Metropolitan University Rover Scout Group

Directions Website Contact the organization

Metropolitan University Rover Scout Group Metropolitan University Rover Scout Group (MURSG), established in 2013, inspires leadership, discipline, and service among youth.

Guided by the Rover motto “Service,” MURSG is dedicated to community welfare, environmental care, and youth empowerment.

প্রকৃতির পথে, রোমাঞ্চের খোঁজে | বার্ষিক হাইকিং–২০২৬“হাইকিং মানে অজানাকে জানার উদ্দেশ্যে এক রোমাঞ্চকর যাত্রা নদী পেরিয়ে, ...
30/09/2026

প্রকৃতির পথে, রোমাঞ্চের খোঁজে | বার্ষিক হাইকিং–২০২৬

“হাইকিং মানে অজানাকে জানার উদ্দেশ্যে এক রোমাঞ্চকর যাত্রা নদী পেরিয়ে, কম্পাসে দিক নির্ণয় ও ট্রেকিং সাইন অনুসরণ করে মাঠ-ঘাট, চা-বাগান আর পাহাড়ি পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছানোর এক অদম্য উদ্দীপনা।”

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে সিলেটের সবুজ চা-বাগান ও পাহাড়ঘেরা নয়নাভিরাম লালাখাল টি এস্টেট, গঙ্গাজল, সিলেট-এ সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বার্ষিক হাইকিং–২০২৬’।

দিনব্যাপী এই আয়োজনে রোভার, গার্ল-ইন রোভার, সহচর, নতুন সদস্য ও প্রাক্তন রোভারসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উঁচু-নিচু পাহাড়ি পথ, খাল, মাঠ ও সবুজ চা-বাগান পেরিয়ে দলবদ্ধ হাইকিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরতা, ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

দিনের অন্যতম আকর্ষণ ছিল রোমাঞ্চকর ‘ট্রেজার হান্ট’, যেখানে গোপন কোড, সংকেত ও সাইফার সমাধানের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের বুদ্ধিমত্তা ও দলগত দক্ষতার পরিচয় দেন।

গ্রুপ প্রেসিডেন্ট প্রফেসর শেখ আশরাফুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসাইন ও গার্ল-ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী-এর তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, মাননীয় ভাইস চ্যান্সেলর, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর, সম্মানিত ট্রেজারারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

‘বার্ষিক হাইকিং–২০২৬’ কেবল একটি ভ্রমণ নয়; এটি ছিল প্রকৃতি থেকে শিক্ষা, প্রতিকূলতাকে জয়, নেতৃত্বের বিকাশ এবং দলবদ্ধভাবে অজানাকে জানার এক স্মরণীয় স্কাউটিং অভিজ্ঞতা।

𝙏𝙝𝙚 𝙝𝙞𝙠𝙚 𝙞𝙨 𝙤𝙫𝙚𝙧. 𝙏𝙝𝙚 𝙖𝙙𝙫𝙚𝙣𝙩𝙪𝙧𝙚 𝙞𝙨𝙣’𝙩!Relive the trails, laughter, breathtaking moments, and unforgettable memories of 𝑨...
29/09/2026

𝙏𝙝𝙚 𝙝𝙞𝙠𝙚 𝙞𝙨 𝙤𝙫𝙚𝙧. 𝙏𝙝𝙚 𝙖𝙙𝙫𝙚𝙣𝙩𝙪𝙧𝙚 𝙞𝙨𝙣’𝙩!

Relive the trails, laughter, breathtaking moments, and unforgettable memories of 𝑨𝒏𝒏𝒖𝒂𝒍 𝑯𝒊𝒌𝒊𝒏𝒈 2026 through your lens. Join the 𝑹𝒆𝒆𝒍 𝑪𝒐𝒏𝒕𝒆𝒔𝒕, showcase your creativity, and let your story inspire others!

𝙀𝙭𝙘𝙞𝙩𝙞𝙣𝙜 𝙥𝙧𝙞𝙯𝙚𝙨 𝙖𝙬𝙖𝙞𝙩 𝙩𝙝𝙚 𝙗𝙚𝙨𝙩 𝙧𝙚𝙚𝙡 𝙢𝙖𝙠𝙚𝙧𝙨!
𝘿𝙚𝙖𝙙𝙡𝙞𝙣𝙚: 4 October 2026

𝙇𝙀𝙏 𝙔𝙊𝙐𝙍 𝙍𝙀𝙀𝙇 𝙏𝙀𝙇𝙇 𝙏𝙃𝙀 𝙎𝙏𝙊𝙍𝙔!

𝑴𝒆𝒕𝒓𝒐𝒑𝒐𝒍𝒊𝒕𝒂𝒏 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑹𝒐𝒗𝒆𝒓 𝑺𝒄𝒐𝒖𝒕 𝑮𝒓𝒐𝒖𝒑

https://www.sylhetview24.news/news/415925
27/09/2026

https://www.sylhetview24.news/news/415925

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক হাইকিং অনুষ্ঠিত

https://nagrinews.com/details/2664
27/09/2026

https://nagrinews.com/details/2664

​সিলেটের পাহাড়, সবুজ চা-বাগান আর লালাখালের স্বচ্ছ পানির নৈসর্গিক পরিবেশে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট...

24/09/2026

Are you ready to follow the trail? 💚

23/09/2026

Annual Hiking 2026 is Happening

বার্ষিক হাইকিং ২০২৬ | Annual Hiking 2026মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপমেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট...
22/09/2026

বার্ষিক হাইকিং ২০২৬ | Annual Hiking 2026

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বার্ষিক হাইকিং ২০২৬। প্রকৃতির সৌন্দর্য উপভোগ, দলগত বন্ধন সুদৃঢ় করা এবং রোভার স্কাউটদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এই আয়োজনে নতুন সহচর রোভার ও রোভার সদস্যের অংশগ্রহণের মাধ্যমে একটি আনন্দঘন ও স্মরণীয় দিন উপভোগের সুযোগ তৈরি হবে।

📅 তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
📍 স্থান: লালাখাল টি স্টেট — গঙ্গাজল

📌 আয়োজনের বিশেষ আকর্ষণ

🔹 মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে হাইকিং
🔹 দলগত ও বিনোদনমূলক গেমস
🔹 সাংস্কৃতিক অনুষ্ঠান
🔹 রোভার সদস্যদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্ব বৃদ্ধির সুযোগ
🔹 প্রকৃতির সান্নিধ্যে একটি আনন্দময় দিন কাটানোর ব্যবস্থা

🍽️ খাবারের ব্যবস্থা

অংশগ্রহণকারীদের জন্য মোট ৩ বেলা খাবারের ব্যবস্থা থাকবে:

সকালের নাশতা (Breakfast)
দুপুরের খাবার (Lunch)
বিকেলের নাশতা (Snacks)
💰 অংশগ্রহণ ফি

জনপ্রতি ২৫০ টাকা মাত্র।

🔗 রেজিস্ট্রেশন লিঙ্ক : https://forms.gle/NeMMh26bELGxbdYZ7

🌿 নতুন সদস্যদের প্রতি আহ্বান

বার্ষিক হাইকিং ২০২৬ নতুন সদস্যদের জন্য রোভার স্কাউট পরিবারের সঙ্গে পরিচিত হওয়া, সিনিয়র সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং দলগত কার্যক্রমে অংশগ্রহণের একটি চমৎকার সুযোগ।

প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই আয়োজন আপনাদের রোভার স্কাউট জীবনে নতুন অভিজ্ঞতা ও সুন্দর স্মৃতি যোগ করবে।

📢 সকল রোভার সদস্যকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

📝 রেজিস্ট্রেশন চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

আগ্রহী সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

𝑷𝑬𝑨𝑪𝑬 𝑩𝑬𝑮𝑰𝑵𝑺 𝑾𝑰𝑻𝑯 𝑼𝑺 𝑨𝑵𝑫 𝑻𝑶𝑮𝑬𝑻𝑯𝑬𝑹, 𝑾𝑬 𝑪𝑨𝑵 𝑰𝑵𝑺𝑷𝑰𝑹𝑬 𝑪𝑯𝑨𝑵𝑮𝑬.On  𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑫𝒂𝒚 𝒐𝒇 𝑷𝒆𝒂𝒄𝒆 2026, the 𝑴𝒆𝒕𝒓𝒐𝒑𝒐𝒍𝒊𝒕𝒂𝒏 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕...
21/09/2026

𝑷𝑬𝑨𝑪𝑬 𝑩𝑬𝑮𝑰𝑵𝑺 𝑾𝑰𝑻𝑯 𝑼𝑺 𝑨𝑵𝑫 𝑻𝑶𝑮𝑬𝑻𝑯𝑬𝑹, 𝑾𝑬 𝑪𝑨𝑵 𝑰𝑵𝑺𝑷𝑰𝑹𝑬 𝑪𝑯𝑨𝑵𝑮𝑬.

On 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑫𝒂𝒚 𝒐𝒇 𝑷𝒆𝒂𝒄𝒆 2026, the 𝑴𝒆𝒕𝒓𝒐𝒑𝒐𝒍𝒊𝒕𝒂𝒏 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑹𝒐𝒗𝒆𝒓 𝑺𝒄𝒐𝒖𝒕 𝑮𝒓𝒐𝒖𝒑 joins the world in celebrating the enduring values of 𝙥𝙚𝙖𝙘𝙚, 𝙪𝙣𝙞𝙩𝙮, 𝙘𝙤𝙢𝙥𝙖𝙨𝙨𝙞𝙤𝙣, 𝙖𝙣𝙙 𝙝𝙪𝙢𝙖𝙣𝙞𝙩𝙮.

This year’s message, “𝑰𝒏𝒗𝒆𝒔𝒕 𝒊𝒏 𝑷𝒆𝒂𝒄𝒆 , 𝑭𝒐𝒓 𝑬𝒗𝒆𝒓𝒚𝒐𝒏𝒆, 𝑬𝒗𝒆𝒓𝒚𝒘𝒉𝒆𝒓𝒆, 𝑬𝒗𝒆𝒓𝒚 𝑫𝒂𝒚,” reminds us that peace is built through understanding, respect, empathy, and meaningful action.

As Rovers, we believe every act of service can make a difference. Let us choose 𝙪𝙣𝙞𝙩𝙮 𝙤𝙫𝙚𝙧 𝙙𝙞𝙫𝙞𝙨𝙞𝙤𝙣, 𝙠𝙞𝙣𝙙𝙣𝙚𝙨𝙨 𝙤𝙫𝙚𝙧 𝙞𝙣𝙙𝙞𝙛𝙛𝙚𝙧𝙚𝙣𝙘𝙚, 𝙖𝙣𝙙 𝙙𝙞𝙖𝙡𝙤𝙜𝙪𝙚 𝙤𝙫𝙚𝙧 𝙘𝙤𝙣𝙛𝙡𝙞𝙘𝙩 creating a world where everyone can live with dignity, harmony, and hope.

𝑳𝒆𝒕 𝒖𝒔 𝒊𝒏𝒗𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒑𝒆𝒂𝒄𝒆, 𝒍𝒊𝒗𝒆 𝒘𝒊𝒕𝒉 𝒄𝒐𝒎𝒑𝒂𝒔𝒔𝒊𝒐𝒏, 𝒂𝒏𝒅 𝒊𝒏𝒔𝒑𝒊𝒓𝒆 𝒑𝒆𝒂𝒄𝒆 𝒕𝒉𝒓𝒐𝒖𝒈𝒉 𝒐𝒖𝒓 𝒂𝒄𝒕𝒊𝒐𝒏𝒔 𝒕𝒐𝒅𝒂𝒚 𝒂𝒏𝒅 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒅𝒂𝒚.

𝑴𝒆𝒕𝒓𝒐𝒑𝒐𝒍𝒊𝒕𝒂𝒏 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑹𝒐𝒗𝒆𝒓 𝑺𝒄𝒐𝒖𝒕 𝑮𝒓𝒐𝒖𝒑
Serving with purpose. Leading with courage. Inspiring peace through action.

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের প্রথম প্রতিষ্ঠাতা Rover Scout Leader (RSL) এবং স্কাউটিংয়ের দীর্ঘদিনের নিবে...
19/09/2026

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের প্রথম প্রতিষ্ঠাতা Rover Scout Leader (RSL) এবং স্কাউটিংয়ের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ স্কাউটার Shah Minhaz Rahman, PS যুক্তরাজ্যে Wood Badge Parchment Certificate অর্জন করায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ⚜

তাঁর স্কাউটিং যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে Navy Scouts (নৌ স্কাউট'স) হিসেবে। পরবর্তীতে ২০০১ সালে President Scout (PS) অর্জন করেন। ২০০৮ সালে Rover Leader Basic Course সম্পন্ন করে তিনি Adult Leader হিসেবে স্কাউটিং নেতৃত্বে যুক্ত হন এবং ২০১৪ সালে National Certificate Award (NCA) অর্জন করেন।

বাংলাদেশে তাঁর প্রথম Wood Badge অর্জন হয় ৪ ফেব্রুয়ারি ২০১৫ এবং একই বছরের ৫ এপ্রিল ২০১৫ তারিখে সিলেট জেলা কমিশনার Mr. Shahidul Islam-এর কাছ থেকে Wood Badge Parchment Certificate ও Scarf Badge গ্রহণ করেন।

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত Scouter Shah Minhaz Rahman, PS আবারও Scouts-এর Volunteer Leadership Training সম্পন্ন করে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুক্তরাজ্যে Wood Badge Parchment Certificate অর্জন করেছেন।
স্কাউটিংয়ের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব ও অর্জন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের রোভারদের জন্য অনুপ্রেরণার উৎস।

Congratulations, Scouter Shah Minhaz Rahman, PS!

আপনার এই অর্জনে আমরা গর্বিত। আপনার স্কাউটিং পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক।

Once a Scout, Always a Scout.

— Metropolitan University Rover Scout Group

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Metropolitan University Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Metropolitan University Rover Scout Group:

Shortcuts

Share