Save The Nature Of Bangladesh সিলেট মহানগর শাখা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Save The Nature Of Bangladesh সিলেট মহানগর শাখা

Save The Nature Of Bangladesh সিলেট মহানগর শাখা এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা বদ্ধপরিকর।

Our Nature Our Right - Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে যখন দেশে পরিবেশ রক্ষায় সমৃদ্ধ পরিবেশ আইন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ছিলনা তখনই এদেশের সবুজ সারথী দেশপ্রেমিক সেচ্ছাসেবী তরুণদের নিয়ে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃ

হৎ পরিবেশবাদী সংগঠনের প্রাতিষ্টানিক ভাবে সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়। সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নবাজ তরুণ্যের একটাই লক্ষ্য We are fighting for the bright tomorrow.....

এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল, সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয়।

অন্যদিকে দেশের বন ও বন্যপ্রাণী নিধনের মহোৎসব যেন সমগ্র মানচিত্র জুড়ে, যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে নেমে আসে সেখানে অঞ্চলভেদে ১০-১৫ ভাগে তাও প্রাকৃতিক বনভূমিকে ধ্বংস করে এদেশের প্রকৃতি পরিবেশ বিনাশী যে গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বসেনা, প্রকৃতি পরিবেশের কোন উপকারে আসেনা, বনের ইকোসিস্টেম ধ্বংস করে এমন প্রেসক্রিপশন নির্ভর আকাশমনি, ইউক্যালিপটাস বা সেগুনের মত ক্ষতিকর বৃক্ষের মুনাফালোভী সামাজিক বনায়ন প্রকল্প ।
এতে বিপন্ন ও বিলুপ্তির হুমকির মুখে পড়ে দেশের হাজারো বন্যপ্রাণী, যারা এদেশের প্রকৃতি পরিবেশ ও ইকোসিস্টেম সমৃদ্ধ করে। দেশের বর্ধিত জনসংখ্যার চাপে মানুষ বনের জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কেটে সাফ করেছে প্রাকৃতিক পাহাড় ও বনভূমিকে, বনের মাঝেই আজ শত শত ইটভাটা ও করাত কল, প্রতিনিয়ত ইটভাটায় পুড়ছে বনের কাঠ ও কৃষি জমির উর্বর টপ সয়েল, যেন সর্বত্র প্রকৃতি বিনাশী এক যুদ্ধ প্রশাসন ও রাজনৈতিক পৃষ্টপোকতায়। বনের বিপন্ন আশ্রয়হীন অসহায় বন্যপ্রাণী ধরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদনের নামে গড়ে তোলা হয় চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা। তারই একটি অংশ দেশের বিভিন্ন সিমান্ত অঞ্চল হয়ে নিয়মিত পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই সাথে দেশীয় ও অতিথি পাখি, বন মোরগ, হরিণ হয়ে উটে পচন্দের মুখরোচক সুস্বাদু খাবারে।

নদী- নালা, খাল-বিল, বনভূমি ধ্বংস করে ভূমিদস্যুরা স্বপ্ন দেখে বরং এখানে কুড়ে ঘর নয়, হবে প্রাসাদোপম অট্টালিকা। উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ ফরেষ্ট ও প্যারাবন নিধন করে গড়ে উটে লক্ষ লক্ষ একর চিংড়ি ঘের ও লবন মাঠ । ফলে ইকোসিস্টেম নষ্ট হবার ফলে পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা বা সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য , ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh হয়ে উটে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা তাই আজ এদেশের জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার র্স্বাথে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছি ।

শুভেচ্ছান্তে
আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন
চেয়ারম্যান
Save The Nature Of Bangladesh

26/02/2026
26/02/2026
26/02/2026
26/02/2026
26/02/2026

বন্যহাতির বাসস্থান নিশ্চিহ্ন করতে KEPZ এর পাহাড় ও প্রাকৃতিক বন ধ্বংসের মহোৎসব রুখো .......
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
#দক্ষিণ_চট্টগ্রামে_নির্বিচারে_প্রকৃতি_হত্যার_বিচার_চাই
ভূমি আইনে পাহাড় ও টিলা শ্রেণীর জমি বন্ধোবস্তী না দেওয়ার বিধান লঙ্ঘন করে পরিবেশ উপদেষ্টার ইন্দনে প্রায় আড়াই হাজার একর হাতি ও হাজারো বন্যপ্রাণীর অভয়ারণ্য পাহাড় টিলা সমৃদ্ধ প্রকৃতিক বনের জমি চট্টগ্রাম আনোয়ারা কোরিয়ান ইপিজেড এর নামে দেওয়া বরাদ্দ অবিলম্বে বাতিলের দাবী জানাচ্ছি।
পরিবেশ অধিদপ্তর-Department of Environment-DOE
#কেইপিজেড_থেকে_হাতি_সরানোর_অপচেষ্টা_রুখো
#অবশেষে_থলের_বেড়াল_বিরেয়ে_এল⁉️
১৯৯৫ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে কেইপিজেড স্থাপনের চুক্তির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান চট্টগ্রামে কেইপিজেড স্থাপনের অনুমোদন পায় ১৯৯৯ সালে। কিন্তু ২৫ বছর ধরে ভূমির নিবন্ধন না পেলেও গত ইন্টেরিম সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন আইন ও পরিবেশ আইন লঙ্ঘন করে দেওয়া বনভূমি বরাদ্দ বাতিলের দাবীতে শিঘ্রই রাজপথে নামবে Save The Nature of Bangladesh
#বাঁচাও_বন_ও_বন্যপ্রাণী

26/02/2026

মধুপুর শালবন ধ্বংস করে পর্যটন আর পর্যটন শিল্পের জন্য দীর্ঘ লেক খননের নামে বহুজাতিক কোম্পানির মুনাফা লোভী পরিকল্পনা রুখো !
পরিবেশ উপদেষ্টার হাতে এধরণের কাজ আশা করিনি।
এভাবেই তিলে তিলে ধ্বংস হয়েছে সুন্দরবন, বান্দরবান সেন্টমার্টিন বা সোনাদিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের আধার

26/02/2026

বিষ্ণু রায়ের মৃত্যুতে #শোক_ও_গভীর_শ্রদ্ধা_জ্ঞাপন
আমরা অত্যান্ত কষ্টের সাথে জানাচ্ছি আমাদের সহযোদ্ধা Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক বিষ্ণু রায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেছেন। Save The Nature Of Bangladesh পরিবার একজন প্রকৃতি প্রমী সবুজ সারথিকে হারাল।

Save The Nature of Bangladesh কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান A N M Moazzem Hossain Moazzem Riad ও সাধারণ সম্পাদক Saiful Islam নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Address

Main Road
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature Of Bangladesh সিলেট মহানগর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share