05/08/2024
আলহামদুলিল্লাহ আজকে আমরা স্বৈরাচার মুক্ত। এই বিজয় আমাদের সকলের।
আমরা এই বিজয় এর পিছনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি, লাখ কোটি মানুষের ত্যাগ এর প্রতি শ্রদ্ধা জানাই।
আসুন এখন আমরা সবাই মিলে এই দেশ গড়ায় মিলিত হই। যেকোন ধরনের সংঘাত, ভাংচুর, লুটপাট পরিহার করুন, সন্ত্রাস ও ডাকাতদের রুখে দাঁড়ান। আমাদের দেশকে 'অসাধারণ বাংলাদেশ' হিসেবে গড়ে তুলি।
ইনশাআল্লাহ কালকে আমরা দেশের এই বিজয় এ মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করব।