25/11/2025
নদী, খাল, সমুদ্র— আমাদের পানির প্রতিটি উৎস আজ দূষণে বিপর্যস্ত।
এ দূষণ শুধু মানুষের নয়; সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে মাছ , এবং সমুদ্রের মূল্যবান প্রাণীদের ওপর।
👉 পানিদূষণের যেসব ক্ষতি হচ্ছে—
✔ শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য পানিতে মিশে মাছের ডিম ও ছোট মাছ নষ্ট করে দিচ্ছে।
✔ প্লাস্টিক ও পলিথিন খেয়ে সমুদ্রের কচ্ছপ, ডলফিন, তিমি পর্যন্ত মারা যাচ্ছে।
✔ পানির বিষাক্ততা বাড়ায় জলজ সাপ খাবার পায় না, দিক হারিয়ে নিকট মানববসতিতে চলে আসে।
✔ অক্সিজেন কমে গিয়ে নদী ও সমুদ্রে “ডেড জোন” তৈরি হচ্ছে— যেখানে কোনো মাছই বাঁচতে পারে না।
✔ ভারী ধাতু (lead, mercury) মাছের শরীরে জমে গিয়ে পুরো খাদ্যচক্রকে বিষাক্ত করে তুলছে— যা শেষমেশ মানুষের শরীরেও প্রবেশ করছে।
👉 আমরা কী করতে পারি—
✔ নদীতে ময়লা, প্লাস্টিক, ব্যাটারি বা রাসায়নিক কিছুই ফেলবো না
✔ শিল্পকারখানাকে বর্জ্য পরিশোধন বাধ্যতামূলক করতে হবে
✔ পলিথিন ব্যবহার কমাই, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করি
✔ সমুদ্রসৈকত ও নদীর ধারে নিয়মিত পরিষ্কার কার্যক্রম বাড়াই
✔ শিশুদের Nature Education শেখাই — পরিবেশকেই যেন তারা আপন করে নিতে পারে
📢 “পরিষ্কার পানি মানেই বাঁচিয়ে রাখা হাজারো প্রাণের জীবনচক্র।
জলজ প্রাণীকে বাঁচালে বাঁচবে আমাদের ভবিষ্যৎও।”