Unity Blood Society Sylhet

Call Directions Contact the organization

Unity Blood Society Sylhet ভালোবাসায় ঐক্য সেবায় অঙ্গীকার✊

ইউনিটি ব্লাড সোসাইটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

আলহামদুলিল্লাহ ❤️ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর পক্ষ থেকে সিলেটের আম্বরখানা বড় বাজার এলাকার একটি মধ্যবিত্ত পরিবারের এক বো...
18/10/2026

আলহামদুলিল্লাহ ❤️

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর পক্ষ থেকে সিলেটের আম্বরখানা বড় বাজার এলাকার একটি মধ্যবিত্ত পরিবারের এক বোনের বিয়েতে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, মানবিক কাজের পাশাপাশি সাহায্য গ্রহণকারী পরিবারের সম্মান ও আত্মমর্যাদা রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাই পরিবারের পরিচয় ও ব্যক্তিগত সকল তথ্য সম্পূর্ণ গোপন রেখেই আমরা এই মানবিক কাজটি সম্পন্ন করেছি।

আপনারা অবগত আছেন, বিগত তিন মাসে আমরা এভাবেই প্রায় ৫–৬টি অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি পরিবারগুলোর সম্মান ও গোপনীয়তাকে।

ইনশাআল্লাহ, আগামীতেও আমাদের সামর্থ্য অনুযায়ী এভাবেই নীরবে, নিঃস্বার্থভাবে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

আল্লাহ তায়ালা নবদম্পতির দাম্পত্য জীবন সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ করে দিন। আমিন। 🤲

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট
রক্তের বন্ধনে, মানবতার কল্যাণে।🩸🤝

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর অন্যতম সদস্য A K Maruf Ahmed 🎂আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবার এর...
17/10/2026

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর অন্যতম সদস্য A K Maruf Ahmed 🎂

আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবার এর পক্ষ থেকে রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা 🤲❤️

আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার বার্ষিক এনামি জলসা।আপনারা অবগত আছেন...
16/10/2026

আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার বার্ষিক এনামি জলসা।

আপনারা অবগত আছেন, বিগত চার বছর ধরে ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এই দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে আসছে।

মাদ্রাসার যখন যা প্রয়োজন হয়েছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে আসতেছি।

এই দীর্ঘ পথচলায় এই এতিমখানা মাদ্রাসার সঙ্গে গড়ে উঠেছে এক গভীর ভালোবাসা ও আত্মিক সম্পর্ক।

মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জাবির আহমদ তালুকদারকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোয় আমরা অত্যন্ত আনন্দিত।

এমন ভালোবাসা ও সম্মানই আমাদের মানবিক পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। ❤️

মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ যেন এই ভালোবাসার বন্ধন আজীবন অটুট রাখেন। আমিন। 🤲

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট।

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর সম্মানিত উপদেষ্টা Surab Ahmed Poblu 🎂আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পর...
14/10/2026

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর সম্মানিত উপদেষ্টা Surab Ahmed Poblu 🎂

আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤️🤲

আলহামদুলিল্লাহ ❤️ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার সাইনবোর্ডের কাজ...
12/10/2026

আলহামদুলিল্লাহ ❤️

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার সাইনবোর্ডের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এটি শুধু একটি সাইনবোর্ড নয়, এটি একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়, সম্মান ও মর্যাদার প্রতীক।

আমাদের ছোট ছোট প্রচেষ্টায় এগিয়ে যাক এই দ্বীনি প্রতিষ্ঠান। এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। 🤲

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট

রক্তের বন্ধনে, মানবতার কল্যাণে।🩸❤️

মানবতার টানে, এতিম শিশুদের পাশে ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট। হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার সার্বিক কার...
10/10/2026

মানবতার টানে, এতিম শিশুদের পাশে ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট।

হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ইউনিটি ব্লাড সোসাইটি সিলেটের একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাঁর পক্ষ থেকে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আপনারা অবগত আছেন বিগত ৩–৪ বছর ধরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই এতিমখানা মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তবে বর্তমানে এই এতিম শিশুদের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হলো নিজস্ব এক টুকরো জমি। যেন এই অসহায় শিশুরা একটি স্থায়ী ঠিকানা পায়, নিরাপদ আশ্রয়ে থেকে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়।

একটু ভাবুন, এতিম শিশুদের মাথা গোঁজার মতো একটি স্থায়ী আশ্রয় কতটা প্রয়োজন! আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় হয়তো একদিন তাদের এই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ 🤲

Unity Blood Society Sylhet 🩸

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর ক্রীড়া বিষয়ক সম্পাদক Emon Ahmed 🎂আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবার...
10/10/2026

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর ক্রীড়া বিষয়ক সম্পাদক Emon Ahmed 🎂

আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবার এর পক্ষ থেকে রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤️🤲

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর অন্যতম সদস্য Tanvir Ahmed 🎂আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবার এর পক...
10/10/2026

শুভ জন্মদিন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর অন্যতম সদস্য Tanvir Ahmed 🎂

আজকের এই শুভ দিনে ইউনিটি ব্লাড সোসাইটি পরিবার এর পক্ষ থেকে রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা 🤲❤️

সময়-সুযোগ হলে এতিমখানায় যাবেন, এতিম শিশুদের পাশে বসবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, সম্ভব হলে তাদের সঙ্গে একবেলা খাব...
09/10/2026

সময়-সুযোগ হলে এতিমখানায় যাবেন, এতিম শিশুদের পাশে বসবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, সম্ভব হলে তাদের সঙ্গে একবেলা খাবার খাবেন।

বিশ্বাস করুন, মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি অনুভব করবেন। ❤️

আজ বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় একবেলা খাবারের আয়োজন করেছেন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট-এর শুভাকাঙ্ক্ষী মানিক মিয়া।

মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এতিম শিশুদের ভালোবাসা দেওয়ার মাঝেই রয়েছে এক অন্যরকম তৃপ্তি।

মহান আল্লাহ মানিক মিয়ার এই মহৎ উদ্যোগ কবুল করুন, তাঁর পরিবারকে সুস্থ ও ভালো রাখুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট রক্তের বন্ধনে মানবতার কল্যাণে🩸

হযরত শাহজালাল (রঃ) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আমাদের এই মানবিক কার্যক্রমের সফল ২৭মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। 🤲🤍আল ফা...
05/10/2026

হযরত শাহজালাল (রঃ) হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আমাদের এই মানবিক কার্যক্রমের সফল ২৭মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। 🤲🤍

আল ফাত্তাহ ফাউন্ডেশন ইউকে-এর অর্থায়নে ও ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট-এর সার্বিক তত্ত্বাবধানে গত ২৭ মাস ধরে নিয়মিতভাবে এতিম শিশুদের জন্য মাসিক বাজার পৌঁছে দেওয়া হচ্ছে।

দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি এতিম শিশুদের পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে এবং মানবতার বার্তা ছড়িয়ে দিতে।

এই অর্জন শুধু একটি সময়ের হিসাব নয়, বরং ভালোবাসা, দায়িত্ববোধ এবং সেবার এক অনন্য দৃষ্টান্ত।

এ মাসের বাজার পৌছে দেন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এর দপ্তর সম্পাদক মঞ্জুর রহমান সুমন, ইউনিটি ব্লাড সোসাইটি এর সহ ত্রান বিষয়ক সম্পাদক সুজন মিয়া.

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং ভবিষ্যতেও যেন আমরা এভাবেই মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারি। আমিন। ❤️🤲

০৫:১০:২০২৬ইং

Address

Chowkideki
Sylhet

Telephone

+8801759033398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unity Blood Society Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Unity Blood Society Sylhet:

Shortcuts

Share