RIFAT'S SOCIAL STUDIO

Directions Contact the organization

RIFAT'S SOCIAL STUDIO Awareness on Mental Health,Autism & Social issues Among the People.

নিজের পরিচয় তৈরি করতে অন্যের অনুমতির প্রয়োজন হয় না। আপনি কতটা মূল্যবান, তা অন্যের প্রশংসা কিংবা অবহেলা দিয়ে নির্ধারিত হয়...
17/10/2026

নিজের পরিচয় তৈরি করতে অন্যের অনুমতির প্রয়োজন হয় না। আপনি কতটা মূল্যবান, তা অন্যের প্রশংসা কিংবা অবহেলা দিয়ে নির্ধারিত হয় না। মানুষের স্বীকৃতির অপেক্ষায় নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। মনে রাখবেন, বিনয়ী হওয়া মানে নিজেকে ছোট করা নয়, আর আত্মমর্যাদা বজায় রাখা মানে অহংকারী হওয়াও নয়।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন—

“আর অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।”
— সূরা আল-ইসরা, আয়াত ৭০।

নিজের মর্যাদা বুঝুন, অন্যকেও সম্মান করুন। কারণ প্রকৃত ব্যক্তিত্ব প্রকাশ পায় নিজের আত্মসম্মান বজায় রাখা এবং অন্যের মর্যাদা রক্ষা করার মধ্য দিয়ে। 🌿

#অদ্যমনারী২০২৫ #জয়িতা২০২৪ #আত্মমর্যাদা #নিজেকে_ভালোবাসুন #ব্যক্তিত্ব

💔 সময় থাকতে একটু ভাবুন…কাউকে কিছু বলার আগে একবার চিন্তা করুন। আপনার বলা একটি কথা হয়তো কারও হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে পার...
14/10/2026

💔 সময় থাকতে একটু ভাবুন…

কাউকে কিছু বলার আগে একবার চিন্তা করুন। আপনার বলা একটি কথা হয়তো কারও হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে পারে। মনে রাখবেন, কথা বলার আগে ভাবার সুযোগ থাকে, কিন্তু কথা বলে ফেলার পর অনুশোচনা করে সব ক্ষত মুছে ফেলা যায় না।

🌸 বিশেষ করে গৃহিণীদের সম্মান করতে শিখুন।

একজন গৃহিণী শুধু ঘরের কাজ করেন না, তিনি একটি পরিবারকে আগলে রাখেন, সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন, সবার সুখ-দুঃখের সঙ্গী হন। তাঁর শ্রমের কোনো নির্দিষ্ট সময় নেই, ছুটি নেই, এমনকি অনেক সময় তাঁর অবদানের স্বীকৃতিটুকুও নেই।

আজ আমাদের মা, খালা, দাদি-নানিরা যদি নিঃস্বার্থভাবে সংসার সামলে, নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আমাদের বড় করে না তুলতেন, তাহলে হয়তো আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।

গৃহিণী হওয়া কোনো অযোগ্যতা নয়, এটি ভালোবাসা, ত্যাগ, ধৈর্য ও দায়িত্ববোধের এক অনন্য পরিচয়। ঘরের কাজের কোনো বেতন নেই বলে সেই কাজের মূল্য কমে যায় না, আর উপার্জন করেন না বলে একজন নারীর সম্মানও কখনো কম হতে পারে না।

আসুন, প্রতিটি নারীর শ্রমকে মূল্যায়ন করি, তাঁদের অনুভূতিকে সম্মান করি এবং কথায় ও আচরণে তাঁদের মর্যাদা দেই। কারণ, একজন নারীকে সম্মান করা মানে একটি পরিবার, একটি প্রজন্ম এবং একটি সুন্দর সমাজকে সম্মান করা।

❤️ সকল মা, খালা, দাদি-নানি এবং পৃথিবীর প্রতিটি নারীর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও চিরকৃতজ্ঞতা।

ছবি কৃতজ্ঞতায়: Dhiti Talukder Trina

#জয়িতা২০২৪ #অদ্যমনারী২০২৫
#নারীর_সম্মান #গৃহিণীর_মর্যাদা #নারীর_অবদান #মায়ের_ত্যাগ #সম্মান_ও_মানবতা

আমরা খুব শীঘ্রই শুরু করছি...
10/10/2026

আমরা খুব শীঘ্রই শুরু করছি...

মানসিক স্বাস্থ্যও শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ।হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর কষ্ট,নীরবতার পেছনে থাকতে পারে...
08/10/2026

মানসিক স্বাস্থ্যও শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ।
হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর কষ্ট,
নীরবতার পেছনে থাকতে পারে হাজারো না-বলা কথা।
তাই কাউকে বিচার করার আগে বোঝার চেষ্টা করি,
উপদেশ দেওয়ার আগে মন দিয়ে শুনি,
দূরে সরিয়ে দেওয়ার বদলে পাশে দাঁড়াই।

একটি সহানুভূতিশীল কথা,
একটু সময়,
একটু বোঝাপড়া—কখনো কখনো একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা দুর্বলতা নয়—
সাহায্য চাওয়া সাহসের পরিচয়।

সবাইকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা 🎉

06/10/2026

আলো ছড়াবে উপস্থাপনায় অনুষ্ঠানের চ্যাম্পিয়ন Joya Saha যখন সিলেটে......😍

#অদ্যমনারী২০২৫
#জয়িতা২০২৪

সিলেটের বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী হিমাংশু কাকুর স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ পাওয়া আমার জীবনের এক পরম প্রাপ্তি। তাঁর কাছে ...
03/10/2026

সিলেটের বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী হিমাংশু কাকুর স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ পাওয়া আমার জীবনের এক পরম প্রাপ্তি। তাঁর কাছে গেলেই যেন ফিরে যাই শৈশবের স্মৃতিতে। কত আদর, কত ভালোবাসা আর কত গল্প!

আমার বাবা আর পরিবারের নানা স্মৃতির গল্পে ভরে ওঠে আমাদের সময়গুলো।
তিনি আমাকে এতটাই স্নেহ করেন যে, প্রতিবারই তাঁর ভালোবাসায় মুগ্ধ হই। প্রায়ই আক্ষেপ করে বলেন, “এত সুন্দর কণ্ঠ কেন যে গান শিখলি না রে মা!” তাঁর এই কথার মধ্যে যে মমতা, স্নেহ আর ভালোবাসা মিশে থাকে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

কিছু মানুষের স্নেহ সত্যিই আশীর্বাদের মতো, যাঁদের কাছে গেলে নিজেকে ভীষণ আদরের, ভীষণ আপন মনে হয়। হিমাংশু কাকু আমার কাছে তেমনই একজন শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ। তাঁর সান্নিধ্য, স্নেহ আর আশীর্বাদ এভাবেই যেন সারাজীবন পেয়ে যাই। ❤️

শ্রদ্ধা, ভালোবাসা ও অফুরন্ত কৃতজ্ঞতা আপনার প্রতি, হিমাংশু কাকু। ❤️🌿


#জয়িতা২০২৪
#অদ্যমনারী২০২৫

Happy Independence Day to the people of the United States of America!  🇺🇸Today, as the United States celebrates its 250t...
04/07/2026

Happy Independence Day to the people of the United States of America! 🇺🇸

Today, as the United States celebrates its 250th Independence Day, I extend my warmest greetings to my friends, colleagues, and the people of the USA.

Happy Independence Day! 🇺🇸
This occasion holds a special place in my heart.❤️

My journey with Children of the World Co-op in Baltimore, Maryland began in 2016 when I volunteered at the pre-school while my children were students there. What started as a volunteer experience soon became a meaningful chapter of my life.

I remain deeply grateful to the founder and executive director of the pre-school Margaret Karen Rist, Johanna Wharton ESL teacher, Johanna Helenius, Marmie Fishel, Ayumi Fujiwara Koga, Kate Karbowniczek Bloom, Caitlin Brauer and Christina Gay Merrill who became a cherished friend. Their encouragement, kindness, and friendship opened doors to new opportunities.
After returning to Bangladesh, I was honored to accept the school's invitation to serve as its Overseas Representative. Today, nearly a decade later, I continue to serve as a member of the Overseas Board of Directors.

Together, we have shared experiences that have enriched my professional journey, strengthened my interpersonal skills, and broadened my understanding of international collaboration and cross-cultural communication.
On this historic 250th Independence Day, I would like to express my heartfelt gratitude to all my friends and colleagues at Children of the World Co-op and to the people of the United States for their friendship, trust, and support over the years.
May the enduring friendship between Bangladesh and the United States continue to grow stronger, fostering greater understanding, cooperation, and shared prosperity.

Happy Independence Day! 🇺🇸🇧🇩

ঈমানদারের জিহ্বা নিয়ন্ত্রিত,ভালো কথা সদকা।কথা বলার আগে ভাবি—এটি কি ভালো? না হলে নীরবতাই শ্রেয়।সবাইকে রমজানের শুভেচ্ছা।  ...
19/02/2026

ঈমানদারের জিহ্বা নিয়ন্ত্রিত,ভালো কথা সদকা।

কথা বলার আগে ভাবি—এটি কি ভালো? না হলে নীরবতাই শ্রেয়।

সবাইকে রমজানের শুভেচ্ছা। 🎉💐🕋

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্বরূপ :Massachusetts Institute of Technology (MIT),  Harvard University, Johns ...
18/02/2026

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্বরূপ :
Massachusetts Institute of Technology (MIT), Harvard University, Johns Hopkins University এবং The City University of New York প্রফেসর Nur Uddin Ahamad এর গর্বষণা বিষয়ক ভ্রমণ অভিজ্ঞতা।

#2025シ

নির্বাচনে হার–জিত থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।আমার ভোট, আমার অধিকার—আমি আমার বিবেক ও বিশ্বাস অনুযায়ী যাকে যোগ্য মন...
12/02/2026

নির্বাচনে হার–জিত থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

আমার ভোট, আমার অধিকার—আমি আমার বিবেক ও বিশ্বাস অনুযায়ী যাকে যোগ্য মনে করি তাকেই ভোট দেবো। আমরা চাই একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কারণ আজকের সঠিক সিদ্ধান্তই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।

আসুন, আমরা এমন একটি দেশ গড়ে যাই, যা নতুন প্রজন্মের কাছে হবে গর্বের, সম্ভাবনার এবং স্বপ্নপূরণের এক উজ্জ্বল ঠিকানা। 🇧🇩🎉


🇧🇩🎉

Address

Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIFAT'S SOCIAL STUDIO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RIFAT'S SOCIAL STUDIO:

Shortcuts

Share