আলম্ব - Alombo

আলম্ব - Alombo Non-Profit Social Organization

যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি সুমধুর এই বাংলা ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধ...
20/02/2026

যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি সুমধুর এই বাংলা ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি।

 #ডিসেম্বর_০৫_২০২৪ #আলম্বের_৮ম_বর্ষপূর্তী #শুভ_জন্মদিন_আলম্ব #আলম্বের শুরু থেকে এখন পর্যন্ত বিগত ০৭ বছরের বর্ষপূর্তী আয়ো...
16/12/2024

#ডিসেম্বর_০৫_২০২৪
#আলম্বের_৮ম_বর্ষপূর্তী
#শুভ_জন্মদিন_আলম্ব

#আলম্বের শুরু থেকে এখন পর্যন্ত বিগত ০৭ বছরের বর্ষপূর্তী আয়োজনের চিত্রগল্প।

সম্প্রতি ০৮ বছর অতিক্রম করছে "আলম্ব"। ২০১৬ সালে শুরু হওয়া আমাদের স্বপ্নের সংগঠন আলম্ব পরিবারের শুরু থেকে আজ পর্যন্ত ০৮ বছর যাবত অনেক চরাই উৎরাই পাড় করে আমরা আলম্ব সংগঠনকে একটি বিন্দু থেকে বৃত্তে রুপান্তর করতে চেষ্টা করে যাচ্ছি। সংগঠনের সদস্য, দাতা, শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতায় অত্যন্ত সফলতার সাথে প্রত্যেকটি কার্যক্রমে আমরা "আলম্ব" পরিবার সফল হতে পেরেছি। আশাকরি আমরা "আলম্ব" পরিবার সুদূর ভবিষ্যতেও, আর্ত মানবতার সেবায় অসহায় মানুষের জন্য আরও ভাল কিছু করতে পারব। যারা "আলম্ব" পরিবারকে দীর্ঘ ০৮ বছর সহযোগিতা করেছেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা না থাকলে হয়ত "আলম্ব" এতদূর আসতে পারতোনা।

ইনশাআল্লাহ্‌ !
আপনারা সাথে থাকলে আরও অনেক দূর এগিয়ে যাবে ... " আলম্ব " 😍❤

সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা 🇧🇩
16/12/2024

সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা 🇧🇩

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।♥
14/12/2024

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে
জাতির সূর্য শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।♥

শুভ জন্মদিন , জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানাই,প্রিয় ভাই Syed SayFul কে,দোয়া করি তোমার প্রতিটি কাজে যেন সফল হতে পারো।...
04/07/2024

শুভ জন্মদিন ,
জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানাই,

প্রিয় ভাই Syed SayFul কে,
দোয়া করি তোমার প্রতিটি কাজে যেন সফল হতে পারো।

প্রবাসী সদস্য, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ,
আলম্ব - We Support Organization.

শুভ হোক আগামীর পথচলা ,
সবসময় আলম্বের পাশে পেয়েছি ,
আগামীতেও তা আশা করছি। ❤.

ত্যাগের মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহার প্রকৃত মর্ম আমরা কজনই বা অন্তরে ধারণ করি?আসুন, চিন্তা ও মানসিকতার জীর্ণ রঙ বদলে ত্...
17/06/2024

ত্যাগের মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহার প্রকৃত মর্ম
আমরা কজনই বা অন্তরে ধারণ করি?

আসুন, চিন্তা ও মানসিকতার জীর্ণ রঙ বদলে ত্যাগের ঝলমলে রঙ হৃদয়ে ধারণ করি। কোরবানির পশুর আকার ও দামে নয়, ত্যাগের মানসিকতায় উদযাপন করি ঈদ। আলম্ব পরিবারের পক্ষ থেকে সকল সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের শুভেচ্ছা।

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস।১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উপযুক্ত মজুরি আর দৈনিক সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের দা...
02/05/2024

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উপযুক্ত মজুরি আর দৈনিক সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করে ওই শহরের হে’ মার্কেটের শ্রমিকরা। মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। আহত ও গ্রেফতার হন আরও বহু শ্রমিক। পরে প্রহসনমূলক বিচারে ৬ জন শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতে বিক্ষোভ আরও প্রকট আকার ধারণ করে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ই জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে দিনটি ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সবাইকে অনুরোধ, প্রতিটা শ্রমিকের প্রতি ফোঁটা ঘামের মর্যাদা দিতে শিখুন। রিকশাচালক, দিনমজুর, চা-য়ের দোকানের পিচ্চি ছেলেটা, বাসার কাজের মেয়েটা, ড্রাইভার, দোকানের সেলসম্যান, অফিসের পিয়ন, রেস্টুরেন্টের ওয়েটার কিংবা এমন পেশার মানুষদেরকে ছোটো করে না দেখে তাদের দীর্ঘশ্বাস শুনুন। তাদের সাথে জবরদস্তুি না করে আবেগ নিয়ে কাজ করুন। কঠিন করে শক্ত কথা না বলে ভালোবেসে হাসিমুখে কথা বলুন। ভদ্র পোশাকের আমাদের চাইতে ময়লা কাপড়ের ওরাই হয়তো বেশি সৎ। হয়তো আমাদের আয়ের চাইতে তাদের আয়টুকু সৃষ্টিকর্তার কাছে বেশি পছন্দের। হয়তো তাদের সাথে উত্তম ব্যবহারের কারণে হাশরের মাঠে শেষ বিচারের দিন আপনি-আমি হবো সৌভাগ্যবান।

সকল শ্রমজীবী ভাই-বোনদের জন্যে অনেক শ্রদ্ধা...💝

ঈদ মোবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!আলম্ব পরিবারের পক্ষ থেকে দেশে-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ উল ফিতরের...
10/04/2024

ঈদ মোবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আলম্ব পরিবারের পক্ষ থেকে দেশে-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ হোক কল্যাণময় বরকতময়।

আলহামদুলিল্লাহ! 🥰 ❤প্রতিবারের ন্যায় এবারও অসহায় ১০০ টি পরিবারের নিকট ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। আমাদের এই আয়োজনে...
09/04/2024

আলহামদুলিল্লাহ! 🥰 ❤

প্রতিবারের ন্যায় এবারও অসহায় ১০০ টি পরিবারের নিকট ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

আমাদের এই আয়োজনে যারা পাশে ছিলেন তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা, মহান আল্লাহ যেন তাদের দান কবুল করেন।

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। লাশের ধ্বংসস্তূপ থেকে রক্তরাঙা সূর্যের পূর্বাভাসের দিন আজ। সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচ...
26/03/2024

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। লাশের ধ্বংসস্তূপ থেকে রক্তরাঙা সূর্যের পূর্বাভাসের দিন আজ। সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা হওয়ায় এটি আমাদের জাতীয় দিবসও বটে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ৩০ লক্ষ শহীদ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। বাঙালি জাতি পেয়েছিল একটি স্বাধীন দেশ, একটি পতাকা আর জাতীয় সঙ্গীত। রক্তের অক্ষরে বিশ্ব ভূ-খন্ডের বুকে লেখা হয়েছিল একটি নাম বাংলাদেশ।

তাই আজ মহান স্বাধীনতা দিবসের ৫৩ বছর পূর্তি উপলক্ষে আলম্ব পরিবারের পক্ষ থেকে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🖤

আজ আন্তর্জাতিক নারী দিবস। জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর...
08/03/2024

আজ আন্তর্জাতিক নারী দিবস। জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার দিন। এদিন নারীরা তাঁদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করেন, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে। আলম্ব পরিবারের পক্ষ থেকে পৃথিবীর সব নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

আজ শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস। তৎকালীন বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৫ বছর। ২০০৯ সালের ২...
25/02/2024

আজ শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস। তৎকালীন বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৫ বছর।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। ওই দুই দিনে বাহিনীর তখনকার মহাপরিচালকসহ (ডিজি) বিদ্রোহীরা ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ আরো ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করে।

২০০৯ সালের নির্মম এ হত্যাযজ্ঞের পর পুরো বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে কলঙ্কিত সেই ইতিহাস ও ক্ষত ভুলে ঘুরে দাঁড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বিদ্রোহীদের হাতে নিহতদের স্মরণে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিজিবি ও সেনাবাহিনীর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলম্ব - Alombo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share