01/08/2026
৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানের আজিমুশ্বান ইজতেমা
আগামী ৩০ অক্টোবর ২৬ঈ. প্রাচীন অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর ৮১ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক আজিমুশ্বান ইজতেমা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন দেশ বিদেশের বরেণ্য আলেমগণ।
ইজতেমা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করতে গতকাল শুক্রবার ১৭ জুলাই বাদ মাগরিব তেজগাঁও নাখালপাড়া জামিয়াতুন নূর আস সিরাজিয়া মিলনায়তনে আঞ্জুমান ঢাকা মহানগরের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বনানী টিএন্ডটি কলোনি মাদরাসার নায়েবে মুহতামিম ও আঞ্জুমান ঢাকা মহানগরের নির্বাহী সভাপতি মুফতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ আশরাফী ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ ফিরোজীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সিলেটের ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার নায়েবে মুহতামিম শায়খুল হাদীস মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ ফতেহপুরী।
উপস্থিত ছিলেন আঞ্জুমান ঢাকা মহানগরের উপদেষ্টা ও জামিয়া মুহাম্মাদিয়া ভাষানটেকের মুহতামিম মুফতি আব্দুল লতীফ ফারুকী, ঢাকা মহানগরের আমীর ও তেজগাঁও রেলস্টেশন মাদরাসার মুহতামিম মুফতি সাইফুল ইসলাম ফারুকী, লিচুবাগান মসজিদের খতীব মুফতি আল আমীন, জামিয়া মুহাম্মাদিয়া মুহাম্মাদপুরের মজলিসে এদারীর সদস্য মুফতি শামছুল আলম সরাইলী, বাইতুল্লাহ জামে মসজিদ ক্যান্টনমেন্টের খতীব মাওলানা আবুল বারাকাত গাজীপুরী, সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, বাবলী জামে মসজিদের খতীব মুফতি মোস্তাফিজুর রহমান, বাউনিয়াবাদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি যুবায়ের আহমাদ, আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির মাজহারী, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মনির হোসাইন, বাবুল মোল্লাহ প্রমুখ।
বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
যথা.....
১- আজিমুশ্বান ইজতেমা সফলে আমীরে আঞ্জুমান পীর সাহেব বরুণা হাফিজাহুল্লাহ আগামী ৭ আগস্ট ঢাকায় সফর এবং শীর্ষ আলেমদের সাথে মতবিনিময় করবেন।
২- দেশের শীর্ষ আলেমদের দাওয়াত দিতে ঢাকা মহানগর এবং বিভাগীয় সফরের দাওয়াতি টিম গঠন ও সফরের তারিখ চূড়ান্ত করা হয়।
৩- বিষয় ভিত্তিক দায়িত্বশীলদের নিকট থেকে কাজের আগ্রগতি এবং সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ বরাদ্দ, ডিএমপির অনুমোদন সহ যাবতীয় প্রস্তুতির পর্যালোচনা করা হয়।
৪‐ বিবিধ।
আল্লাহ তায়ালা কবুল করুন, আমীন।
🖊 আবদুল্লাহ ফিরোজী
যুগ্ম সাধারণ সম্পাদক, আঞ্জুমান ঢাকা মহানগর।