24/12/2025
" আলোকিত সমাজের সন্ধানে নিরন্তর প্রচেষ্টা "
এই স্লোগান ধরে প্রতিষ্ঠিত হওয়া আপনাদের ভালোবাসায় সিক্ত সিলেটের প্রতিশ্রুতিশীল সামাজিক সংগঠন -
রাহবার ইসলামী সমাজকল্যাণ সংস্থা আগামী ২৬ শে ডিসেম্বর'২০২৫ (শুক্রবার) ১ যুগপূর্তি উৎসব আয়োজন করছে ইনশাআল্লাহ। পুরো উৎসব জুড়ে থাকবে শিশু-কিশোরদের খেলাধুলা সহ বেশকিছু আয়োজন।
সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারী-আল-ফালাহ এবং শাবিপ্রবির অঙ্গীকারের পরিবেশনায় থাকবে বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা।
এছাড়াও আমাদের এই নান্দনিক আয়োজনে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক আমাদের প্রেরণা শহীদ Osman Hadi - উসমান হাদী ভাইয়ের সহযোদ্ধারা ইনশাআল্লাহ। সুস্থ ও সুন্দর এই আয়োজনে আপনাদের সকলের স্বতস্ফুর্ত ও আন্তরিক অংশগ্রহন আমাদের অনুপ্রাণিত করবে। যুগপূর্তি এ অনুষ্ঠানকে সুন্দর করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
আমাদের এ আন্তরিক দাওয়াত গ্রহন করুন।
শাহ জাহান আহমেদ
সভাপতি ;
রাহবার ইসলামী সমাজকল্যাণ সংস্থা