Al Majhud-আল মাজহুদ

Al Majhud-আল মাজহুদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Majhud-আল মাজহুদ, Nonprofit Organization, Sylhet.

'আল-মাজহুদ' আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মানব কল্যাণ ভিত্তিক অলাভজনক, অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। শিক্ষার প্রসারকে কেন্দ্র করে জনকল্যানের জন্য আর্থিক অনুদান ও যাকাতের টাকা ব্যবস্থাপনার মাধ্যমে এতিম, বিধবা ও দুঃস্থদের কর্মসংস্থান, দূর্যোগকালীন সময়ে সহায়তা ও পুনর্বাসন, টিউবওয়েল স্থাপন, শীতবস্ত্র বিতরণ ও অন্যান্য সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়াই আল-মাজহুদের লক্ষ্য।

২০২২ সালের মে-জুন ম

াসে সিলেটের ভয়াবহ বন্যার সময়ে ব্যক্তি পর্যায়ে আমরা কয়েকজন একত্র হয়ে তহবিল জোগার করি এবং বন্যা কবলিত এলাকায় খাদ্য সরবরাহ করি, আলহামদুলিল্লাহ্। পরবর্তীতে, আল্লাহর ইচ্ছায় যথাসম্ভব চেষ্টা চালিয়ে কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রণোদনার ব্যবস্থাও করতে সক্ষম হই। জীবনধারণের জন্য শুধু মৌলিক সুবিধা পাওয়া এই মানুষ গুলোর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে এখন প্রায়ই হাজির হন আমাদের কাছে। এরই ফলশ্রুতিতে আমাদের পূর্বের প্রচেষ্টাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কার্যক্রম আরো বিশদভাবে চালিয়ে নেওয়ার প্রয়াস চলছে আল-মাজহুদের মাধ্যমে।

ইতোমধ্যে, দ্বীনের কাজের সুবাদে সিলেটের সদর উপজেলায় জালালাবাদ থানার একটি প্রত্যন্ত গ্রাম 'শান্তিপুরে' মসজিদ ভিত্তিক একটি মাদ্রাসা/স্কুল থেকে আমাদের শিক্ষা কার্যক্রম চলছে। ঐ মাদ্রাসা/স্কুলে বাচ্চাদের বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দীক্ষিত করার সাথে কোরআন ও কম্পিউটার শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, বাচ্চাদের সঙ্গে ওনাদের বাবা-মায়ের জন্যেও মৌলিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ্।

এই প্রতিষ্ঠান পরিচালনায় প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের পাশাপাশি সকল সদস্য-ই বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। আল্লাহ্ সুবহানা তা'আলাকে খুশি করাই আমাদের মূল উদ্দেশ্য।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Majhud-আল মাজহুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Majhud-আল মাজহুদ:

Share