Kazitula Welfare Society -K.W.S

Kazitula Welfare Society -K.W.S Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazitula Welfare Society -K.W.S, Nonprofit Organization, Kazitula, Sylhet.

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
21/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?

রমজান মোবারক 🌙পবিত্র মাহে রমজানের আগমনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ আমাদের সবার রোজা, নামাজ ও ইবাদত কবুল ...
18/02/2026

রমজান মোবারক 🌙

পবিত্র মাহে রমজানের আগমনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ আমাদের সবার রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন এবং এই বরকতময় মাসকে আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাধ্যম করে দিন।

নতুনভাবে পুনর্নির্মাণ ও সংস্কারকৃত কাজিটুলা জামে মসজিদের ১ম তলায় আজ প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করা হয়েছে।

আসুন, আমরা সবাই এই পবিত্র মাসে বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করি এবং মসজিদে জামাতে নামাজ আদায় করি।

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। 🌙

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসিলেট ইলেকট্রিক সাপ্লাই রোড কাজিটুলা নিবাসী মরহুম ছৈদ উল্লাহর প্রথম পুত্র জনাব রফি...
19/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সিলেট ইলেকট্রিক সাপ্লাই রোড কাজিটুলা নিবাসী মরহুম ছৈদ উল্লাহর প্রথম পুত্র জনাব রফি আহমদ কয়ছর অদ্য বেলা তিন ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন, মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হইবে।।

02/09/2025

|| সাকিবের জরুরি অপারেশনের জন্য সাহায্য দরকার ||

সাকিব কয়েক বছর ধরে কঠিন শারীরিক আর মানসিক যন্ত্রণায় আছে। শুরুতে তার Bone TB ধরা পড়ে। অপারেশন হয়েছিল, কিন্তু পরে অবস্থা খারাপ হয়ে Joint AVN (Avascular Necrosis) হয়েছে। এই রোগে জয়েন্টে রক্ত চলাচল কমে হাড় নষ্ট হতে থাকে। সাকিবের ব্যথা প্রতিদিনই বাড়ছে, চলাফেরা প্রায় অসম্ভব।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন খুব জরুরি। দেরি হলে ঝুঁকি বাড়বে। এখন পর্যন্ত আমরা প্রায় ৪ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশন, থেরাপি, ওষুধ, ফলোআপসহ পুরো চিকিৎসার আনুমানিক খরচ ৮–১০ লক্ষ টাকা হতে পারে। তাই অন্তত ৬–৮ লক্ষ টাকার ঘাটতি আছে। ইন্ডিয়া বা চায়নায় গিয়ে সার্জারি লাগতে পারে, তাই চূড়ান্ত খরচ অপারেশনের সময়েই নির্ধারিত হবে।

আপনি যদি পারেন, সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। আপনার ছোট্ট সহায়তাও সাকিবের জন্য বড় ভরসা।

সহযোগিতার জন্য যোগাযোগ করুন:-

সাকিব:- 01860754357 [বিকাশ]

Bank information :-

Name: Md Nurul Islam Sakib
Account number: 0063201000054620
Routing no: 245913552
Bank Name: United commercial Bank Limited

গভীর শোকাহত -আমাদের  কাজিটুলা এলাকার লন্ডন প্রবাসী  জুবের আলম চৌধুরী (জুবের) অল্প কিছুক্ষণ পুর্বে ইংল্যান্ডের সারের একটি...
30/08/2024

গভীর শোকাহত -

আমাদের কাজিটুলা এলাকার লন্ডন প্রবাসী জুবের আলম চৌধুরী (জুবের) অল্প কিছুক্ষণ পুর্বে ইংল্যান্ডের সারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছে "ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন"।

অত্যন্ত সদালাপী একজন সমাজসেবী মানুষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,আমারা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে কাজীটুলা  ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির সহ-সভা...
28/08/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,
আমারা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির সহ-সভাপতি এবং
কাজীটুলা মক্তব গলি নিবাসী লায়েক উদ্দিন আহমেদ (লাকী) গত রাতে ঢাকার প্রাইভেট হাসপাতাল ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর কাজীটুলা জামেয়া মসজিদে অনুষ্ঠিত হইবে।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।

সম্মানিত ১৭ নং ওয়ার্ডবাসী ও স্বর্বস্থরের জনসাধারণ,  বর্তমানে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা আঘাত এনেছে। ব...
24/08/2024

সম্মানিত ১৭ নং ওয়ার্ডবাসী ও স্বর্বস্থরের জনসাধারণ, বর্তমানে কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা আঘাত এনেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগ গ্রহণ করেছে। সম্মানিত জনসাধারণের ব্যবহারযোগ্য কাপড়-চোপড় ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো যাইতেছে।
পাঠানোর ঠিকানা :কাজীটুলা জামে মসজিদ প্রাঙ্গণ। কাজীটুলা সিলেট।

12/07/2024
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"সিলেট নগরের হযরত মানিকপীর (রহ.) মাজারের খাদেম আমাদের  মক্তবগলি এলাকার স্থায়ী বা...
04/04/2024

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
সিলেট নগরের হযরত মানিকপীর (রহ.) মাজারের খাদেম আমাদের মক্তবগলি এলাকার স্থায়ী বাসিন্দা শেখ আহসান কবির ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা কাজীটুলা জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি দোয়া কামনা করি। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ এর মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব নিলেন সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাজীটুলা এলাকার ব...
10/03/2024

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ এর মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব নিলেন সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাজীটুলা এলাকার বাসিন্দা, সাবেক মোতাওয়াল্লী জনাব মরহুম জহির বক্ত সাহেবের ভাতিজা জনাব শফিক আহমদ বক্ত , সহকারী মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক সিসিক ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, কাজীটুলা জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব ফয়জুল আনোয়ার আলোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কাজীটুলা জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব কামরান আহমদ কামাল।

তাদের সকলের জন্য শুভ কামনা রইলো।

আমাদের মধ্যে কত মানুষ গত রামাদ্বানে জীবিত ছিলেন কিন্তু এবার তারা কবরের বাসিন্দা। আমরা কি জানি আগামী রামাদ্বান পর্যন্ত আম...
07/03/2024

আমাদের মধ্যে কত মানুষ গত রামাদ্বানে জীবিত ছিলেন কিন্তু এবার তারা কবরের বাসিন্দা। আমরা কি জানি আগামী রামাদ্বান পর্যন্ত আমরা প্রত্যেকে জীবিত থাকব?

এই রামাদ্বান হতে পারে আমার জীবনের শেষ রামাদ্বান। তাই এটিই যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রামাদ্বান। কিভাবে রামাদ্বান মাস কাটালে আমরা রহমত,বরকত এবং মাগফিরাত প্রাপ্ত হব সেই বিষয়ে সিলেটের কাজিটূলা জামে মসজিদে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

Address

Kazitula
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazitula Welfare Society -K.W.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share