Zamzam Bangladesh

Call Directions Website Contact the organization

Zamzam Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zamzam Bangladesh, Non-Governmental Organization (NGO), House 52, Block-C, Kumarpara, Sylhet.
(1)

Zamzam's areas of work:

- Basic Education
- Health and Hygiene
- Vocational Skill Development Training for Youths
- Orphan kind
- Zamzam Paradise Garden (An abode for orphans)
- Survival Allowance for underprivileged people
- Emergency Relief

Job Responsibilities:• Lead all the relevant administrative & Academic teams/activities.• Help & support staff developme...
25/10/2026

Job Responsibilities:
• Lead all the relevant administrative & Academic teams/activities.
• Help & support staff development and ensure a positive & creative academic environment.
• Help develop efficient classroom operations that lead to better student outcomes and optimization of operational efficiency.
• Develop & manage student information system that includes enrollment and academic
performance/excellence.
• Implement Academy policies, academic plans, and value-based initiatives.
• Supervise curriculum implementation, teaching quality, and assessment processes.
• Lead & foster co-curricular activities, community service activities, and moral/character-building programs.
• Ensure compliance with educational board regulations, safety standards, and institutional policies.
• Follow and ensure child right and safeguarding issues are maintained.

Additional Job Requirements :
• Proficiency in both written and spoken English and Arabic.
• Strong communication and leadership skills.
• Creative, innovative, and able to handle multiple tasks effectively.
• Age limit is flexible for suitably qualified candidates.

Other Benefits :
Two festival bonuses in a year.
Each bonus equivalent to basic of salary/50% of gross.

Monthly Cash Distribution for the Orphan Families প্রকল্পের অভিভাবক সভা অনুষ্ঠিতMonthly Cash Distribution for the Orphan...
12/10/2026

Monthly Cash Distribution for the Orphan Families প্রকল্পের
অভিভাবক সভা অনুষ্ঠিত

Monthly Cash Distribution for the Orphan Families প্রকল্পের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদের নিয়ে গত ১৭, ১৯, ৩০ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর তারিখে তেররতন, ঘাসিটুলা ও শাহী ঈদগাহ এলাকায় ৪টি অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের ভলান্টিয়ারদের সার্বিক তত্বাবধানে সভাগুলো পরিচালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ হাসনুল ইসলাম । এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মো তৌহিদুল ইসলাম, ভলান্টিয়ার ও মোবিলাইজার মাহমুদা আক্তার, নাহিদা আক্তার, লুনা আফরোজ, আফসানা এবং বিউটি বেগম। সভায় প্রকল্পের মাসিক খাদ্য সহায়তার লক্ষ্য ও উদ্দেশ্য, বিকাশ-এর মাধ্যমে অনুদান প্রাপ্তির বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা এবং এই অনুদান ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে আলোচনা হয়। অভিভাবকদের ৩টি বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়;
1) শিশুর শিক্ষা ও স্কুল উপস্থিতি নিশ্চিতকরণ
2) স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা সচেতনতা, এবং
3) বাল্য-বিবাহ এবং শিশুশ্রম প্রতিরোধ
অভিভাবকদের পক্ষ থেকে বক্তারা জমজম বাংলাদেশের এই মহৎ কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকল্পের আয়ওতাধীন ৩টি

এলাকার মোট ১৫০জন সুবিধাভোগীর পরিবারের ১২৬জন অভিভাবক সভায় উপস্থিত ছিলেন। সভার শেষে আগত সকল অভিভাবকের জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

#এতিম_সহায়তা #জমজমবাংলাদেশ

অন্ধকার থেকে আলোর পথে হাঁটার প্রেরণা যাঁরা দেন, তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা। 🌸✨একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাতাই পড়ান না...
05/10/2026

অন্ধকার থেকে আলোর পথে হাঁটার প্রেরণা যাঁরা দেন, তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা। 🌸✨

একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাতাই পড়ান না, তিনি তৈরি করেন জীবনের পথমানচিত্র। ছোট ছোট পায়ে ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন শিশুরা দেখে, তাতে বিশ্বাসের আলো জ্বেলে দেন কেবল শিক্ষকই।

‘জমজম বাংলাদেশ’-এর পক্ষ থেকে সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষাগুরুদের জানাই শুভ শিক্ষক দিবস! ❤️💐

আপনার জীবনের এমন কোনো শিক্ষক কি আছেন, যিনি আপনার আজকের সফলতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা?
কমেন্টে ট্যাগ/মেনশন করে আজই তাঁকেও জানিয়ে দিন আপনার ভালোবাসা ও শ্রদ্ধা! 👇

#শিক্ষক_দিবস #শ্রদ্ধা_ও_ভালোবাসা

আত্মরক্ষার কৌশল ও মানসিক বিকাশে জমজম একাডেমিতে চালু হলো ‘কারাতে ক্লাব’জমজম একাডেমি ও জমজম প্যারাডাইজ গার্ডেন-এর যৌথ উদ্য...
28/09/2026

আত্মরক্ষার কৌশল ও মানসিক বিকাশে জমজম একাডেমিতে চালু হলো ‘কারাতে ক্লাব’

জমজম একাডেমি ও জমজম প্যারাডাইজ গার্ডেন-এর যৌথ উদ্যোগে জমজম একাডেমিতে ‘কারাতে ক্লাব’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় রায়নগরস্থ জমজম একাডেমি প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়। কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি আত্মরক্ষার মৌলিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই কারাতে ক্লাবের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, এই ক্লাবে শুধু জমজম একাডেমি ও জমজম প্যারাডাইজ গার্ডেনের শিক্ষার্থীরাই শেখার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক মাহবুব ছোবাহানী চৌধুরী, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম এবং জমজম একাডেমির প্রিন্সিপাল আশরাফুল আলম আনসারী। ক্লাবের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কারাতে ফেডারেশন (BKF) থেকে লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ কোচ জনাব সমীর চন্দ্র দাস।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, জমজম প্যারাডাইজ গার্ডেনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং জমজম একাডেমির শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ক্লাব শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠন, শৃঙ্খলাপরায়ণ মনোভাব তৈরি এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এখন থেকে প্রতি শনিবার সকাল ১০টায় ক্লাস অনুষ্ঠিত হবে।

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জমজম প্যারাডাইজ গার্ডেনে সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ ।হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীব...
26/09/2026

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জমজম প্যারাডাইজ গার্ডেনে সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ ।

হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবনাদর্শ ও শিক্ষা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমজম প্যারাডাইজ গার্ডেনের উদ্যোগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরীর সভাপতিত্বে এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মালিকের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হিফয বিভাগের ছাত্র আশরাফ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মাসুক আহমদ । স্বাগত বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম একাডেমির প্রিন্সিপাল জনাব আশরাফুল আলম আনছারী, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর জনাব শেখ তাসনিম সাকিব এবং বেসিক এডুকেশন প্রজেক্টের কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে পবিত্র সিরাতুন্নবী (সা.)-এর মহান জীবনাদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সত্যবাদিতা, আমানতদারিতা ও সুন্দর চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিশুদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সৎ, আদর্শবান, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সিরাতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান । বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশু, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#সিরাতুন্নাবি

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান“সীরাত জানি, সুন্নাহ মানি, জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামন...
20/09/2026

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“সীরাত জানি, সুন্নাহ মানি, জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমজম একাডেমির উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জমজম একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জমজম একাডেমির প্রিন্সিপাল মোঃ আশরাফুল আলম আনছারী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে শিক্ষার্থীদের চরিত্র ও জীবন গঠনের ভিত্তি হিসেবে গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুল্লাহ, মুহাদ্দিস, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেট। তাঁর বক্তব্যে রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত, উত্তম চরিত্র, সুন্নাহ অনুসরণ এবং ইসলামী মূল্যবোধে জীবন গঠনের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জিল্লুর রহমান, প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ মাদরাসা, সিলেট এবং হাফেজ মাওলানা আব্দুস শহীদ, ইমাম, দপ্তরীপাড়া জামে মসজিদ। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে সীরাত অধ্যয়ন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞানার্জন এবং তা অনুসরণের আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, নির্বাহী পরিচালক, জমজম বাংলাদেশ। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন জনাব শাব্বির আহমদ চৌধুরী, সদস্য, জমজম একাডেমি পরিচালনা পর্ষদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জমজম একাডেমির নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি জনাব মোঃ হাবীবুল্লাহ-এর ইমামতিতে জামাতের মাধ্যমে নামাজ আদায় করা হয়।

সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা, সুন্নাহর অনুশীলন এবং ইসলামী মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও জীবন গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষামূলক একটি আয়োজন।

19/09/2026

বিগত ১৫/০৯/২০২৬ তারিখে জমজম বাংলাদেশের আওতাধীন শিবগঞ্জ সেনপাড়া বাসার ভূমিদাতার পারিবারিক আত্মীয় সূত্র ধরে কিছু অনলাইন পোর্টালে একটি ভিডিও প্রচার করা হয়।

এরই প্রেক্ষিতে ভূমিদাতা জনাব নূরুল ইসলাম উনার বক্তব্যের মাধ্যমে প্রকৃত বিষয়টি তুলে ধরেছেন।

অনলাইন পোর্টালের নিউজ লিঙ্ক কমেন্টে।👇👇

ASK YOUR FUTURE 2026"! ✨Zamzam Bangladesh successfully hosted the career guidance session at our Zamzam Training Institu...
16/09/2026

ASK YOUR FUTURE 2026"! ✨

Zamzam Bangladesh successfully hosted the career guidance session at our Zamzam Training Institute, Mirabazar Branch!

It was an engaging gathering focused on empowering the youth with high-demand Digital Skills, Freelancing opportunities, Career planning, and Artificial Intelligence. A big thank you to our guest speaker for the invaluable insights and to all the attendees who actively participated in the interactive Q&A session.

"Question Today. Shape Your Future Tomorrow."

Check out some of the moments captured during the event below! 📸👇

ইলমের আলোয় আলোকিত শিশু, কল্যাণময় ভবিষ্যতের প্রত্যয়জমজম চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এবং জমজম বাংলাদেশ কর্তৃক পরিচালিত “...
08/09/2026

ইলমের আলোয় আলোকিত শিশু, কল্যাণময় ভবিষ্যতের প্রত্যয়

জমজম চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এবং জমজম বাংলাদেশ কর্তৃক পরিচালিত “Basic Education for Slum Children with Health & Hygiene Support-2026” প্রকল্পের দ্বি-মাসিক শিক্ষক সভা অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জমজম বাংলাদেশের হেড অফিস, কুমারপাড়া, সিলেট-এর ৭ম তলার হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল হান্নান।

সভার শুরুতেই প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম “Leadership & Good Relationship” বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। তাছাড়া প্রকল্পের পি.সি. শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ, খেলাধুলা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে আনন্দঘন পরিবেশে পাঠদান এবং নৈতিক শিক্ষা প্রদানসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের শিখন দক্ষতা বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিশেষে, সকলের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের নিয়ে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিতমানুষ তার স্বপ্নের সমান বড় এই শ্লোগানকে সামনে রেখে শিশুদে...
06/09/2026

জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের নিয়ে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত

মানুষ তার স্বপ্নের সমান বড় এই শ্লোগানকে সামনে রেখে শিশুদের মাঝে সুন্দর আচরণ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যে জমজম প্যারাডাইজ গার্ডেনের শিশুদের নিয়ে শিক্ষা ও মোটিভেশনাল সেশন গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

এ মাসের সেশনের বিষয় ছিল “ছোটদের স্নেহ ও বড়দের শ্রদ্ধা করি”। বিষয়ভিত্তিক সেশনের সম্মানিত বক্তা ছিলেন জমজম বাংলাদেশের পিপিআই, ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম। তিনি উক্ত বিষয়টি বিভিন্ন এক্টিভিটি, রোল-প্লে, কুইজ, ও শিশুদের মতামত গ্রহনের মাধ্যমে সহজ ও আনন্দময় পরিবেশে বুঝিয়ে দেন। শিশুরাও সেশনটি দারুণভাবে উপভোগ করেছে।

সেশনে জমজম বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন। তাঁর উপস্থিতি শিশুদের মাঝে বাড়তি অনুপ্রেরণা ও আনন্দ সৃষ্টি করে।

Address

House 52, Block-C, Kumarpara
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 04:30
Tuesday 10:00 - 04:30
Wednesday 10:00 - 04:30
Thursday 10:00 - 04:30
Saturday 10:00 - 04:30
Sunday 10:00 - 04:30

Telephone

+8801833689494

Alerts

Be the first to know and let us send you an email when Zamzam Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zamzam Bangladesh:

Shortcuts

Share