24/12/2025
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের ভালো কাজের এই চেষ্টা চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশনের সিনিয়র সদস্য জনাব রাহি খান এর নেতৃত্বে জকিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষের বসবাসরত এলাকায় অবস্থিত একটি মসজিদের সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।
সদস্যদের সরেজমিন সফরের মাধ্যমে যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত শোচনীয়; মসজিদের বর্তমান অবস্থা মুসল্লিদের জন্য কষ্টসাধ্য ও অনুপযোগী। তাই আসন্ন রমাদান মাসকে সামনে রেখে মুসল্লিদের সুন্দরভাবে নামাজ আদায় করার উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আল্লাহর ঘর এই মসজিদটি পুনঃসংস্কার ও বাকি থাকা কাজ শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মসজিদের মেঝেতে টাইলস লাগানো, ইলেকট্রিক কাজ এবং রং করার জন্য মোট প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার প্রয়োজন হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উক্ত কাজের প্রথম ধাপে মসজিদের ফ্লোরে টাইলস লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে, যার বাজেট ৮০ হাজার টাকা নির্ধারিত হয়েছে। ইতিমধ্যে ৪০ হাজার টাকা হাতে জমা হয়েছে এবং বাকি ৪০ হাজার টাকা সংগ্রহ সাপেক্ষে ইনশা’আল্লাহ টাইলসের কাজ সম্পন্ন করা হবে।
অতএব, আল্লাহর ঘর মসজিদের এই গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে যার যার সাধ্যমতো মুক্ত হস্তে দান করার জন্য সকল দ্বীনদার ভাই-বোনের প্রতি বিনীত আহ্বান জানানো হচ্ছে।
আল্লাহ তায়ালা এ খিদমতে অংশগ্রহণকারী সকল দাতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
---
Alhamdulillah, by the infinite mercy of Almighty Allah, our efforts in good and charitable work are continuing.
Under the leadership of our foundation’s senior member Mr. Rahi Khan, we have undertaken the renovation of a mosque located in a remote area of Zakiganj, where hardworking and underprivileged people reside.
Through on-site visits by our members, the current condition of the mosque was found to be extremely poor and unsuitable for worshippers, causing hardship for those who come to pray. With the blessed month of Ramadan approaching, we have taken the initiative to renovate Allah’s House and complete the remaining work so that worshippers can perform their prayers in a clean, safe, and comfortable environment.
Preliminary estimates indicate that approximately 120,000 BDT will be required to complete the renovation, including floor tiling, electrical work, and painting.
As the first phase, work has begun on installing tiles on the mosque floor, with a budget of 80,000 BDT.
So far, 40,000 BDT has already been collected. In shā’ Allāh, once the remaining 40,000 BDT is raised, the tiling work will be completed.
Therefore, we humbly request all brothers and sisters in faith to contribute generously according to their ability, so that this important work for the House of Allah can be completed as soon as possible.
May Allah Almighty grant abundant rewards in this world and the Hereafter to all donors, volunteers, and well-wishers who take part in this noble cause.
Ameen