CRP-Sylhet

CRP-Sylhet Iskandar Sh*tara-CRP, Sylhet is the 4th divisional centre of CRP started its services on the 16th May 2017 in Sylhet.

Physiotherapy, Occupational Therapy, Speech & Language Therapy, Prosthetics & Orthotics and CBR services are available here. Centre for the Rehabilitation of the Paralysed (CRP) is one of the largest organizations in terms of treatment & rehabilitation for the patient with disabilities, paralysis & handicap in Bangladesh. CRP has been providing treatment & rehabilitation services to the underprivi

leged people with disabilities, paralysis and others physical problems for 42 years, established by British Citizen Dr. Valerie Ann Taylor. CRP is continue its services with its 13 branches aside from CRP head office which is located at Savar, Dhaka.

26/07/2026
22/07/2026

A team from CRP, comprising the Manager of the Mental Health Project, the In-Charge of the Occupational Therapy Department, CRP Mirpur, and the In-Charge of the Mental Health Day Centre, CRP Mirpur, visited the National Institute of Mental Health (NIMH) and held a meeting with the Director and other psychiatrists.
The meeting provided an excellent platform to present CRP's services, with particular emphasis on the community-based mental health services delivered through its two Mental Health Day Centres. Discussions focused on opportunities for collaboration, strengthening referral pathways, and enhancing community-based psychosocial rehabilitation services.

আপনার সন্তানের কথা বলতে দেরি হচ্ছে? অবহেলা নয়, সচেতন হোনশিশুর প্রথম শব্দ উচ্চারণ একটি পরিবারের জন্য আনন্দের মুহূর্ত। "ম...
21/07/2026

আপনার সন্তানের কথা বলতে দেরি হচ্ছে? অবহেলা নয়, সচেতন হোন
শিশুর প্রথম শব্দ উচ্চারণ একটি পরিবারের জন্য আনন্দের মুহূর্ত। "মা", "বাবা" কিংবা ছোট ছোট শব্দ—এসবই একটি শিশুর স্বাভাবিক ভাষা বিকাশের অংশ। কিন্তু অনেক সময় দেখা যায়, একই বয়সের অন্য শিশু কথা বললেও কোনো কোনো শিশু এখনও কথা বলতে পারে না বা খুব সীমিতভাবে যোগাযোগ করে। তখন অনেকেই বলেন, "ছেলে মানুষ, একটু দেরিতে কথা বলবে", "বাবাও নাকি দেরিতে কথা বলেছিল", কিংবা "বড় হলে ঠিক হয়ে যাবে"।

বাস্তবতা হলো—সব ক্ষেত্রে এই ধারণা সঠিক নয়।
শিশুর ভাষা ও যোগাযোগ দক্ষতা তার মস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট দক্ষতা অর্জন না করলে দ্রুত মূল্যায়ন করা প্রয়োজন। কারণ যত আগে সমস্যা শনাক্ত হয়, তত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে।
কখন সতর্ক হবেন?

১২ মাসেও নাম ধরে ডাকলে সাড়া দেয় না।
১৮ মাসেও অর্থপূর্ণ কোনো শব্দ বলে না।
২ বছরেও দুই শব্দ মিলিয়ে বাক্য বলতে পারে না।
চোখে চোখ রেখে কথা বলতে চায় না।
নিজের চাহিদা প্রকাশ করতে পারে না।
অন্যের কথা বুঝতে অসুবিধা হয়।

এমন লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে একজন Speech & Language Therapist-এর পরামর্শ নেওয়া উচিত।

Speech & Language Therapist কী করেন?
অনেকেই মনে করেন, স্পিচ থেরাপি মানেই শুধু কথা শেখানো। কিন্তু বাস্তবে এই পেশার কাজ অনেক বিস্তৃত।
তারা কাজ করেন—
কথা বলতে দেরি হওয়া শিশুদের নিয়ে।
তোতলামি নিয়ে।
অটিজমে আক্রান্ত শিশুদের যোগাযোগ দক্ষতা উন্নয়নে।
শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ভাষা বিকাশে।
স্ট্রোকের পরে কথা বলতে বা বুঝতে সমস্যা হলে।
গিলতে অসুবিধা (Dysphagia) থাকলে।
বাবা-মায়ের করণীয়
প্রতিদিন শিশুর সঙ্গে গল্প করুন।
মোবাইল বা টিভির পরিবর্তে সরাসরি কথা বলুন।
বই পড়ে শোনান।
খেলার মাধ্যমে নতুন শব্দ শেখান।
শিশুর প্রতিটি চেষ্টাকে উৎসাহ দিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—অপেক্ষা না করে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

একটি ভুল ধারণা
অনেকেই মনে করেন, "আরও এক বছর দেখি, তারপর ডাক্তার দেখাব।"
এই অপেক্ষাই অনেক সময় মূল্যবান সময় নষ্ট করে দেয়। ভাষা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শৈশব। তাই দ্রুত মূল্যায়ন এবং প্রয়োজনে থেরাপি শুরু করলে শিশুর উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যায়।
শেষ কথা
প্রতিটি শিশুর বিকাশের গতি আলাদা হতে পারে। তবে নির্দিষ্ট মাইলস্টোনের তুলনায় উল্লেখযোগ্য বিলম্ব দেখা দিলে সেটিকে অবহেলা করা উচিত নয়। সচেতনতা, সময়মতো মূল্যায়ন এবং যথাযথ থেরাপি একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।
মনে রাখবেন—
"অপেক্ষা নয়, সচেতনতাই হতে পারে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের প্রথম পদক্ষেপ।

-শামা আহমেদ, সিলেটের ডাকে প্রকাশিত

07/07/2026
07/07/2026

নাটোরের বড়াইগ্রামের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সাইফুল ইসলাম সফল উদ্যোক্তা ও সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সিআরপি থেকে পুনর্বাসন সেবা ও ইলেক্ট্রনিক্স পণ্য মেরামতের উপর ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণের পর তিনি ইলেক্ট্রনিক্স পণ্য মেরামতের একটি দোকান পরিচালনা শুরু করেন এবং বর্তমানে সফলভাবে তা পরিচালনা করে আসছেন।
দোকান থেকে অর্জিত আয়ের মাধ্যমে তিনি জমি ক্রয় করেন এবং বর্তমানে সেই জমিতে কৃষক নিয়োগ করে মৌসুমি ফসলের চাষাবাদ করছেন। দীর্ঘদিন ধরে তিনি তার উৎপাদিত রসুন নিয়মিতভাবে সিআরপিতে দান করে আসছেন, যা সিআরপির ভর্তিকৃত মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত রোগীদের খাবার রান্নায় ব্যবহৃত হয়। এরই ধারাবাহিকতায়, ১৫ জুন তিনি সিআরপি সাভারে প্রায় ২২ কেজি রসুন অনুদান দিয়েছেন।
উদ্যোক্তা হিসেবে কাজের পাশাপাশি তিনি নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি সংগঠনও গড়ে তুলেছেন। নিজের অধ্যবসায়, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি অন্যদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন।

Address

House: 26, Block:C, Main Road, ABC Point, Shahjalal Uposhosor
Sylhet

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 13:30
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801730059554

Alerts

Be the first to know and let us send you an email when CRP-Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CRP-Sylhet:

Shortcuts

Share