Youth Ulama Forum

Youth Ulama Forum Non profit organisations

26/03/2026
সামাজিক ও জাতীয় কল্যাণে উলামায়ে-কেরামের অগ্রণী ভূমিকার আহ্বান: ইয়ূথ উলামা ফোরামের শিক্ষা সফর সম্পন্ন​নিজস্ব প্রতিবেদক | ...
26/03/2026

সামাজিক ও জাতীয় কল্যাণে উলামায়ে-কেরামের অগ্রণী ভূমিকার আহ্বান: ইয়ূথ উলামা ফোরামের শিক্ষা সফর সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, বুধবার
​সিলেটের ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সর্বদলীয় উলামায়ে-কেরামদের সামাজিক সংগঠন "ইয়ূথ উলামা ফোরাম"-এর উদ্যোগে এক জমকালো ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ মার্চ, বুধবার হবিগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও দ্বীনি প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে এই সফর সম্পন্ন হয়।

​সফরের যাত্রারম্ভ ও পরিদর্শন
​সকাল ৮টায় স্থানীয় ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসা প্রাঙ্গণ থেকে ফোরামের ৩৮ জন সদস্য বাসযোগে যাত্রা শুরু করেন। সফরের শুরুতে তারা বাহুবলের জামিয়া মাহমুদিয়া হামিদ নগর মাদরাসা পরিদর্শন করেন এবং চুনারুঘাট মডেল মসজিদে জোহরের নামাজ আদায় করেন।

​উলামায়ে-কেরামের বক্তব্য ও দর্শন
​সফর চলাকালীন আলোচনায় সদস্যরা দ্বীনি কাজের পাশাপাশি জাতীয় ও সামাজিক ইস্যুতে উলামায়ে-কেরামদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন:
​"দ্বীনের খিদমতের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে আলেমদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই মাতৃভূমি আমাদের। স্বাধীনতা দিবস ও ভাষা দিবসসহ সকল জাতীয় দিবসে আমাদের সংহতি বাড়াতে হবে এবং তৃণমূল মানুষের সুখ-দুঃখে সুপরিকল্পিতভাবে পাশে দাঁড়াতে হবে।"

​সাতছড়ি জাতীয় উদ্যান ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ
​সফরকারী দল চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেন। তবে উদ্যানের ব্যবস্থাপনা নিয়ে সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে: ​অনলাইনে সাতছড়ি নিয়ে যে প্রচারণা চালানো হয়, বাস্তব চিত্র তার বিপরীত।
​জনপ্রতি ১২৫ টাকা প্রবেশ ফি নেওয়া হলেও সেখানে বন্য পশুপাখির ডাক ছাড়া উল্লেখ করার মতো দর্শনীয় কোনো উন্নয়ন বা মানসম্মত পরিবেশ নেই।

​পর্যটন কেন্দ্রটিকে দর্শনার্থীদের উপযোগী ও মানসম্মত করার জন্য সরকারের স্থানীয় প্রতিনিধিদের প্রতি জোর দাবি জানানো হয়।

​সমাপ্তি ও দোয়া মাহফিল
​বিকেলের চা-বাগান ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ শেষে রাত ৮টায় সফরটি সমাপ্ত হয়। পুরো আয়োজনে প্রবাসীদের আর্থিক সহযোগিতা ও দেশীয় ডেলিগেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

​অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন হাফিজ আব্দুল্লাহ কাপ্তান, মাওলানা রফিক আহমদ, মাওলানা জামাল আহমদ ও মাওলানা ইলিয়াস আহমদ। শিক্ষা সফরের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ওসমানীনগরে ‘ইয়ূথ উলামা ফোরাম’র উদ্যোগে প্রবাসী উলামা সংবর্ধনা অনুষ্ঠিত।​ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- "আল-উলামা-য়ু-ওরাসা...
08/01/2026

ওসমানীনগরে ‘ইয়ূথ উলামা ফোরাম’র উদ্যোগে প্রবাসী উলামা সংবর্ধনা অনুষ্ঠিত।

​ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:-
"আল-উলামা-য়ু-ওরাসাতুল-আম্বীয়া" এই শাশ্বত বাণীকে ধারণ করে দ্বীন ও জন্মভূমির প্রতিটি ক্ষেত্রের নেতৃত্বে আলেম-উলামাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বানে ওসমানীনগরে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
​সিলেট জেলার ওসমানীনগর উপজেলাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলেম-উলামাদের অরাজনৈতিক প্লাটফর্ম ‘ইয়ূথ উলামা ফোরাম’-এর উদ্যোগে গত ৭ জানুয়ারী রাত ৮ ঘটিকায়,ইউনিয়নের বড় হাজীপুর দরুল কুরআন মাদরাসা হলে এই "প্রবাসী উলামা সংবর্ধনা অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।

​​ফোরামের অন্যতম সদস্য, প্রবীণ আলেমে দ্বীন ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রফিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা হাফিজ কেফায়াতুল্লাহ ও মাওলানা তাহাজ্জুল বিন শফিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলেন সংবর্ধিত প্রবাসী আলেমে দ্বীনগণ।
​বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি হাফিজ মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা মামনুন মুহিউদ্দীন ও মাওলানা মাসরুর আহমদ বুরহান। উম্মুক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন: মাওলানা গাজী আব্দুল বাতিন বিজু, মাওলানা শামীম আহমদ, মাওলানা সাইফুদ্দীন মাজমুন, মাওলানা সাইফুল আলম, মাওলানা মইনুল ইসলাম মাশকুর, মাওলার রশীদ আলী, মাওলানা শেখ মামুন আহমদ প্রমুখ।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের সর্বক্ষেত্রে আলেম-উলামাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকার পরও তাদের মূল্যায়ন কাঙ্ক্ষিত মানের না হওয়ার একমাত্র কারণ হলো নেতৃত্বে নিজেরা এগিয়ে না আসা। বক্তারা পেশাগত বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকতা ও ইমামতি পেশার পাশাপাশি আলেমগণ যদি ব্যবসা-বাণিজ্যে ব্যাপক অংশগ্রহণ করেন, তবে তা জীবন নির্বাহের সহায়কের পাশাপাশি নবী ও সাহাবাদের আদর্শের প্রকৃত অনুসরণ হবে। কারণ, নবী-রাসূলগণ ও তাঁদের সাথীরা দ্বীনের দাওয়াত ও উম্মতের রাহবারির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সাথেও নিবিড়ভাবে জড়িত ছিলেন।

​গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও সিদ্ধান্ত
​অনুষ্ঠানে ইউনিয়নের সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়: ​নিজ এলাকার বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য সূরা-ক্বিরাত ও নামাজের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
​ইউনিয়নের সকল সাবাহি মক্তবসমূহকে একটি নির্দিষ্ট বোর্ডের অধীনে নিয়ে এসে শিক্ষার মান বৃদ্ধি করা।
​প্রবাসী ও দেশী বিত্তবান উলামাদের যাকাত ও দান-সদকার মাধ্যমে একটি শক্তিশালী 'অর্থনৈতিক ফান্ড' গঠন করা।

​​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: মাওলানা আবুল হাসান, মাওলানা জালালুদ্দিন, মাওলানা ফজলু, মাওলানা হাসান, মাওলানা গাজী আব্দুল মুহাইমিন, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা ওলিউর রহমান, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা জুবায়ের, হাফিজ আবু বকর, মাওলানা আহসান, মাওলানা মুজাক্কির, ক্বারী আবু তালহা প্রমুখ।

পরশিষে মাওলানা শাহ আমিনুল ইসলাম সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সফল ও সার্থক হোক।
28/12/2025

সফল ও সার্থক হোক।

আশাতীত কামিয়াব হোক।
30/11/2025

আশাতীত কামিয়াব হোক।

দরসে বুখারীর ৫৪বছর পূর্তিতে আল্লামা গহরপুরি রহ. এর অন্যতম খলিফা ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কৃতী সন্ত...
28/11/2025

দরসে বুখারীর ৫৪বছর পূর্তিতে আল্লামা গহরপুরি রহ. এর অন্যতম খলিফা ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কৃতী সন্তান শায়খুল হাদীস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরি দামাত বারাকাতুহুমের ছাত্র ও ভক্তবৃন্দ সিলেটের সুলতানপুর মাদরাসায় একটি বর্ণাঢ্য আয়োজন করেন। এবং হুজুরের হাতে তুলে দেন রূপার ক্রেস্ট।

এছাড়াও সংবর্ধনা স্বারক ও হুজুরের বুখারী শরিফের শরাহ 'ইফাদাতুল কারী' মোড়ক উন্মোচন করা হয়। ২৭/১১/২৫

اللَّهُمَّ اغْفِرْ  مباشير أحمد راجووَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ...
28/09/2025

اللَّهُمَّ اغْفِرْ مباشير أحمد راجو
وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ

06/09/2025

Ekushe Journal

সিলেট, ওসমানীনগরের জাকিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে 'ইয়ুথ উলামা ফোরাম'।-...
05/09/2025

সিলেট, ওসমানীনগরের জাকিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে 'ইয়ুথ উলামা ফোরাম'।
-----------------------------------------------------------------------------------
​সিলেট, ৫ সেপ্টেম্বর ২০২৫: অদ্য রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জাকিরপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, রাত ২টার পর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মাওলানা ওলিউর রহমানসহ তিনটি পরিবারের ৪৮ জন সদস্যের সব কিছু নষ্ট হয়ে যায়।

​এই মর্মান্তিক ঘটনায় মর্মাহত হয়ে, আজ বাদ আসর 'ইয়ুথ উলামা ফোরাম পশ্চিম পৈলনপুর ইউনিয়ন'-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান। মাওলানা মুহিউদ্দীন রহ. ট্রাস্ট ইউকে, ও আল-মাসউদ ফাউন্ডেশনের সহযোগিতায় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, আলু, পেঁয়াজ, তেল, মোরগ ও কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এসময় তারা সবাইকে ধৈর্য ধারণের উপদেশ দেন এবং আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলেন।
ফোরামের সদস্যরা দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদেরও এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

​এসময় ইয়ূথ উলামা ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মুফতি গাজী Abdul Batin বিজু, মাওলানা Shamim Ahmed ,মাওলানা Saifuddin Mazmun, হাফিজ আব্দুল্লাহ কাপ্তান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা Roshid Ahmed , মাওলানা Emran Ahmad Rubel, K M Sabbir Ahmed, কে.এম.আব্দুল বাছিত , হাফিজ আবু বকর, হাফিজ আব্দুল মতিন প্রমুখ।

Address

Sylhet
3125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Ulama Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share