Najat Foundation

Najat Foundation মানবতার পাশে নাজাতের আশে উদ্ভুদ্ধ একটি ননপ্রফিট সামাজিক সংগঠন।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বৃটেন ও আমেরিকায় দাওয়াতি সফরের উদ্দে...
08/08/2026

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বৃটেন ও আমেরিকায় দাওয়াতি সফরের উদ্দেশ্যে আজ হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানান আনজুমানে আল ইসলাহ ইউকে এর নেতৃবৃন্দ।

হিথ্রো এয়ারপোর্ট, লন্ডন
শনিবার, ৮ আগস্ট ২০২৬।

নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্তর্ভুক্ত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শাখার সর্বোচ্চ...
05/07/2026

নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্তর্ভুক্ত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শাখার সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রধান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন পরিষদের সম্মানিত আহবায়ক হযরত মাওলানা মোঃ ইমাদ উদ্দীন গোটারগ্রামী।

তারিখ : ৬ জুন ২০২৬ খ্রি.
স্হান:-
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা কনফারেন্স হল।

নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্তর্ভুক্ত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শাখার সর্বোচ্চ...
26/06/2026

নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্তর্ভুক্ত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শাখার সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান সাহেব।

তারিখ : ৬ জুন ২০২৬ খ্রি.
স্হান:-
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা কনফারেন্স হল।

15/06/2026
‎পর্তুগাল আনজুমানে আল-ইসলাহ এর সিনিয়র  সহ-সভাপতি, নাজাত ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান, জকিগঞ্জ এসোসিসিশন এর সম্মানিত...
11/06/2026

‎পর্তুগাল আনজুমানে আল-ইসলাহ এর সিনিয়র সহ-সভাপতি, নাজাত ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান, জকিগঞ্জ এসোসিসিশন এর সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা কামাল আহমদ সাহেবের ওয়ালিমা অনুষ্টান সম্পন্ন।

‎ওয়ালিমা অনুষ্টানে ‎উপস্থিত ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর সুযোগ্য নাতি,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব রহ: এর ছোট ছাহেব জাদা মাওলানা আব্দুল বাকি খালেদ, জকিগঞ্জ পৌর আল ইসলাহ'র সভাপতি ও জকিগঞ্জ আইডিয়াল কে জি স্কুলের প্রিন্সিপাল মাওলানা কাজী হিফজুর রহমান,
‎জকিগঞ্জ লেখক পরিষদের পতিষ্ঠাতা সহ সভাপতি কবি মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান,জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যাপক (আরবী) হযরত মাওলানা ইমাদ উদ্দিন গুটারগামী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সাংবাদিক কে এম মামুন,,পর্তুগাল আল-ইসলাহ'র সাধারন সম্পাদক ও নাজাত ফাউন্ডেশনের ব্যাবস্হাপনা পরিচালক কাওছার আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম লিমন, কামালগঞ্জ বাজার মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ মসতাক আহমদ,
‎বাংলাদেশ আনজুমানের তালামীযে ইসলামিয়া'র সাবেক সভাপতি এহসান মোহাম্মদ শামিম,নাজাত ফাউন্ডেশন এর পরিচালক এনাম আহমদ , উপজেলা তালামীযের সাবেক সাধারন সম্পাদক মাওলানা ময়নুল হক, উপজেলা তালামীয সভাপতি আবু হানিফ মোহাম্মদ নাইম,সহ সাধারন সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সহ অফিস সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সদস্য গুলজার আহমদ, তফাজ্জল আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মুকিত, আল ইসলাহ নেতা মোঃ আলা উদ্দীন, জকিগঞ্জ উপজেলা তালামীযের দায়িত্বশীল মোঃ খলিলুর রহমান, ৬ নং সুলতানপুর ইউপি তালামীযের সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, তালামীয দায়িত্বশীল মোঃ নুর উদ্দিন, মাওলানা ওয়াহিদ উদ্দীন আহদ জকিগঞ্জ এসোসিয়েশন এর দায়িত্বশীল ওমান প্রবাসী মোঃ কয়েছ আহমদ, প্রমুখ।
‎আল্লাহ তায়ালা যেন মাওলানা Kamal Ahmed সাহেবের দাম্পত্য জীবনে সুখ ও বারাকাহ দান করেন।

১০ জুন ২০২৬
আব্দুল মতিন কনফেশন হল
কামালগঞ্জ, জকিগঞ্জ, সিলেট।

নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ কামাল আহমদের শুভ বিবাহ উপলক্ষে স্মারক প্রকাশনা ও ক্রেস্ট প্রদান সম্পন্ন;নাজাত ফ...
09/06/2026

নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ কামাল আহমদের শুভ বিবাহ উপলক্ষে স্মারক প্রকাশনা ও ক্রেস্ট প্রদান সম্পন্ন;

নাজাত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোঃ কামাল আহমদ সাহেবের শুভ বিবাহ উপলক্ষে কাওছার আহমদ সম্পাদিত “বারাকাহ” শীর্ষক স্মারক প্রকাশনা ও নাজাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মারকটির মোড়ক উন্মোচন করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সুযোগ্য সাহেবজাদা, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি জনাব মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা।

অনুষ্ঠানে নাজাত ফাউন্ডেশনের সকল পরিচালক ও বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধিদের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা মোঃ কামাল আহমদকে শুভেচ্ছা স্মারক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর আল ইসলাহের সভাপতি জনাব মাওলানা কাজী হিফজুর রহমান, উপজেলা আল ইসলাহের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোঃ কুতবুল আলম, নাজাত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক পর্তুগাল প্রবাসী জনাব কাওছার আহমদ, নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা মোঃ ফদ্বলুর রহমান, সদস্য মাওলানা মো: ময়নুল হক, নাজাত ফাউন্ডেশনের পরিচালকবৃন্দের মধ্যে কাতার প্রবাসী আখলাক আহমদ, লন্ডন প্রবাসী মোঃ আব্দুল মজিদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোঃ এনাম আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক ওমান প্রবাসী মোঃ শামসুল হুদা খান, নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন পরিষদের সদস্য মোঃ ময়নুল হক, সিলেট পূর্ব জেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী, উপজেলা তালামীযের সাবেক সভাপতি এহসান মোহাম্মদ শামীম, আব্দুল্লাহ আল মাসুদ, আহমদ হোসেন আইমান, আব্দুল্লাহ আল মাছুমসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সৌহার্দ্য, শুভেচ্ছা ও দোয়ার এক মনোরম পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকল অতিথি নবদম্পতির সুখী, সুন্দর ও বরকতময় দাম্পত্য জীবনের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।

07/06/2026

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শাখাসমূহের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে জকিগঞ্জের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা ও নৈতিকতা গভীর সংকটের মধ্যে রয়েছে। অনেক শিক্ষিত মানুষই নৈতিকতার জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। শিক্ষার সঙ্গে নৈতিকতা ও আদর্শ যুক্ত না থাকলে তা সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না।

তিনি আরও বলেন, প্রকৃত দ্বীনি ও নৈতিক শিক্ষা ছাড়া মানুষকে অপরাধপ্রবণতা থেকে পুরোপুরি রক্ষা করা সম্ভব নয়। বাহ্যিক নিয়ন্ত্রণ বা পুলিশি ভীতি নয়, বরং দ্বীনি পরিবেশ ও নৈতিক চর্চাই মানুষকে সঠিক পথে রাখতে পারে।

আল্লামা হুছামুদ্দীন ফুলতলী বলেন, ফিকরবিহীন শিক্ষা কখনোই কল্যাণকর নয়। যারা দ্বীনি চিন্তা ও মূল্যবোধ ছাড়া শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা প্রদান করেন, তারা আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হবেন। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সুসন্তান গড়ে না তুলতে পারলে তা ভবিষ্যতে পরিবারের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি সাহাবি হযরত হারিসা বিন নোমান (রা.)-এর দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মায়ের দোয়ার বরকতে তিনি উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। এমনকি নবী করিম (সা.) মিরাজের রাতে জান্নাতে তাঁর কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন। এ ধরনের আদর্শ অনুসরণ করে সন্তানদের গড়ে তুলতে হবে।

আদব ও শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরে তিনি হযরত ওসমান (রা.)-এর উদাহরণ দেন এবং বলেন, তাঁর লজ্জাশীলতা ও আদবের কারণে ফেরেশতারাও তাঁর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মরহুম বুজুর্গানে দ্বীনের বিষয়ে সমালোচনা করা উচিত নয়। এ বিষয়ে কথা বলতে হলে আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কে?

কুরআন শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কুরআনের নামে বিভিন্ন বিভ্রান্তি ও অনৈতিক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে ব্যবসার মাধ্যম বানাচ্ছে। প্রকৃত কুরআন ধারক তারাই, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন চর্চা করেন।

তিনি আরও বলেন, সকল ইবাদতের গ্রহণযোগ্যতার দুটি শর্ত হলো নিয়তকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করা।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কখনোই ইলমুল কিরাতের সনদ বা খেদমতকে ব্যক্তিগত পরিচয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেননি। তিনি বলতেন, যাদের মধ্যে সহিহ ইলমে কিরাত ও নবীপ্রেম রয়েছে, তারাই প্রকৃত সফল মানুষ।

তিনি বলেন, ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মাধ্যমে ইলমে কিরাতের যে আমানত এসেছে, তার যথাযথ হক আদায় করা আমাদের দায়িত্ব। সহিহ তেলাওয়াতের মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়, যেখানে ফেরেশতারাও উপস্থিত হন।

তিনি আরও বলেন, উমাইয়া খলিফা ওলিদ ইবনে আব্দুল মালিক তাহাজ্জুদের সময় দীর্ঘ কুরআন তেলাওয়াত করতেন। আমাদেরও নামাজে কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দ শাহ্ এমরান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ফদ্বলুর রহমান।

আয়োজকরা জানান, এবার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬৫টি কেন্দ্রের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১৫০০ টাকা (রাবে-খামিছ) এবং ১২০০ টাকা (ছালিছ-আউয়াল) করে মোট ২ লাখ ৮ হাজার ৮০০ টাকার বৃত্তি প্রদান করা হয়।

নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কামাল আহমদ এবং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ ও সদস্য মাওলানা ময়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আল-ইসলাহর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, পৌর আল-ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, কানাইঘাট উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নাজাত ফাউন্ডেশনের পরিচালক আব্দুল মজিদ, তারেক আহমদ, এনামুল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাহি ইসলাম এবং নাতে রাসুল পরিবেশন করেন কণ্ঠশিল্পী আহমদুল হক ও রিয়াদুর রহমান চৌধুরী।

07/06/2026

নৈতিকতাবিহীন শিক্ষা সমাজের জন্য কল্যাণকর নয়: আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
-
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা ও নৈতিকতা গভীর সংকটের মুখে রয়েছে। অনেক শিক্ষিত মানুষই নৈতিকতার জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। শিক্ষার সঙ্গে নৈতিকতা ও আদর্শ যুক্ত না থাকলে তা সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না।

শনিবার (৬ জুন) দুপুরে জকিগঞ্জের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা হলরুমে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শাখাসমূহের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকৃত দ্বীনি ও নৈতিক শিক্ষা ছাড়া মানুষকে অপরাধপ্রবণতা থেকে পুরোপুরি রক্ষা করা সম্ভব নয়। বাহ্যিক নিয়ন্ত্রণ বা পুলিশি ভীতি নয়, বরং দ্বীনি পরিবেশ ও নৈতিক চর্চাই মানুষকে সঠিক পথে রাখতে পারে।

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ফিকরবিহীন শিক্ষা কখনোই কল্যাণকর হতে পারে না। যারা দ্বীনি চিন্তা ও মূল্যবোধ ছাড়া শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা প্রদান করেন, তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তিনি সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুসন্তান গড়ে না তুলতে পারলে তা ভবিষ্যতে পরিবারের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি সাহাবি হযরত হারিসা ইবনে নোমান (রা.)-এর উদাহরণ তুলে ধরে বলেন, মায়ের দোয়ার বরকতে তিনি উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। একইভাবে হযরত ওসমান (রা.)-এর আদব, লজ্জাশীলতা ও শিষ্টাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর প্রতি ফেরেশতারাও শ্রদ্ধাশীল ছিলেন।

কুরআন শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কুরআনের নামে বিভিন্ন বিভ্রান্তি ও অনৈতিক প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে ব্যবসার মাধ্যম বানাচ্ছে। প্রকৃত কুরআনধারক তারাই, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন চর্চা করেন। তিনি বলেন, সকল ইবাদতের গ্রহণযোগ্যতার দুটি শর্ত হলো নিয়তকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করা।

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কখনোই ইলমুল কিরাতের সনদ বা খেদমতকে ব্যক্তিগত পরিচয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেননি। তিনি বলতেন, যাদের মধ্যে সহিহ ইলমে কিরাত ও নবীপ্রেম রয়েছে, তারাই প্রকৃত সফল মানুষ। ইলমে কিরাতের এই আমানতের যথাযথ হক আদায়ের আহ্বান জানিয়ে তিনি নামাজে কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দ শাহ এমরান।

আয়োজকরা জানান, এবার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬৫টি কেন্দ্রের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মোট ২ লাখ ৮ হাজার ৮০০ টাকার বৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে রাবে-খামিছ শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা এবং ছালিছ-আউয়াল শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ২০০ টাকা করে প্রদান করা হয়।

নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কামাল আহমদ ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ ও সদস্য মাওলানা ময়নুল হক।

এতে আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আল-ইসলাহর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, পৌর আল-ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, কানাইঘাট উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমেদ, জকিগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা খলিলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নাজাত ফাউন্ডেশনের পরিচালক আব্দুল মজিদ, তারেক আহমদ ও এনামুল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাহি ইসলাম পবিত্র কুরআন তেলাওয়াত করেন। পরে নাতে রাসুল পরিবেশন করেন কণ্ঠশিল্পী আহমদুল হক ও রিয়াদুর রহমান চৌধুরী।

সকল প্রস্তুতি সম্পন্ন,এবারে জকিগঞ্জ - কানাইঘাট উপজেলার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন বিভিন্ন শাখা কেন্দ্র...
05/06/2026

সকল প্রস্তুতি সম্পন্ন,এবারে জকিগঞ্জ - কানাইঘাট উপজেলার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন বিভিন্ন শাখা কেন্দ্রের ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ( নগদ অর্থ) সনদ, অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হবে।
উক্ত বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বৃত্তি ও সনদ প্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Address

Zakiganj
Sylhet
3190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najat Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Najat Foundation:

Shortcuts

Share