FoodBanking Team Sylhet

FoodBanking Team Sylhet ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন।

আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও নগরীতে আজ আমরা ২৫ তম দিনের মত অসহায় মানুষের  মাঝে সেহরি বিতরণ করলাম..... #ইচ্ছা শক্তিপ্রবল...
15/03/2026

আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও নগরীতে আজ আমরা ২৫ তম দিনের মত অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করলাম.....
#ইচ্ছা শক্তিপ্রবল থাকিলে ঝড়-বৃষ্টির মধ্যেও মানুষের উপকার করা যায়,বৃষ্টির আগেই সেহরির খাবার নিয়ে বেরিয়ে পড়েন ফুড ব্যাংকার'রা সেহরি বিতরণ করেন, তারপর শুরু হয় বৃষ্টি।

#ধন্যবাদ প্রিয় ফুড ব্যাংকার ভাইদের এবং সেইসব ভাই/বোনদের যারা আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেন,আপনাদের সাহায্যে আমরা অসহায় মানুষের পাশে দাড়াতে পারলাম।

আসুন আমরা ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সেই মানুষগুলোর মুখে একটু খাবার তুলে দেই।
সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন

আলহামদুলিল্লাহ 🖤🥀প্রতিদিনের ন্যায় ২৪তম রমজানের সেহরি বিতরণ সফলভাবে সম্পন্ন হলো।ফুড ব্যাংকিং টিম সব সময় সমাজের অনাহারীর ক...
15/03/2026

আলহামদুলিল্লাহ 🖤🥀
প্রতিদিনের ন্যায় ২৪তম রমজানের সেহরি বিতরণ সফলভাবে সম্পন্ন হলো।

ফুড ব্যাংকিং টিম সব সময় সমাজের অনাহারীর কথা চিন্তা করে থাকে। তাদের আহার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ যাত্রা সহজ নয়, প্রয়োজন সকলের সহযোগিতা। আসুন অপচয় রুখে দিয়ে মানুষের পাশে দাঁড়াই।

সুবিধাবঞ্চিতদের কথা ভেবে আসন্ন রমজান মাসে প্রতিবছরের ন্যায় এবারও হচ্ছে সাহরী বিতরণ। চলবে পুরো মাস ব্যাপী।

ফুটপাত, ছাউনির নীচে বসবাস করা মানুষদের নিয়ে ব্যতিক্রম এ আয়োজন ২০১৮ সাল থেকে চালিয়ে যাচ্ছে ফুড ব্যাংকিং টিম সিলেট। যতদিন না সফলতার দেখা পাচ্ছে ততদিন চলবে ফুড ব্যাংকিং টিমের যাত্রা, ইনশাআল্লাহ।

সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন

১২ই মার্চ  ২০২৬ ইং ২২তম রমজান রাস্তায় পড়ে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো প্রায়ই সেহরী খেতে পারেনা, আবার কারো কাছে দ...
13/03/2026

১২ই মার্চ ২০২৬ ইং
২২তম রমজান

রাস্তায় পড়ে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো প্রায়ই সেহরী খেতে পারেনা, আবার কারো কাছে দেখা যায় সেহরি খাওয়ার প্রস্তুতিতে থাকে কিছু পানি আর পাউরুটি। রাস্তায় একবার খোঁজখবর নিয়ে দেখতে পারেন বাস্তব চিত্রটা সত্যি হৃদয় বিদারক।

৩য় দিনের মতো সেহরী বিতরণ সম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে যাদের কল্যাণে "ফুডব্যাংকিং টিম সিলেট" প্রতিনিয়ত অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে সক্ষম হচ্ছে।।

ফুডব্যাংকিং টিম সিলেটে পাশে থাকতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুনঃ-

সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন

আলহামদুলিল্লাহ‌ 🖤প্রতিদিনের মতো আজকেও অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে সেহরি বিতরণ করলেন আমাদের ফুড ব্যাংকাররা 💗সেহরি খাওয়...
11/03/2026

আলহামদুলিল্লাহ‌ 🖤
প্রতিদিনের মতো আজকেও অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে সেহরি বিতরণ করলেন আমাদের ফুড ব্যাংকাররা 💗

সেহরি খাওয়ার মধ্যে রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাহর অনুসরণ করা হয়। অন্যদিকে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সেহরি খেলে রোজাদার সহজে দুর্বল ও মনোবলহীন হয়ে পড়েন না, সারাদিন দীর্ঘ সময়ের উপবাস বা অনাহারে থাকলেও কর্মঠ থাকার প্রাণশক্তি আসে এবং সিয়াম পালন সহ্যসীমার মধ্যে থাকে।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

৯ই মার্চ ২০২৬, ১৯ রমজানআলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আবারো আমাদের ধারাবাহিক সেহরি বিতরণ সম্পন্ন। ক্ষুধার জ্বালা সহ্য কর...
10/03/2026

৯ই মার্চ ২০২৬, ১৯ রমজান

আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আবারো আমাদের ধারাবাহিক সেহরি বিতরণ সম্পন্ন। ক্ষুধার জ্বালা সহ্য করে না খেয়ে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জাগিয়ে খাবার দেওয়ার অনুভূতি প্রকাশ করা যায় না। যাদের কল্যাণে আমরা প্রতিনিয়ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

আলহামদুলিল্লাহ‌ 🖤প্রতিদিনের মতো আজকেও অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে সেহরি বিতরণ করলেন আমাদের ফুড ব্যাংকাররা 💗সেহরি খাওয়...
08/03/2026

আলহামদুলিল্লাহ‌ 🖤
প্রতিদিনের মতো আজকেও অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে সেহরি বিতরণ করলেন আমাদের ফুড ব্যাংকাররা 💗

সেহরি খাওয়ার মধ্যে রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাহর অনুসরণ করা হয়। অন্যদিকে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সেহরি খেলে রোজাদার সহজে দুর্বল ও মনোবলহীন হয়ে পড়েন না, সারাদিন দীর্ঘ সময়ের উপবাস বা অনাহারে থাকলেও কর্মঠ থাকার প্রাণশক্তি আসে এবং সিয়াম পালন সহ্যসীমার মধ্যে থাকে।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

゚ Highlights

আমানউল্লাহ কনভেনশন হলের একটি বিয়েতে অনেক খাবার অবশিষ্ট থাকে(প্রায় ২০০+ প্যাকেট)। সেগুলো তারা ফেলে না দিয়ে ফুড ব্যাংকিং ট...
08/03/2026

আমানউল্লাহ কনভেনশন হলের একটি বিয়েতে অনেক খাবার অবশিষ্ট থাকে(প্রায় ২০০+ প্যাকেট)। সেগুলো তারা ফেলে না দিয়ে ফুড ব্যাংকিং টিমের কল সেন্টারে দিয়ে দেন। ফুড ব্যাংকাররা সেই খাবার সংগ্রহ করে ফয়জে আহমদ শফী [র] তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা এবং মাদ্রাসায়ে ইসলামিয়া শাহপরান। ঠিকানা সুরমা গেইট,আলিবাগ শাহপরান সিলেটে বিতরণ করে।

এভাবেই সচেতনতার বার্তা ছড়িয়ে যাক। যে খাবার মানুষের আহারযোগ্য সেই খাবার ডাস্টবিনে কেন যাবে?

অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে ফুড ব্যাংকিং টিমের কল সেন্টারে দিন।

কল সেন্টার:
☎️01758137678 (এডমিন)
01625966796(এডমিন)

"ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন"
ফুড ব্যাংকিং টিম সিলেট।

৭ই মার্চ ২০২৬ ইং ১৭তম রমজান রাস্তায় পড়ে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো প্রায়ই সেহরী খেতে পারেনা, আবার কারো কাছে দেখ...
07/03/2026

৭ই মার্চ ২০২৬ ইং
১৭তম রমজান

রাস্তায় পড়ে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো প্রায়ই সেহরী খেতে পারেনা, আবার কারো কাছে দেখা যায় সেহরি খাওয়ার প্রস্তুতিতে থাকে কিছু পানি আর পাউরুটি। রাস্তায় একবার খোঁজখবর নিয়ে দেখতে পারেন বাস্তব চিত্রটা সত্যি হৃদয় বিদারক।

১৭তম দিনের মতো সেহরী বিতরণ সম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে যাদের কল্যাণে "ফুডব্যাংকিং টিম সিলেট" প্রতিনিয়ত অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে সক্ষম হচ্ছে।।

ফুডব্যাংকিং টিম সিলেটে পাশে থাকতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুনঃ-

সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন

০৬ মার্চ ২০২৬/১৬ তম রমজানের সেহরী            হোক না একটু সহানুভূতি    অসহায়দের দিতে পারি রোজার সেহরি।প্রকৃত অসহায় মানুষে...
07/03/2026

০৬ মার্চ ২০২৬/১৬ তম রমজানের সেহরী

হোক না একটু সহানুভূতি
অসহায়দের দিতে পারি রোজার সেহরি।

প্রকৃত অসহায় মানুষের হাতে সেহরির খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেস্টা থাকে, বিতরনে অংশ নেয়া প্রত্যেক ফুড ব্যাংকারের।

সকলের দুয়া এবং সহজোগীতায় টানা ১৬ তম রোজার সেহরির খাবার বিতরন সম্পন্ন করলো ফুডব্যাংকিং টিম সিলেটের সেচ্চাসেবকগন।প্রতিদিন রাত ১টা থেকে ২ টা পর্জন্ত খাবারের পেকেট হাতে নিয়ে রাস্তায় নামে টিমের সেচ্চাসেবকগন কারন এই সময়টায় বরকতময় সেহরি বিতরণ হয়।

সেহরীর খাবার দিয়ে কিংবা আর্থিক অনুদান প্রধানে করে আপনারাও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন এই মহৎ কাজে।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

আলহামদুলিল্লাহ, ফুড ব্যাংকিং টিমের ১৫তম রমজানের সেহরি বিতরণ সম্পন্ন।আসুন এই পবিত্র রমজান মাসে আমরা একটু খেয়াল রাখি আমাদে...
05/03/2026

আলহামদুলিল্লাহ, ফুড ব্যাংকিং টিমের ১৫তম রমজানের সেহরি বিতরণ সম্পন্ন।

আসুন এই পবিত্র রমজান মাসে আমরা একটু খেয়াল রাখি আমাদের আশ-পাশে থাকা অসহায় সুবিধাবঞ্চিত মানুষগুলোর প্রতি। তারা যেন সেহরি থেকে বঞ্চিত না হয়।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

০৪ মার্চ ২০২৬ (১৪তম রমজান)ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে😊ক্ষুধার্তকে খাবার দেওয়া!💜হযরত মুহাম্মদ ﴾সা:﴿ #আলহামদুলিল্লাহ প্...
04/03/2026

০৪ মার্চ ২০২৬ (১৪তম রমজান)

ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে😊
ক্ষুধার্তকে খাবার দেওয়া!💜
হযরত মুহাম্মদ ﴾সা:﴿

#আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজও সফলভাবে সম্পন্ন হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেহরী বিতরণ ইভেন্টের ১৪তম রোজার সেহরী বিতরণ।

মুসলমানদের জন্যে রোজা রাখা ফরজ তাই ধনী গরিব সবাইকেই রোজা রাখতে হয় কিন্তু সিলেট শহরে রাস্তায় শুয়ে থাকা অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা সেহরি না খেয়েই রোজা রাখেন।

ইফতারের সময় সবাই ইফতারি বিতরন করলেও সেহরীর সময় সবাই সেহরী বিতরন করেনা। তাই রাস্তায় থাকা মানুষগুলো বেশিরভাগ দিনই না খেয়ে রোজা রাখতে হয়। তবে তারা যাতে এই বরকতময় সেহরী খাওয়া থেকে বঞ্চিত না হোন সেইজন্য আমাদের এই ব্যতিক্রম আয়োজন।


আমরা আমাদের সাধ্যমতো সেহরী বিতরন করে যাচ্ছি।
তাই আসুন আমরা সবাই নিজ অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াই।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

৩রা মার্চ ২০২৬, ১৩তম রমজান। রাতের আধারে ফুটপাতে শুয়ে থাকে মানুষ। নিশ্চয়তা নেই সেহরি খাওয়ার। তবুও তারা আশায় থাকে। তারা সে...
03/03/2026

৩রা মার্চ ২০২৬, ১৩তম রমজান।

রাতের আধারে ফুটপাতে শুয়ে থাকে মানুষ। নিশ্চয়তা নেই সেহরি খাওয়ার। তবুও তারা আশায় থাকে। তারা সেহরি খাবে এবং রোযাও রাখবে।

অন্যান্য দিনের মতোই ১৫৩ম রমজানে ফুডব্যাংকিং টিমের উদ্যোগে সেহরি বিতরণ করা হয়েছে।আমাদের ফুডব্যাংকাররা সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে ফুটপাতে শুয়ে থাকা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেহরি বিতরণ করেন। ধন্যবাদ সবাইকে যাদের কল্যাণে এটি সম্ভব হয়েছে।

আমাদের সাথে কাজ করতে কিংবা সাহরী বিতরণ সম্পর্কে জানতে:
01758137678 (এডমিন)
01625966796(এডমিন)


FoodBanking Team Sylhet
#ডাস্টবিনে_নয়_অসহায়_মানুষের_মুখে_অন্ন
#ব্যবস্থাপনায়ঃ
সস্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থা

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when FoodBanking Team Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FoodBanking Team Sylhet:

Share

FOODBANKING TEAM SYLHET (ডাস্টবিনে নয়,অসহায় মানুষের মূখে অন্ন)

সিলেট সুরমা কুশিয়ারার জলে ভেজা প্রাচীনকাল থেকেই এক সমৃদ্ধ জনপদ। হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের লালিত এ জনপদকে প্রকৃতিও যেন নিজের মতো করে সাজিয়েছে। গাজী বুরহান উদ্দিন (রহ:), হযরত শাহজালাল (রহঃ) এর চরণ স্পর্শে এ অঞ্চলে তৈরি হয়েছে আধ্যাত্মিকতার ছায়াময় পরিবেশ। আধ্যাত্বিকতা, সহমর্মিতা আর সহযোগিতার পুণ্যপরশে সিলেট বাংলাদেশে মধ্যে অন্যন্য বৈশিষ্ট্যে সমুজ্জল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও স্বীকার করেছেন- বাংলার হৃদয়ের সাথে সিলেট বাধা রয়েছে পুণ্য হাতে। স্বকীয়তার কারণে সিলেটের রাজনৈতিক মঞ্চগুলোও হয়ে উঠে প্রীতিময়। ছোটছোট টিলায় ঘেরা প্রকৃতি সিলেটকে যেমন দিয়েছে নিজস্ব পরিচয়ের দৃঢ়তা,তেমনি দিগন্ত বিস্তৃত হাওর আর বুকজুড়ে বয়ে চলা শান্ত সুরমা দিয়েছে উদারতার এক সুমহান শিক্ষা। অতিথিপরায়ণ হিসেবে সিলেটের সুনাম অনেক পুরনো। প্রবাদবাক্যের মতোই প্রতিষ্ঠিত সিলেটের এখ্যাতি। ঐতিহ্যে সমৃদ্ধি এ জনপদের সন্ধান মেলে প্রাচীন বাংলার ইতিহাসে। জালালি কইতরের ডাকা বাক-বাকুম শব্দ আর কমলা লেবু আর চায়ের পাতার ঘ্রানে ঘুম ভাংগে এ শহরের মানুষের। প্রকৃতির কোলে বেড়ে উঠা এ জনপদের মানুষের কন্ঠে তাই খেলা করে প্রকৃতির সুর। তাই সুরমার তীর ভরে উঠেছে হাছন রাজা- শাহ আব্দুল করিম আর রাধা রমনের দরাজ কন্ঠে। আথিতেয়তা, ধর্মীয় অনুশাসন কঠোরভাবে পালন, আর বিপুল সংখ্যক প্রবাসি মানুষের কারনে ৩৪৯০ বর্গকিলোমিটার আয়তনের চোট্ট এ সিলেট শহরটি দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছে আধ্যাত্মিক নগরী, শান্তির জনপদ, আর পর্যটনের শহর হিসেবে সমভাবে সমাদৃত। দেশের শিক্ষা, অর্থনীতি, শিল্প, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি এবং খেলাধুলা প্রভৃতি বিষয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই সিলেটের নাম, খ্যাতি, যশ, পরিচিতি স্বদেশের গন্ডি পেরিয়ে বর্হিবিশ্বে আজ সমানভাবে সমাদৃত। যার কারণে বাংলাদেশের মানুষের কাছে সিলেটের আরেক নাম হচ্ছে ২য় লন্ডন। এই সিলেটের মানুষকে খাবার অপচয়রোধ ও ডাস্টবিনে খাবার ফেলার অভ্যাস পরিহার করা এবং সিলেটকে সচেতনতার অন্যান্য একটি শহর হিসেবে দেশের বুকে পরিচিত করার মহানব্রত নিয়ে একঝাঁক মেধাবী, প্রাণপ্রাচুর্য ভরপুর, উদ্যমী, কর্মঠ তারুণ্যের সমন্বয়ে গড়ে তুলা হয়েছে ‘‘FoodBanking Team Sylhet (ফুডব্যাংকিং টিম সিলেট)। শ্লোগান হচ্ছে- " ডাস্টবিনে নয়,অসহায় মানুষের মূখে অন্ন "। যার ব্যবস্থাপনায় রয়েছে স্বার্থহীন সমাজকল্যাণ সংস্থা।

◊◊ FoodBanking Team Sylhet সৃষ্টির কারণ : পুরোবিশ্বে প্রতিনিয়ত জনসংখ্যা বহুগুন হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের জনসংখ্যার এই অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম খাদ্য- এর অভাব দেখা দিয়েছে। অপর দিকে বিশ্বের অনেক দেশেই মানুষই সচেতনতার অভাবে খাবার অপচয় করে, নিজের প্রয়োজনীয় অতিরিক্ত খাবার ডাস্টবিনে ফেলে। একদিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের অভাব, অপর দিকে মানুষের খাদ্যের অপচয়, যার ফলে অভুক্ত মানুষের সংখ্যা দিনকে দিন বিশ্বের বুকে বেড়েই চলেছে। মানুষের খাবার অপচয়ের কারণে পুরো বিশ্বের প্রায় ২৫% মানুষ অভুক্ত থেকে যায়। বিশ্বের গন্ডি পেরিয়ে আমাদের বাংলাদেশও খাদ্যের অপচয় ও প্রয়োজনীয় অতিরিক্ত খাবার ডাস্টবিনে ফেলে দেয়ার মতো জঘন্য কাজে লিপ্ত রয়েছে। যার প্রভাব আমাদের সিলেট শহরেও পড়েছে। ফলে মানুষের ডাস্টবিনে খাবার ফেলার প্রবনতা বেড়েই চলেছে।

প্রবাসী অধ্যুষিত ২য় লন্ডনখ্যাত এই ব্যস্ত সিলেট নগরীতে রাতের বেলায় যারা চলাফেরা করেন; তারা সকলেই দেখতে পান রাস্তার ধারে ডাস্টবিনে উপচে পড়া খাবার আর সেই খাবার তুলে খাচ্ছে কিছু অভুক্ত মানুষ। যা একজন সুস্থ ও মানবিক চেতনা সম্পন্ন মানুষের পক্ষে মেনে নেয়া নিদারুণ কঠিন। মূলত এই হৃদয়নাড়া দেয়া দৃশ্য দেখেই সৃষ্টি হয়েছে- FoodBanking Team Sylhet । এছাড়াও আরেকটি বিষয় লক্ষনীয় বর্তমানে সিলেট শহরে প্রচুর রক্তদাতা ও রক্ত সংগ্রহ, পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে দেয়ার মতো সামাজিক সংগঠনসমূহ নিয়মিত কাজ করে যাচ্ছে। কিন্তু সিলেটের বুকে খাবার অপচয়রোধে মানুষকে সচেতনতা ‍সৃস্টির বিষয়ে কাজ করার মতো তেমন কোন না থাকার দরুণ মানুষ খাদ্যের অপচয়ের বিষয়ে তেমন সচেতন নয়। ফলশ্রুতিতে সৃস্টি হয় FoodBanking Team Sylhet ।

◊◊ FoodBanking Team এর পদযাত্রা শুরু : ১৫ সেপ্টেম্বর ২০১৭ সালের শুক্রবার এক রুদ্রউজ্জল দিনে সিলেটের কয়েকজন সচেতন তারুণ্যের হাত ধরে যাত্রা শুরু করা হয় FoodBanking Team Sylhet। টিমের শুরু থেকে ফোকাসিং পয়েন্ট ছিলো যেকোন ভাবে মানুষকে খাবার অপচয়রোধে সচেতন করা, কেউ যেন খাবার ডাস্টবিনে না ফেলে । সে লক্ষে সিলেট শহরের বসবাসরত মানুষের বাসা, রেষ্টুরেন্ট, কমিউনিটি সেন্টারের বিয়ে, আকিকা জন্মাদিন বা যেকোন ধরণের আয়োজিত অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দেয়ার পরিবতে FoodBanking Team Sylhet এর কল সেন্টারে কল দেয়ার মাধ্যমে অতিরিক্ত খাবারগুলো দেয়ার আহবান জানিয়ে স্টিকার বিতরণের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। আমাদের যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত আমরা চেস্টা করে যাচ্ছি সিলেটের বুকে খাবার অপচয়রোধে সচেতনতার বার্তা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া। এক্ষেত্রে আমরা কতটুকু সফল তা আমাদের কাজেই প্রমাণ করবে। আমরা বিশ্বাস করি সকলের সচেতনতার মাধ্যমে খাবার অপচয়রোধ করা সম্ভব এবং সিলেটকে সচেতনতার অন্যান্য একটি শহর হিসেবে দেশের বুকে পরিচিত করানো সম্ভব। সম্ভব দেশে অভুক্ত মানুষের সংখ্যা কমিয়ে আনা। সম্ভব ডাস্টবিন থেকে তুলে খাবার খাওয়া মানুষের সংখ্যা শুন্যের কোঠায় নামিয়ে আনা।