Narsingdi Students’ Association, SUST

Narsingdi Students’ Association, SUST Official community organization of students from Narsingdi district studying at Shahjalal University of Science and Technology (SUST).

A non-profit platform promoting unity, welfare, and cultural collaboration among Narsingdi students at SUST.

Everyone who belongs to the NSA family of SUST is warmly invited to join us.Let’s come together, make memories, and enjo...
11/05/2026

Everyone who belongs to the NSA family of SUST is warmly invited to join us.
Let’s come together, make memories, and enjoy the moment as one family ❤️

নতুন সদস্য নিবন্ধন-২০২৬ নরসিংদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)-এ সদ্য...
27/03/2026

নতুন সদস্য নিবন্ধন-২০২৬
নরসিংদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)-এ সদ্য ভর্তি হওয়া নরসিংদী জেলার শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, "Narsingdi Students' Association, SUST (NSA)" এর পক্ষ থেকে নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

উক্ত সংগঠনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং একটি সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

নরসিংদী জেলা হতে আগত সকল নবীন শিক্ষার্থীকে নির্ধারিত ফর্ম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBVCca75EhOyXm9iZzyRVBmgm4az4AyQBnykbuEHCewsdwrQ/viewform?usp=header

আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

ধন্যবাদান্তে,
Narsingdi Students Association, SUST

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ)সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক! 🌙সবার জ...
21/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (‎تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ)
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙
সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।❤️

"নরসিংদী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন" কর্তৃক ইফতার!! (03/03/2026)সবার আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় প্রোগ্রামটি সুন্দর ও সফল...
09/03/2026

"নরসিংদী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন" কর্তৃক ইফতার!! (03/03/2026)

সবার আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের, যারা নানাভাবে পরিশ্রম ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Long live brotherhood ❤️

সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।পবিত্র রমজানের বরকতময় মাসে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই...
28/02/2026

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র রমজানের বরকতময় মাসে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই পবিত্র মাসের মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করে "নরসিংদী স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট"-এর উদ্যোগে ইনশাআল্লাহ এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

📅 তারিখ: ০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার
📍 স্থান: IICT ক্যান্টিন
⏰ সময়: বিকাল ৫:৩০ মিনিট
💰 অংশগ্রহণ ফি: ১০০ টাকা

টাকা পাঠানোর নম্বর (বিকাশ/নগদ): 01736952039

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/XhKzhvpZgrkXM1kL8

রেজিষ্ট্রেশনের শেষ সময়: ২ তারিখ(সোমবার), রাত ৮:০০ টা

বিঃদ্রঃ বোনদের জন্য পর্দার সহিত ইফতারের ব্যবস্থা রয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলের এই মিলনমেলায় আপনার সৌজন্যমূলক উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয় হবে। আপনার অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও সার্থক ও প্রাণবন্ত হয়ে উঠবে- এই প্রত্যাশা রাখছি।

আন্তরিক ধন্যবাদান্তে,
নরসিংদী স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট ❤️🌻

আমাদের পরিবার “নরসিংদী স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট” কর্তৃক আয়োজিত ২০২৪–২৫ সেশনের নবীন বরণ ও বিবিকিউ প্রোগ্রামটি(৫/০২/২৬...
27/02/2026

আমাদের পরিবার “নরসিংদী স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট” কর্তৃক আয়োজিত ২০২৪–২৫ সেশনের নবীন বরণ ও বিবিকিউ প্রোগ্রামটি(৫/০২/২৬) সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে যাঁদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি পেয়েছি—সেই শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অ্যালামনাইবৃন্দের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পাশাপাশি, যে সকল শিক্ষার্থী সদস্যবৃন্দ নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ ও ডেডিকেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছেন, তাঁদের প্রতিও রইল বিশেষ কৃতজ্ঞতা।

সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এ আয়োজন এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
Long live brotherhood ❤️🌼

মহান একুশে ফেব্রুয়ারি,রক্তে রাঙানো ভাষার ইতিহাস, আত্মত্যাগের অমর প্রতীক।শ্রদ্ধা সেইসব শহীদদের প্রতি, যাদের রক্তে পেয়েছি ...
21/02/2026

মহান একুশে ফেব্রুয়ারি,
রক্তে রাঙানো ভাষার ইতিহাস, আত্মত্যাগের অমর প্রতীক।
শ্রদ্ধা সেইসব শহীদদের প্রতি, যাদের রক্তে পেয়েছি মাতৃভাষা। 🇧🇩🖤

সকলকে পবিত্র ও মহিমান্বিত মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙🌻রমজানুল মোবারক।এই বরকতময় মাসের উসিলায় মহান আল্লাহ...
18/02/2026

সকলকে পবিত্র ও মহিমান্বিত মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙🌻

রমজানুল মোবারক।

এই বরকতময় মাসের উসিলায় মহান আল্লাহ তাআলা আমাদের অন্তরসমূহ পরিশুদ্ধ করুন, অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং সঠিক ও কল্যাণের পথে চলার তাওফিক দান করুন। আমিন। 🌿

সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।🌸আনন্দের সাথে জানাচ্ছি যে, “নরসিংদী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন” কর্তৃক আয়োজিত ২০২৪–২৫...
03/02/2026

সম্মানিত সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম।🌸

আনন্দের সাথে জানাচ্ছি যে, “নরসিংদী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন” কর্তৃক আয়োজিত ২০২৪–২৫ সেশনের নবীন বরণ ও বিবিকিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬:০০ টায়, বাস্কেটবল গ্রাউন্ডে, ইনশাআল্লাহ।

ভ্রাতৃত্বের আড্ডা, মন ছুঁয়ে যাওয়া গান ও নাচ, সুস্বাদু খাবার আর হাসি-আনন্দে ভরা এক রঙিন সন্ধ্যা আপনাদের অপেক্ষায়! আপনাদের প্রাণবন্ত উপস্থিতিতেই এই আয়োজন হবে সম্পূর্ণ ও স্মরণীয়।
চলুন, সবাই মিলে সুন্দর একটি রাত উপহার দিই নিজেদের জন্য।
আপনাদের আন্তরিক উপস্থিতি কামনা করছি।

ধন্যবাদ🌻✨

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (SUST) ভর্তি হওয়া নরসিংদী থেকে আগত সকল শিক্ষার্থীদের পা...
30/01/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (SUST) ভর্তি হওয়া নরসিংদী থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে আছে নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশন ✅

যে কোনো প্রয়োজনে ও সহযোগিতায় নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশন সর্বদা প্রস্তুত। ❤️

🔹 থাকার ব্যবস্থা
🔹 ক্যাম্পাস নির্দেশনা
🔹 যেকোনো তথ্য ও সহায়তা

আপনার স্বপ্নপূরণের যাত্রায় আমরা আপনার পাশে আছি।যেকোনো সহযোগিতা, পরামর্শ বা প্রয়োজনীয় তথ্যের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন।

যোগাযোগ:

ইয়ানুর - 01960551860

সমুদ্র -01955177877

ফাহাদ -01763573366

হিমন -01314885868

ইরফান-01718786399

রিফাত -01778989235

সুমাইয়া-01647625147

সার্বিক তত্ত্বাবধানে:

মোঃ সাকিল

সভাপতি,

নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশন

ফোন:01516502978

জাহিদ হাসান জয়

সাধারণ সম্পাদক,

নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশন

ফোন:01785449003

সবার জন্য শুভকামনা! 🎉

📍 নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশন , শাবিপ্রবি, সিলেট।

নরসিংদী স্টুডেন্ট’স এসোসিয়েশনের দায়িত্বশীল সভাপতি Mohammad Sakil  এবং যুগ্ম সাধারণ সম্পাদক Asif Bhuiyan  কেন্দ্রীয় শাকসু...
18/01/2026

নরসিংদী স্টুডেন্ট’স এসোসিয়েশনের দায়িত্বশীল সভাপতি Mohammad Sakil এবং যুগ্ম সাধারণ সম্পাদক Asif Bhuiyan কেন্দ্রীয় শাকসু নির্বাচনে যথাক্রমে ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক এবং ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
নরসিংদী স্টুডেন্ট’স এসোসিয়েশনের পক্ষ থেকে উনাদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। আমরা আশাবাদী, উনারা নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন।

পরিশেষে, দুটি কথা মনে রাখবেন—
১. ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক পদে ব্যালট নং:- ০১
২. ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক পদে ব্যালট নং:- ০২

আপনার মূল্যবান ভোট দিন, পরিবর্তনের পক্ষে থাকুন।

Address

Shahjalal University Of Science And Technology, Sylhet-3114
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Students’ Association, SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Narsingdi Students’ Association, SUST:

Share