22/04/2026
আলহামদুলিল্লাহ,
মোবারকপুর (দক্ষিণ পাড়া) নিবাসী জনাব নূর মিয়া সাহেবের মেয়ের বিয়েতে *রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের* পক্ষ্য থেকে গত ৩ এপ্রিল ২০২৬ ইংরেজিতে নগদ ২০৭০০ টাকা প্রাদান করা হয়েছে।
অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে *রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের* আর্থিক সহযোগিতা প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অধীনে এই অর্থ প্রধান করা হয়েছে, চ্যারিটির সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে জনাব নূর মিয়ার নিজ বাড়িতে এই অর্থ প্রদান করা হয়েছে।
এই প্রজেক্টে অর্থ সহায়তা দিয়ে চ্যারিটির যে সম্মানিত দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ অবদান রেখেছেন, তাদের প্রতি *রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের* পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো।
আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের এই সহযোগিতাকে কবুল করুন, আমীন।