14/03/2026
কর্মসূচী নং-৮০
আলহামদুলিল্লাহ।
৮নং ওয়ার্ড, সিলেট সিটি করর্পোরেশনের পল্লবী আবাসিক এলাকায় অদ্য ১৪-০২-২০২৬ইং তারিখে আসহাব ফাউন্ডেশনের উদ্দ্যেগে গরীব,বিধবা,দুস্থ প্রায় প্রতিটি পরিবারের মধ্যে ২০০০।= টাকা করে মোট ৫৫টি পরিবারকে (সর্বমোট ১,১০,০০০ টাকা) পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ সহায়তা বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি এ্যাড: আব্দুল মুকিত জাহাঙ্গীরের পরিচালনায়, উক্ত অনুষ্টানে অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ২ জন তরুণ সমাজ সেবক,যুব সমাজের আইডল জনাব ফয়জুল হক এবং জনাব আফসর খাঁন । সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব হেলাল আহমদ ।এ সময় আরো উপস্থিত ছিলেন আসহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব সাদেক আহমদ এবং আব্দুস সামাদ।