ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার, সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার, সিলেট

ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার, সিলেট ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির অফিসিয়াল পেজ�

27/05/2026

ঈদ মোবারক🌙
পবিত্র ঈদুল আযহার জামাত
ছোটদেশ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে
সকাল ০৮:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শেষ মূহুর্তে জমে উঠেছে ওয়াবআলী পশুর হাট🐄চাহিদায় তুলনায় গরু কম থাকায় একটু চড়া দামে-ই গরু কিনতে হচ্ছে ক্রেতাদের।
27/05/2026

শেষ মূহুর্তে জমে উঠেছে ওয়াবআলী পশুর হাট🐄
চাহিদায় তুলনায় গরু কম থাকায় একটু চড়া দামে-ই গরু কিনতে হচ্ছে ক্রেতাদের।

26/05/2026

সিট ছাড়াই প্রথম দিনে রেকর্ড সংখ্যক গরু বিক্রি, হাজারো মানুষের ভিড়ে জমজমাট ওয়াব আলী পশুর হাট।

26/05/2026

কোন প্রকার সিট ছাড়া ক্রেতা বিক্রেতার আন্তরিকতার বিনিময়ে মুখরিত বিয়ানীবাজারের অন্যতম বৃহৎ ওয়াব আলীর কোরবানির পশুর হাট।

সিট ছাড়াই ওয়াব আলী পশুর হাট 🐄🐄.......এতদ্বারা এলাকার সম্মানিত ক্রেতা ও বিক্রেতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের...
25/05/2026

সিট ছাড়াই ওয়াব আলী পশুর হাট 🐄🐄.......

এতদ্বারা এলাকার সম্মানিত ক্রেতা ও বিক্রেতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সকলের সুপরিচিত ছোটদেশ- ফেনগ্রাম সংলগ্ন ঐতিহ্যবাহী ওয়াব আলী বাজারে প্রতিবছরের ন্যায় এই বছরও (আজ থেকে ঈদের দিন সকাল) পর্যন্ত কোন প্রকার সিট ছাড়া কুরবানীর পশুর হাঁট বসবে।

তাই সম্মানিত ক্রেতা এবং বিক্রেতাদেরকে সু-শৃঙ্খলভাবে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আলহামদুলিল্লাহ 🤲 বিয়ানীবাজার-সারপার সড়কে ওহাব আলী মার্কেটের পাশে রাস্তার উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কয়েকটি  গাছ কাটা...
14/05/2026

আলহামদুলিল্লাহ 🤲
বিয়ানীবাজার-সারপার সড়কে ওহাব আলী মার্কেটের পাশে রাস্তার উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কয়েকটি গাছ কাটা ও কয়েকটি গাছ ছাটাই করা হয়েছে।


যেহেতু এই গাছগুলো সরকারি টেন্ডারকৃত সেজন্য আমরা এতোদিন ইচ্ছা থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতি ছাড়া গাছগুলো কাটতে পারিনি।
অবশেষে ছোটদেশ, ফেনগ্রাম,কোনাগ্রাম,খাসাড়িপাড়া ও বাগন গ্রামের স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর অক্লান্ত চেষ্টার মাধ্যমে প্রশাসনের অনুমতিক্রমে গাছগুলো অপসারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে অনেকেই অনেকভাবে জনসচেতনতামূলক পোস্ট করেছেন সবাইকে এবং যারা এই কাজে সহযোগী করেছেন সংশ্লিষ্ট সবাইকে ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি।

খাসাড়িপাড়া টু কোনাগ্রাম মেইন রোডের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তে রাস্তার বেহাল অবস্থা। এমতাবস্থায় কোনাগ্রাম,ছোটদেশ,ফেনগ্রাম...
12/05/2026

খাসাড়িপাড়া টু কোনাগ্রাম মেইন রোডের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তে রাস্তার বেহাল অবস্থা।

এমতাবস্থায় কোনাগ্রাম,ছোটদেশ,ফেনগ্রাম,বাগন,খাসাড়িপাড়া গ্রামের সামাজিক ব্যক্তিবর্গ,স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতায় রাস্তার গর্ত গুলো ঢালাই করা হয়েছে।

যারা এই মহৎ কাজে আর্থিক, শারীরিক ও সুপরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি।

দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস আমাদের মাঝে আর নেই।ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির অন...
10/05/2026

দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস আমাদের মাঝে আর নেই।

ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির অন্যতম শুভাকাঙ্ক্ষী হিসেবে স্যার আমাদের বিদ্যালয় কেন্দ্রীক যতো ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে তা ভাষায় প্রকাশ মতো নয়।
স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Address

Sylhet
3170

Alerts

Be the first to know and let us send you an email when ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার, সিলেট:

Share