11/05/2026
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা ও সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 🧼
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে “ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা ও সামগ্রী বিতরণ ২০২৬” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মে ২০২৬, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ), সিলেট জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার আলম মিতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন চন্দ্র দেব, প্রধান শিক্ষক, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান সরকার এহিয়া, সাধারণ সম্পাদক জাবির আহাম্মদ নোমান এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমন কান্তি দাস।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব, নিয়মিত হাত ধোয়ার উপকারিতা এবং স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের ৪২৫ জন শিক্ষার্থীর মাঝে ২টি করে সাবান বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
-
-