27/05/2026
ধূমকেতু মুক্ত স্কাউট দলের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল স্কাউট সদস্য, অভিভাবক, প্রাক্তন সদস্য, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ মোবারক!
ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান আদর্শে উদ্ভাসিত এই পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন মানবসেবা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের চেতনায় সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারি— এটাই আমাদের প্রত্যশা।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি ও ইবাদত কবুল করুন।
সকলের ঈদ হোক আনন্দময়, সুন্দর ও নিরাপদ।