কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, Non-Governmental Organization (NGO), Sylhet.

অধ্যাপক ডা. কাজী শাহ আলমকে অভিনন্দন জাতীয় নাক, কান ও গলা ইন্সটিটিউট (ইএনটি)-তে কর্মরত চিকিৎসক কানাইঘাটের স্থায়ী বাসিন্দা...
15/12/2025

অধ্যাপক ডা. কাজী শাহ আলমকে অভিনন্দন

জাতীয় নাক, কান ও গলা ইন্সটিটিউট (ইএনটি)-তে কর্মরত চিকিৎসক কানাইঘাটের স্থায়ী বাসিন্দা ডা. কাজী শাহ আলম সম্প্রতি সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন। জাতীয় পর্যায়ের একটি মেডিকেল প্রতিষ্ঠানের অধ্যাপক হওয়া খুবই সম্মানের বিষয়, যার জন্য প্রয়োজন গভীর জ্ঞান এবং মেডিকেল শিক্ষকতা ও চিকিৎসার প্রতি নিষ্ঠা।

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মনে করে, ডা. শাহ আলম ইএনটির অধ্যাপক হয়ে তিনি যেমন নিজেকে আরেক ধাপ উচ্চতায় আসীন করেছেন, তেমনি তাঁর এই পদোন্নতি কানাইঘাটের জন্য গর্ব ও আনন্দের। এজন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।

গত ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় কানাইঘাট সমিতি, ঢাকা- এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাজী শাহ আলমের প্রতি এই অভিনন্দন প্রস্তাব গৃহিত হয়। সংস্থার চেয়ারম্যান এহসানুল হক জসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 'বিবিধ' আলোচ্যসূচির সময় অভিনন্দন প্রস্তাব উত্থাপিত হলে এর উপর আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান জাফর তালহা, সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী ও আব্দুল কাদির ফারূক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল আলম, সহ-আপ্যায়ন সম্পাদক মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য নাজমা আক্তার নাজু প্রমুখ।

আলোচনার উঠে আসে, অধ্যাপক শাহ আলম কানাইঘাটের গুণীজন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি নিজেকে সামাজিক কাজেও সম্পৃক্ত রেখেছেন। অভিনন্দন জানানোর পাশাপাশি এই গুণী চিকিৎসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। তাঁর আরো বেগবান অগ্রযাত্রা কামনা করে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।

কানাইঘাট পৌরসভাধীন উত্তর গোবিন্দপুর গ্রামে অধ্যাপক শাহ আলমের জন্ম। ২০২১ সালে তিনি জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি অন্যত্র কর্মরত ছিলেন। পেশাগত জীবনে নাক, কান ও গলা রোগের চিকিৎসা ও জটিল সার্জারির ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।

সংস্থার পক্ষে অভিনন্দন বার্তা প্রেরক--
মাহফুজুর রহমান
সেক্রেটারি
কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

সিলেটের কানাইঘাট সমিতির নতুন কমিটিতে অভিনন্দনসিলেট নগরীতে বসবাসরত কানাইঘাটের প্রতিনিধিত্বকারী নিবন্ধিত সামাজিক সংগঠন কান...
16/11/2025

সিলেটের কানাইঘাট সমিতির নতুন কমিটিতে অভিনন্দন

সিলেট নগরীতে বসবাসরত কানাইঘাটের প্রতিনিধিত্বকারী নিবন্ধিত সামাজিক সংগঠন কানাইঘাট সমিতি, সিলেট মহানগর এর সম্প্রতি নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৭ সেশনের জন্য গঠিত ২১ সদস্য-বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন জনাব হাজী মোঃ আব্দুর রহীম, সিনিয়র সহ-সভাপতি জনাব এ কে এম বদরুল আমীন হারুন এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকারিয়া এই নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায়য় কানাইঘাট সমিতি, সিলেট মহানগর এর নতুন কমিটির প্রতি অভিনন্দন প্রস্তাব গৃহিত হয়। এহসানুল হক জসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 'বিবিধ' আলোচ্যসূচির সময় প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি। অভিনন্দন প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান জাফর তালহা, সেক্রেটারি মাহফুজুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির ফারূক, সহ-আপ্যায়ন সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মনে করে, সিলেট মগনগরীতে কানাইঘাট কমিউনিটিকে শক্তিশালী করা এবং কানাইঘাট উপজেলায় জন্মগ্রহণকারী মানুষজনের মধ্যে পারস্পরিক সম্প্রতি ও সহযোগিতার ক্ষেত্রে সিলেট নগরীর কানাইঘাট সমিতির নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আরো মনে করে যে, ২০২৬-২০২৭ সেশনের জন্য কানাইঘাট সমিতি সুযোগ্য নেতৃত্ব পেয়েছে। একদল দক্ষ সংগঠক, সমাজসেবক ও সুশিক্ষিত লোকজন এই কমিটিতে এসেছেন।

কানাইঘাট সমিতি, সিলেট মহানগরের উত্তোরোত্তর সমৃদ্ধি ও বেগবান অগ্রযাত্রা কামনা করছে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।

সংস্থার পক্ষে অভিনন্দন বার্তা প্রেরক--
মাহফুজুর রহমান
সেক্রেটারি
কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এহসানুল হক জসিম নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেছেন...
16/11/2025

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এহসানুল হক জসিম নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই সংবাদ নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের এবং গর্বের।

তার এই অসাধারণ অর্জন অনুসন্ধানী সাংবাদিকতা, নিষ্ঠা ও সত্যনিষ্ঠ কাজের প্রতি দীর্ঘ দিনের অবিচল প্রতিশ্রুতির উজ্জ্বল স্বীকৃতি। সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরা, গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনা এবং ন্যায়-নীতির পক্ষে নির্ভীকভাবে কলম ধরার ক্ষেত্রে তিনি সবসময়ই অনুপ্রেরণার এক শক্তিশালী প্রতীক। এহসানুল হক জসিমের এই সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। আগামীতেও তার কলমের শক্তি আরও বহু মাইলফলক স্পর্শ করবে-এই প্রত্যাশা রইল।

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে তার এই অনন্য কৃতিত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

15/11/2025

বর্ধিত সভার কার্যবিবরণী

তারিখ: ১৫ নভেম্বর
স্থান: জুম মিটিং (অনলাইন প্ল্যাটফর্ম)

---

সভাপতিত্ব

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এহসানুল হক জসীম সভার সভাপতিত্ব করেন।

সভা সূচনা

ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।

---

আলোচ্য বিষয়সমূহ

১. ফাউন্ডেশনের প্রকাশনা সংক্রান্ত আলোচনা

সভায় ফাউন্ডেশনের আসন্ন প্রকাশনা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার প্রেক্ষিতে প্রকাশনা প্রকাশের নিম্নোক্ত তিনটি সম্ভাব্য তারিখ প্রস্তাব ও নির্ধারণ করা হয়—

২৯ নভেম্বর

৬ জানুয়ারি

১৩ জানুয়ারি

উক্ত তারিখসমূহ পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

---

২. অভিনন্দন পত্র প্রদানের সিদ্ধান্ত

চেয়ারম্যান জনাব এহসানুল হক জসীম এর প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে—
কানাইঘাট সমিতি, সিলেট মহানগর -এর নবগঠিত কমিটিকে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা ও অভিনন্দন পত্র প্রদান করা হবে।
প্রস্তাবটি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

---

সভা সমাপ্তি

সকল উপস্থিত সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রকাশিতব্য প্রকাশনার ব্যয় সংকুলান বাবৎ ২০,০০০ (বিশ হাজার টাকা) ডোনেট করেছেন আমেরিক...
13/10/2025

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রকাশিতব্য প্রকাশনার ব্যয় সংকুলান বাবৎ ২০,০০০ (বিশ হাজার টাকা) ডোনেট করেছেন আমেরিকা প্রবাসী ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের স্থায়ী বাসিন্দা জনাব বেলাল আহমদ। আল্লাহ যেন তাঁকে উত্তম জাযাহ দান করেন।

05/10/2025

অক্টোবর ২০২৫ মাসের সভার কার্যবিবরণী -

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন
কার্যনির্বাহী কমিটির সভা
তারিখ: ৪ অক্টোবর ২০২৫, শনিবার
স্থান: অনলাইন (জুম প্ল্যাটফর্ম)
সভাপতিত্ব: এহসানুল হক জসীম, চেয়ারম্যান
পরিচালনা: মাহফুজুর রহমান, সেক্রেটারি
---
সভার কার্যবিবরণী:

১. আয়-ব্যয়ের হিসাব অনুমোদন:
আগস্ট ২০২৫ থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে কিছু দাতার অনুদান জমা হয়েছে। পাশাপাশি সিলেটে প্রকাশনা পরিষদের বৈঠক সংক্রান্ত কিছু ব্যয় হয়েছে। সভায় উক্ত হিসাব পেশ করা হলে তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

২. বর্ধিত সভার আয়োজন:
আগামী ১৭ অক্টোবর ২০২৫ তারিখে একটি বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় ফাউন্ডেশনের প্রকাশনা কার্যক্রম সংক্রান্ত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

৩. নতুন কমিটি গঠন:
বর্ধিত সভার মধ্যে ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবেন বর্তমান চেয়ারম্যান। এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সদস্যদের অবহিত করা হয়।

৪. ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন:
ফাউন্ডেশনের সরকারিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়:

এহসানুল হক জসীম

মাহবুবর রশিদ

মতিউর রাহমান

উক্ত টিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া তদারকি ও অগ্রগতির বিষয়ে পরবর্তী সভায় রিপোর্ট প্রদান করবেন।
---
সভা সমাপ্তি:
সভাপতির ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

20/09/2025

কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভার সিদ্ধান্তসমূহ
সভার তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার)
পূর্বনির্ধারিত সভার তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ (সকল সদস্যের সম্মতিক্রমে):

১. নতুন কমিটি ঘোষণা:
সংস্থার সহ-সভাপতি জনাব আসাদ চৌধুরীর প্রস্তাবের প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, চেয়ারম্যান জনাব এহসানুল হক জসিমকে এখতিয়ার দেওয়া হয় বই প্রকাশনার এক সপ্তাহ পূর্বে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবেন।

২. বই প্রকাশনার তারিখ ও সংখ্যা:
আগামী ১১ অক্টোবর ২০২৫, সিলেট শহরে বই প্রকাশনার দিন নির্ধারণ করা হয়।
সর্বনিম্ন ১,০০০ কপি বই মুদ্রণের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং পরবর্তীতে আমাদের বাজেট সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

৩. সংকলনের নামকরণ: সম্পাদনা পরিষদ পূর্ব প্রস্তাবিত নামসমূহের মধ্য থেকে একটি নাম চূড়ান্ত করে সকলকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

৪) সংকলন ও প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়নে সদস্যদের আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সভায় উপস্থিত কিছু সদস্য ইতিমধ্যে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন উন্নয়ন ফাউন্ডেশনের প্রকাশিতব্য সংকলন প্রকাশের ব্যয় নির্বাহ বাবৎ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) ডোনেট...
18/09/2025

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন উন্নয়ন ফাউন্ডেশনের প্রকাশিতব্য সংকলন প্রকাশের ব্যয় নির্বাহ বাবৎ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) ডোনেট করেছেন উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি নিবাসী এবং সৌদী আরব প্রবাসী জনাব কামাল উদ্দিন। Kamal Bin Mazed কে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাঁকে উত্তম জাযাহ দান করেন।

13/09/2025

কানাইঘাট উপজেলার মসজিদ ও মক্তব নিয়ে প্রকাশিতব্য সংকলনের প্রকাশনা ব্যয় নির্বাহে নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন বড়দেশ নিবাসী এবং কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সহ-আপ্যায়ন সম্পাদক মতিউর রহমান। আল্লাহ তাকে যেন উত্তম জাযাহ দান করেন।

কানাইঘাট উপজেলার তালবাড়ী নিবাসী লন্ডন প্রবাসী জনাব জাবির আশরাফ চৌধুরী ‘কানাইঘাট উপজেলার মসজিদ ও মক্তবের বর্তমান অবস্থা: ...
12/09/2025

কানাইঘাট উপজেলার তালবাড়ী নিবাসী লন্ডন প্রবাসী জনাব জাবির আশরাফ চৌধুরী ‘কানাইঘাট উপজেলার মসজিদ ও মক্তবের বর্তমান অবস্থা: একটি সমীক্ষা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন এবং সংকলনের প্রকাশনা ব্যয়ে শামিল হয়েছেন। তিনি পাঁচ হাজার (৫,০০০/) টাকা ডোনেট করেছেন, যা ইতোমধ্যে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ব্যাংক একাউন্টে (Kanaighat Gonoshikkya Unnoyon Foundation, Pubali Bank PLC, Kanaighat Branch, A/C NO 4282102000393) জমা হয়েছে। ধন্যবাদ জনাব জাবির আশরাফ চৌধুরী। আল্লাহ যেন আপনাকে উত্তম জাযাহ দান করেন।

07/09/2025

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিতব্য গ্রন্থে আমরা কিছু মসজিদ/মক্তবের ছবি ছাপাতে চাই। পুরাতন মসজিদ, সুরম্য মসজিদ, জীর্ণশীর্ণ মসজিদ ইত্যাদির ছবি দিয়ে সহযোগিতা করতে পারেন।

সেপ্টেম্বর ২০২৫ মাসের সভার কার্যবিবরণী ------------------------------------------কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কা...
06/09/2025

সেপ্টেম্বর ২০২৫ মাসের সভার কার্যবিবরণী
------------------------------------------
কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়। জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান এহসানুল হক জসীম। সংস্থার সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় এবং মতিউর রহমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।
সভার আলোচ্যসূচী:
(১) আয়–ব্যয়ের হিসাব পেশ ও পর্যালোচনা–
(২) বিগত সভার কার্যক্রমের পর্যালোচনা-
(৩) মসজিদ ও মক্তব নিয়ে গবেষণার ফলাফল বই আকারে প্রকাশের বিষয়ে-
(৪) কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা-
(৫) বিবিধ।

উপরোক্ত আলোচ্য বিষয়গুলোর উপর সভায় অংশগ্রহনকারী সদস্যগণ আলোচনায় অংশ নেন। বিভিন্ন দিক আলোচনা ও পর্যালোচনা শেষে যেসব সিদ্ধান্ত গৃহিত হয়:
(১) আয়-ব্যয়ের হিসাব পাশ:
আগস্ট ২০২৫ মাসের মাসিক সভার পর সেপ্টেম্বর ২০২৫ এর মাসিক সভা পর্যন্ত সময়ে কোন আয়ও নেই, ব্যয়ও নেই।

(২) বই প্রকাশ সংক্রান্ত-
(ক) মসজিদ ও মক্তব শিক্ষা নিয়ে যে গবেষণা হয়, এর প্রতিবেদন এবং এই সংক্রান্ত কিছু লেখা বই আকারে সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকাশের সিদ্ধান্ত হয়।
(খ) প্রকাশিতব্য এই বইয়ের প্রচ্ছদে গাছবাড়ী দক্ষিণ বাজারের সুরম্য মসজিদ থাকবে। এ ছাড়াও বইয়ে উপজেলার বিভিন্ন মসজিদের ছবি থাকবে। কেউ বিজ্ঞাপন দিলে সেটা বিবেচনা সাপেক্ষে ফন্ট ইনার, ব্যাক ইনার বা অন্য কোন পেজে নেওয়া যেতে পারে।
(গ) এর আগের সভায় গঠিত তিন সদস্য বিশিষ্ট প্রকাশনা কমিটিকে বিস্তৃত করে সম্পাদনা পরিষদ গঠন করা হয়। ৫ সদস্য বিশিষ্ট সম্পাদনা পরিষদের সদস্য হচ্ছেন- এহসানুল হক জসীম, মাহবুবুর রশিদ, মাওলানা মোতাসিম বিল্লাহ সাদী, জাফর তালহা ও সৈয়দ আবদুল মালিক। সম্পাদনা পরিষদে প্রয়োজনে অভিজ্ঞ লোককে কো-অপ্ট করা হবে।
(ঘ) প্রকাশনার আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যেমন বই সংখ্যা, অনুষ্ঠানের তারিখ ইত্যাদি। এই ব্যাপারে ১৯/০৯/২০২৫ তারিখে একটি সভা হবে। সেই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং প্রকাশনা অনুষ্ঠানের স্থান ও তারিখ ঘোষিত হবে।

(৩) কমিটি পুনর্গঠন সংক্রান্ত-
(ক) কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সক্রিয়দের অন্তর্ভূক্ত রেখে এবং নতুন আরো কিছু লোককে কমিটিতে সম্পৃক্ত করে সেপ্টেম্বর মাসের শেষ দিকে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের দ্বিতীয় কমিটি ঘোষণা দেওয়া হবে।
(খ) কমিটি গঠন সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় আলাপ ১৯/০৯/২০২৫ তারিখের সভায় আলোচনা করা হবে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন:

Share