হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, সিলেট।

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, সিলেট।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, সিলেট। হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির অফিসিয়েল পেইজ

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ-২০২৬ শুরু, গৃহীত হয়েছে বিশেষ উদ্যোগ..........................................“ট...
14/06/2026

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ-২০২৬ শুরু, গৃহীত হয়েছে বিশেষ উদ্যোগ..........................................

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সিলেট মহানগরীতে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৬।

অদ্য ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও বেলুন উড়ানোর মাধ্যমে বর্ণাঢ্য এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, সুধীজন, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে পুলিশ লাইন্স হলরুমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদীপ্ত রায়-এর সভাপতিত্বে ট্রাফিক সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, জনাব ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সদস্যবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রোভার স্কাউট, গার্লস গাইড এর সদস্যবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা সচেতন নাগরিকদের মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।

ট্রাফিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে গৃহীত বিশেষ উদ্যোগসমূহ

✅ আইন মান্যকারী চালকদের সম্মাননা
সঠিক কাগজপত্রধারী ও ট্রাফিক আইন মেনে চলা চালকদের স্বীকৃতিস্বরূপ মিষ্টিমুখ করানো হবে।

✅ হেলমেট ব্যবহারে উৎসাহ প্রদান
মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহের লক্ষ্যে বিভিন্ন হেলমেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে।

✅ কাগজপত্র নবায়নে সহায়তা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি থাকা চালকদের দ্রুত ও সহজ প্রক্রিয়ায় কাগজপত্র নবায়ন বা সংগ্রহের সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

✅ জরিমানা পরিশোধে বিশেষ ছাড়
ট্রাফিক সপ্তাহ চলাকালে দায়েরকৃত মামলা ও জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করা হবে।

সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশন মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ দোকান মালিক সম...
14/06/2026

বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশন মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার অভিনন্দন। তারিখ:-১১-০৬-২০২৬

11/06/2026
01/06/2026

সমিতির উদ্যোগে মার্কেটের দোকান কোঠার ছাদের ময়লা-আবর্জনা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে।
আমরা প্রত্যেক দোকানের ব্যবসায়ীদেরকে নিজ নিজ দোকান কোঠর ছাদে কোন ধরনের ময়লা-আবর্জনা জমা না রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি আপনারা ছাদে কাজ করেন তাহলে সাথে সাথে ছাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করবেন।

30/05/2026

হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আশা রাখি, পুলিশ প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবে।

28/05/2026

হাসান মার্কেটের দোকান মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী, তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বি, কুমারপাড়া নিবাসী জনাব মোঃ আসহাব উদ্দিন সাহেবের ইন্তেকাল হয়েছে।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৫:৩০ ঘটিকার সময় শাহী ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Address

Bondor Bazar
Sylhet

Telephone

+8801711399350

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি, সিলেট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share