Barothakury Jame Masjid Reconstruction Initative

Barothakury Jame Masjid Reconstruction Initative It is the torch bearer of the dream of rebuilding the mosque beautifully.

Bank Account information for donating money to facilitate this initiative
25/10/2024

Bank Account information for donating money to facilitate this initiative

15/04/2024

সিদ্ধান্ত গ্রহনে কার্পন্যতা নয়, বরং উদারতা অবলম্বন করুন। যারা নতুন কিছুর উদ্যোগ নিয়েছে তারা দুরের কেউ নয়, বরং আমার আপনার কাছের লোক, উদ্যোগটাও নতুন নয়। উদ্যোগ বাস্তবায়ন হলে তাদের ব্যক্তিগত কোন লাভ হবেনা। বরং উপকার হবে সবার। আমরা সমবেতভাবে বেশ কিছু ভাল কাজ করছি। মক্তব, রমজানের কুরান প্রশিক্ষণ, খতমে তারাবি এসব বাস্তবায়নে যারা অর্থ ও শ্রম দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন। এখন সময় হয়েছে আমদের কাজের পরিধি বাড়ানোর। যে বিষয়টি নিয়ে আমরা একমত হতে পারছিনা, সেটা একটু উদারভাবে বিবেচনা করুন। আগে বিষয়টা ছিল সৌন্দর্যের, আলেমদের মতামত এটাকেই জরুরতে পরিণত করেছে।এরপর আর পিছনে তাকানোর সুযোগ নেই। আমরা আপনাদের উদবেগের জায়গাটা বুঝি। সকলে মিলে তার নিরসনে কাজ করব।আমাদের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। যা আমাদের আগের প্রজন্ম পায়নি। আসুন একসাথে সকল কাজ সুন্দরভাবে সমাধান করি। গ্রাম হিসেবে আমাদের গৌরব আরও বৃদ্ধি করি।
(মন্ত্যব্যের ভাষা শালীনতার সীমানার মধ্যে থাকা আবশ্যক)

15/04/2024

স্বপ্ন দেখুন, বিশাল কিছুর স্বপ্ন। স্বপ্ন সেটা নয়-যা আপনি ঘুমের মধ্যে দেখেন, স্বপ্ন তাই- যা আপনাকে নির্ঘুম রাখে রাতের পর রাত।

15/04/2024

ব্যক্তিগত ইচ্ছা- অনিচ্ছা, সুবিধা-অসুবিধা, কখনোই সামাজিক সিদ্ধান্ত গ্রহনের নিয়ামক হওয়া উচিত না।

সামজিক ব্যাপারে আমাদের কারও ভুলের উপর অটল থাকার গো ধরা ঠিক না।

14/04/2024

বাড়ুক ভালো কাজের পরিধি। আসুন ভালোর আবাদ বেশি বেশি করি, ব্যক্তিগত-সামাজিক জীবন ভালো দিয়ে ভরিয়ে ফেলি। বেশি বেশি ভালোর আবাদ সমাজ থেকে খারাপকে দূর করে দিবে। জীবন হবে শান্তিময়, আখেরাতে মিলবে মুক্তি।

13/04/2024

বারঠাকুরি জামে মসজিদ পুননির্মানের লক্ষে এলাকাবাসীর এক সভা ১২/০৪/২০২৪ তারিখে বাদ এশা মসজিদ প্রাংগনে অনুস্থিত হয়।
*সভায় উপস্থিত সবাই মসজিদ পুননির্মানের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে একমত হন।
*দ্রুততম সময়ে টেকসই ও দৃস্টি নন্দন মসজিদ নির্মানের জন্য তহবিল সংগ্রহ জোরদার করার সিদ্ধান্ত হয়।
*সভায় রমজান কেন্দ্রিক কুরান শিক্ষা ব্যবস্থাপনাকে সাংগঠনিক -সুবিন্যস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য বিজ্ঞ আলেমদের পাশাপাশি কতিপয় তরুন আলেমদের নিয়ে একটি কমিটি করা হয়।
*সভায় মক্তবের শিক্ষা দান কাজে গতিশিলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে আলাপ হয়, এ ব্যাপারে গঠিত কমিটিকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনা দেওয়া হয়।
*সভায় বিভিন্ন মহল্লা নিয়ে ইদগাহ বাস্তবায়নে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটি এই উদ্দেশ্যে দ্রুততম সময়ে বিভিন্ন মহল্লার সাথে আলোচনা করে তার ফলাফল মহল্লা বাসীকে অবহিত করবে বলে সিদ্ধান্ত হয়।

Address

Barothakury, Zakiganj
Sylhet
3190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barothakury Jame Masjid Reconstruction Initative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share