14/05/2026
শাবিপ্রবির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন KIN-এর অন্যতম মানবিক ও চ্যারিটিভিত্তিক আয়োজন হলো ‘KIN বই উৎসব’। এরই ধারাবাহিকতায় এবার মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশু আহমাদুল্লাহ এবং হাবিবুল্লাহর চিকিৎসায় সহযোগিতার উদ্দ্যেশ্যে আয়োজিত হয় KIN বই উৎসব ২০২৫।
উক্ত বই উৎসবটি গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত হয়। এবারের বই উৎসবের প্রতিপাদ্য ছিল‚‘পুস্তকের আলোকধারায় মানবতার উন্মেষ’ এবং বই উৎসবটি উৎসর্গ করা হয়েছিল একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজু-কে।
আজ, ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার), ‘KIN বই উৎসব ২০২৫’ এর বই বিক্রয় থেকে প্রাপ্ত লভ্যাংশ ১ লক্ষ ১৫ হাজার টাকার অনুদানের চেক মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর অভিভাবকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন KIN-এর সম্মানিত উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন চৌধুরী। এছাড়াও শাবিপ্রবি প্রেসক্লাব-এর সদস্য এবং KIN-এর শুভানুধ্যায়ীরা অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
আমরা শিশু আহমাদুল্লাহ এবং হাবিবুল্লাহর সুস্থতা কামনা করি। একইসাথে, KIN-এর ভবিষ্যৎ কার্যক্রমেও সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা প্রত্যাশা করি।