04/07/2026
Zakiganj Student Community ZSC -এর ২০২৬-২০২৭ বর্ষের ১ম রেগুলার মিটিং এবং ARISE প্রস্তুতিমূলক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
গতকাল ৩রা জুলাই , শুক্রবার , সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট, দরগাহ গেইট-এ সংগঠনের সভাপতি নাদিম আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুর রহমান -এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ZSC ARISE-26 বাস্তবায়ন, জেডএসসি’র বার্ষিক ম্যাগাজিন ‘দর্পণ’ প্রকাশনা, এসএসসি কৃতি সংবর্ধনা, জেডএসসি ডকুমেন্টারি তৈরিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় ZSC ARISE 2026-এর প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে আতিকুর রহমান সালিম-কে এবং জেডএসসি’র প্রকাশনা ‘দর্পণ’-এর সম্পাদক হিসেবে হোসাইন আহমদ-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
জেডএসসি এরাইজ-২০২৬ সফল ও স্বার্থক করে তুলতে সবার আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
মো:ইমদাদুর রহমান
সাধারণ সম্পাদক (২০২৬-২)২৭)
জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি