URREF

URREF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from URREF, Sylhet.

URREF(United Religious Research & Educational Foundation) is a Global charity organization dedicated to providing a better understanding of Islam to create a more peaceful and harmonious society.

আগামীকাল  ০২/১১/২০২০ খ্রিঃ তারিখে।বেলা ১১ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত। কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে সেচ্ছায় রক্ত দান কর্মসূচি...
01/11/2020

আগামীকাল ০২/১১/২০২০ খ্রিঃ তারিখে।
বেলা ১১ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত।
কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও ফ্রী রক্তের গ্রূপ নির্ণয় করা হবে ।
উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
আমরা আপনাদের প্রয়োজনে রক্তের যুগান দেই, নিজে রক্ত দান করি এবং সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদবুদ্ধ করি.
#বীরHero

তারা ভর্তি হতে পেরেছে!আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমরা আজ পাঁচজন অসহায় আর অতি দরিদ্র এতিম বাচ্চাদের মাদ্রাসায় ভর্ত...
17/08/2020

তারা ভর্তি হতে পেরেছে!
আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমরা আজ পাঁচজন অসহায় আর অতি দরিদ্র এতিম বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করতে পেরেছি। তাদের পড়াশোনার আগ্রহ দেখে আপনার চোখে পানি আসবে বৈকি। এমন শত শত শিক্ষার্থীরা রয়েছে যারা তাদের প্রাথমিক শিক্ষা নিতে পারছে না, যেখানে' আমরা একটুখানি হাত বাড়িয়ে দিলে তাদের জীবন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় হতে পারে। আজ আল্লাহ সুবহানাহু তালা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই অসহায় এতিম বাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য অতি জরুরী ভিত্তিতে প্রয়োজন-গুলো হচ্ছে ভর্তি ফি, বই, কলম এবং অন্যান্য পড়ালেখার উপকরণ সমূহ।
আমার ইসলাম এবং মানবতা প্রিয় ভাই ও বোনেরা 'এই অনাথ বাচ্চাদের পড়াশুনার উপকরণগুলো জোগাতে সহায়তা এবং অনুদান দেওয়ার জন্য আপনার কাছে বিশাল সুযোগ রয়েছে। আপনি তাদের সাহায্য ও সহায়তার জন্য সাক্ষাৎ করতে পারেন সরাসরি তাদের সাথে অথবা আমাদের স্বেচ্ছাসেবীরা আপনার হয়ে তাদের কাছে সাহায্য পৌঁছে দেবেন। আপনি চাইলেই আপনার সাহায্য এবং সহযোগিতা পাঠিয়ে দিতে পারেন আমাদের নিকট।
আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাক আল্লাহু খায়ের।

They got admission. Alhamdulillah, by the will of Allah, we made arrangements for the admission of five students in Madrasah who are poor, orphan and very eager to do Islamic education in Madrasah. There are hundreds of students who are unable to get their basic primary education where we can support them with few bugs. Now Allah Subhanahu tala gave all of us the opportunity to support these children who are very passionate to go school or Madrasah with a bit smile in their Face. They are in need of Admission fee, Books, Pan and other study materials.
My beloved brothers and sisters in Islam and Humanity' there is a huge opportunity for you to help support and donate study materials for these orphan children. You can meet with them to help and support or our volunteers will do it on behalf of you for the sake of Allah if you send your support to us.
Thank you very much.
Jazak Allahu khayer.

It was not easy but Allah subhanahu tala making it happened. Alhamdulillah we are building the home for two orphan child...
15/08/2020

It was not easy but Allah subhanahu tala making it happened. Alhamdulillah we are building the home for two orphan children and there Widow mother.
We sincerely invite all of you too support our community in needs.
May Allah protect you and your family from all evil he has created. Also, may he grant us success in this world and hereafter.
Jazakallahu Khair barakallahu feek.
Assalamu alaikum wa Rahmatullahi wa barakatuh.
©️Ibn Tasir

এটি সহজ ছিল না তবে আল্লাহ সুবহান আল্লাহ সুবহানাহূ তাআলা প্রতিমুহূর্তে সহজ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা দু'জন অনাথ বাচ্চা এবং তাদের গরিব বিধবা মায়ের জন্য বসবাসের ঘর তৈরি করছি।
আমরা আন্তরিকভাবে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুঃসময়ে অসহায়দের পাশে থাকার জন্য আর বাড়িয়ে দেয়ার জন্য সাহায্যের হাত।
আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত মন্দ থেকে রক্ষা করুন। এছাড়াও, তিনি আমাদেরকে দুনিয়া ও পরকালে সাফল্য দান করুন।
জাজাকাল্লাহু খায়ের বারাকাল্লাহু ফেক।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।

03/08/2020

Celebrating Eid ul adha with Street children in Bangladesh.
বাংলাদেশে পথশিশুদের সাথে নিয়ে ঈদুল আযহা উদযাপন।

I love you all for the sake of Allah whoever working hard for the sake of him.Our team has delivered goods to the needy ...
03/07/2020

I love you all for the sake of Allah whoever working hard for the sake of him.
Our team has delivered goods to the needy families who were waiting for to get some support from anyone and provide their families.
However, Alhamdulillah Allah grant our team the opportunities to stand in the needs of his creation.
আমার ভালবসার টীম, আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসি।
আমাদের টীম প্রতিদিনের ন্যায় আজও অভাবী আর অসহায় পরিবারগুলিকে প্রজনীও খাদ্যসাগ্রী বিতরণ করেছে। সাহায্য প্রার্থী পরিবারগুলোর মধ্যে অনেকে কর্মহীনতার কারণে, কারও কাছ থেকে সাহায্য পেয়ে তাদের পরিবারের মুখে খাবার তুলে দেয়ার আশায় অপেক্ষা করছিল।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের টিমকে তাঁর সৃষ্টির প্রয়োজনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন।
ধন্যবাদ আমার বীরHero দের।

আল্লাহ সর্বোচ্চ পরিচালক।পিতৃহীন পরিবার কেমন যেন চালকহীন পড়ে থাকা আর জং ধরা গাড়ির মতো, মাঝেমধ্যে কারো ধাক্কায় এলোপাতাড...
27/06/2020

আল্লাহ সর্বোচ্চ পরিচালক।
পিতৃহীন পরিবার কেমন যেন চালকহীন পড়ে থাকা আর জং ধরা গাড়ির মতো, মাঝেমধ্যে কারো ধাক্কায় এলোপাতাড়ি চলে আবার থমকে দাঁড়ায়। প্রতিদিনের ন্যায় আমরা আজও গিয়েছিলাম খাবার নিয়ে সাহায্য প্রার্থীদের দরজায়। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হয়ে গেল এক অসহায়, বিধবা মায়ের বসবাসের অনুপযুক্ত দরজা এবং বেড়া-হীন বাড়ি, তার তিন সন্তান নিয়ে বিপাকের অন্ত নেই। দুই মেয়ে টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে, আর ছোট ছেলে বয়স আনুমানিক ৯ থেকে ১২ বছর হবে, ২৫০০ টাকা বেতনে চাকরি নিয়েছে কোন এক দোকানে। আমার সহ্য ক্ষমতা অনেক কিন্তু তাদের এই দিনানিপাত এর নিচে অবস্থান করা পরিবার আর হাল হালত দেখে চোখের পানি ধরে রাখার জো নেই।
আমাদের মধ্যে অনেকের ঘরে বাবা মাথার উপর শক্ত হাতে পাল তুলে দাঁড়িয়ে দাড় টানছেন সংসারের, কিন্তু এই এতিম তিন শিশু নিয়ে পিতৃহীন সংসারের হাল ধরা যে বড়ই কলঙ্কযুক্ত আজকের দিনে এক বিধবা মায়ের জন্য।
দুই বছর হয়ে গেল স্বামীর ভিটায় ঘর তুলেছেন কিন্তু বেড়া দিতে বা দরজা জানালা লাগাতে পারছেন না। বসবাস করছেন কেউ একজনের চিনচিনে ছিদ্র দিয়ে পানি পড়া আর ঝড় বাদলে নড়ে ওঠা চালের নিচে, শত অবহেলা নিয়ে। ওই মা বললেন; দিতে চাইনি ছেলেকে মানুষের দোকানে কাজে, বা বন্ধ করতে চাইনি মেয়েদের পড়ালেখা কিন্তু আমি যে বড় নিরুপায়। স্বামী মারা যাওয়ার পর আর কত হাত পাতা যায় মানুষের কাছে, বেঁচে আছি শুধু আল্লাহর দিকে চেয়ে আর মানুষের দেওয়া দানে।
আজ খাবার পৌঁছে দিয়েছি উনার পরিবার আর এতিম শিশুদের জন্য, কিন্তু ঠিক করে দিতে পারিনি উনার দরজা জানালা আর বেড়া হীন ঘরখানা। দুটি মেয়ে ওনার মোটামুটি উপযুক্ত, কিভাবে এই মেয়েদের নিয়ে দরজা-জানালা আর বেড়া হীন ঘরে বসবাস করবেন সেই চিন্তা করেই আমার মাথা নিচু হয়ে আসে বারবার। কারণ আমি একার পক্ষে উনার পাশে দাঁড়ানোর ক্ষমতা খুব কম রাখি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ৫ থেকে ৭ বান টিন আর কাজের মানুষের মজুরি দিয়ে ঠিক করে দিতে পারেন ওই মায়ের ঘর। হয়তো কেউ একজন এগিয়ে আসবেন তার ভালোবাসার হাত নিয়ে আল্লাহর ইচ্ছায়।
আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুন আর দুনিয়া এবং আখেরাতের জন্য সফলকাম করুন।
©️নজরুল ইসলাম ইবনে তছির

ফাহাদ মাহফুজ চৌধুরী হাসপাতালে ভর্তি প্রায় পাঁচ দিন হয়ে গেল। এ কয়দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি কিছু সীমাবদ্ধতার ক...
09/06/2020

ফাহাদ মাহফুজ চৌধুরী হাসপাতালে ভর্তি প্রায় পাঁচ দিন হয়ে গেল। এ কয়দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি কিছু সীমাবদ্ধতার কারণে, এখন তার কাছ থেকে পাওয়া ফেইসবুক বার্তা দেখেই কিছু না লিখে পারলাম না।
গত কয়েকদিন আগে আমি (নজরুল ইসলাম ইবনে তছির) আর শফি আহমেদ এক মাকে হাসপাতালে নিয়ে যাওয়া আর অ্যাম্বুলেন্স এর কাহিনী আপনাদের কাছে তুলে ধরেছিলাম, ওই মা আর কেউ নয় তিনি ছিলেন ফাহাদ মাহফুজের মা। যদিও ওই গল্পে লাইক বাটন চাপার মত কোনো তথ্যে গুরুত্ব ছিল না, বরংচ গর্জে উঠার কথা ছিল রাগে, তবুও অনেক ভাই বন্ধুরা সোশ্যাল মিডিয়ার সহজলভ্য লাইক দিয়ে আমার ভার্চুয়াল আন্ডারস্ট্যান্ডিং কে খুশি করতে চেয়েছেন বা অভ্যাসবশত বুছে দিয়েছেন বুড়ো আঙ্গুলের ছাপ। ধন্যবাদ আপনাদের সবাইকে, যদিও আমি খুশি হই নি একদমই। খুশি হইনি বরংচ লজ্জা পেয়েছি এই ভেবে যে: এমন একটা জগতে করি বাস আর হাঁটি, যেখানে সংখ্যাগুরুই চক্ষু হীন! ভাব প্রকাশের আগে চোখ খুলে দেখেনা, পাতে তার আম দিলাম না আটি।
আজ হয়তো আমরা অনেকই ভুলতে বসেছি সমাজের দুঃসময়ে এগিয়ে আসা অনেক মুখ কারণ কবিতার ভাষায় :
"আমরা মানুষ জাতি ভাই
লজ্জার কিছু নাই,
সময় পেলেই সিং গজানো
দূরে গেলে বদলাই।"
যেই ফাহাদ করুণা পরিস্থিতিতে লোকডাউনের দুইদিন পর থেকে গত সপ্তাহ অব্দি আমার আর আমার ভাই সফির সাথে থেকে মানুষের কল্যাণে কাজ করে এসেছে বীরHero এর মতো, তার মাকে হাসপাতালে নেওয়ার জন্য এগিয়ে আসেনি কুলাউড়ার কোন অ্যাম্বুলেন্সই। বাধ্য হয়ে আমাদের কল করতে হয়েছিল ৯৯৯ এ। ৯৯৯ এর অফিসার আমাদের হোল্ডে রেখে অনেক চেষ্টা করেছিলেন কুলাউড়া থেকে একটি এম্বুলেন্স জোগাড় করতে, শেষমেষ ব্যর্থ হয়ে মৌলভীবাজার থেকে উনারাই পাঠান একটি দুঃসময়ের যান অ্যাম্বুলেন্স।
আরো একটি কথা বড়ই নাড়া দেয় আমায়, যে কথাগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গজানো অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল, আর মেডিয়া চ্যানেলগুলো সম্পর্কে, যা বলতে চেয়েও বলতে পারছিনা একটুখানি ভয় আর দীর্ঘ সীমাবদ্ধতার কারণে।
দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমায় ক্ষমতা দেন, সাথে কাজী নজরুলের বীরের মতো সাহস! যাতে তুলে ধরতে পারি সমাজ চক্ষুর সামনে যা কিছু আজ পারছিনা। লজ্জা আমার!
যাই হোক, দোয়া করবেন আমার ভাই ফাহাদ মাহফুজ আর তার মায়ের জন্য। আল্লাহ সুবহানাহু তা'আলা যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের সামনে নিয়ে আসেন। দোয়া করবেন ফাহাদের জন্য যাতে সে ফিরে এসে আবারো তার সাহায্য মাখা হাতে খাবারের ঝুলি নিয়ে হাজির হতে পারে সাহায্যপ্রার্থীদের দরজায় আমাদের দুর্যোগ মুহূর্তে।
জাযাকাল্লাহ খায়ের।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

কাল কিন্তু আপনিও পড়তে পারেন অসহায়ত্বের গণ্ডিতে! পাশের অসহায় মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ঘৃণা মাখা চোখে ...
08/06/2020

কাল কিন্তু আপনিও পড়তে পারেন অসহায়ত্বের গণ্ডিতে! পাশের অসহায় মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ঘৃণা মাখা চোখে দূরে চলে যাবেন না।
গত ৬ তারিখ রাত ১১ টার পর ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, যদি আমার ঘুমের সময় রাত ১০টা তথাপি করোনা পরিস্থিতিতে ১২টা হয়ে যাওয়াতো স্বাভাবিকে রূপ নিয়েছে আজকাল। ছোট ভাই সফি আহমেদ ছিল আমার সাথে, এশার নামাজ পড়েই ঘুমোতে হবে। হঠাৎ সফি বলে উঠল ভাই দেখেন একটা মেসেজ এসেছে খুব জরুরী, আমি তেমন গুরুত্ব না দিয়ে ঠাট্টা করে বলে উঠেছিলাম "মরলে সমস্যা নাই নামাজ ছারলে আছে"। সফি বলল ভাই খুব কষ্ট পেলাম এটা কিন্তু সত্যিই জরুরী, আমি আর ঠাট্টা না করে লক্ষ্য করলাম এবং সত্যি সত্যি খুবই হতবাক করা কান্ড। এক সনাতন ধর্মালম্বী ভাই মেসেজ দিয়েছেন তার বাবা করোনা পজেটিভ, তাই তারা সবাই ঘরে বন্দি এবং আগামীকাল তার পরিবারের সবাইকে করোনা টেস্ট করা হবে, আশেপাশে কোথাও সাহায্য পাওয়ার কোনো রাস্তা নেই।
তিনি কেমন যেন অসহায় শিশুর মত বললেন ভাই বড় বিপদে আছি, আমার বাবা করোনা পজেটিভ। আমরা ঘরের বাইরে যেতে পারছি না, লাল পতাকা টানিয়ে লকডাউন। আমার বাড়িতে আসবাব, জিনিসপত্র বা আমাদের শরীর জীবাণুমুক্ত করার মত কোন লিকুইড নাই, আমাকে কি কিছু স্যাভলন বা ডেটল দিয়ে সাহায্য করা যাবে। সফি বলব এখনই কি আসবো দাদা? ওই দাদা উত্তর দিলেন "কাল সকালে হলেও চলবে ভাই"।
আমি খুবই আশ্চর্য হলাম এটা ভেবে যে ওই ভাইয়ের অতো প্রতিবেশী আছেন, বন্ধুবান্ধব আছেন, ইউনারত আত্মীয়-স্বজন আছেন, আজ কোথায় ওনারা! বড় লজ্জা পেল আমার লজ্জা! এর চাইতে বড় বিষয় যারা ওনাকে লালপতাকার আড়ালে বন্দী করে চলে গেল' তাদের তো মিনিমাম বোধশক্তি থাকা দরকার যে এ বিপদের সময় অসহায় মানুষগুলো বের হতে পারছে না, আর অবশ্যই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় ক্লিনিং ম্যাটেরিয়ালস দরকার।
যাইহোক পরদিন সকালে অনেক যুদ্ধ করে আমি আর সফি মিলে কিছু ক্লিনিং মাতেরিয়ালস কিনে উনাকে দিয়ে আসতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। ডেটল বা স্যাভলন পাইনি বাজারে, দোকানদাররা বললেন সাপ্লাই নেই। ২০ টাকার স্প্রে ১১০ টাকা দাম চায়। ৮০ টাকার হ্যান্ড রাব 200 টাকা। এমনকি কি ব্লিচিং পাউডারের দাম দ্বিগুণ। জীবনে কখনো রুম জীবাণুমুক্ত করার স্প্রে কিনি নাই তাই দাম নিয়ে কোন মতবাদ ও নাই আমার।
আমার ভাই এবং বোনেরা দয়া করে এই বিপদের সময় সাধারণ মানুষকে আর বিপদে ফেলবেন না। দয়া করে এই বিপদের সময় আপনার পাশের প্রতিবেশীর খবর নিন, বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত। দয়া করে এই বিপদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলোর দাম বাড়াবেন না। দয়া করে এই বিপদের সময় কাউকে ঘৃণা করে দূরে ঠেলে না দিয়ে, নিজেকে বিপদমুক্ত স্থানে রেখে, সেবা করে যান মানবতার। দয়া করে এই বিপদের সময় শুধুমাত্র এক আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করুন। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন খুব তাড়াতাড়ি, যেমনটি আপনি করছেন।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

URREF team together with বীরHero!Thank you all for your excellent services to the community that day. I was busy with so...
06/06/2020

URREF team together with বীরHero!
Thank you all for your excellent services to the community that day. I was busy with some other tasks but my brothers in faith didn't let me get down.
May Allah protect you and your family, may he accept all of the good deeds and services we are doing for our community for the sake of Allah, also I ask Allah always to correct our intention if we have something wrong in it.
Amin!
©️Islam Ibn Tasir

আমাদের শহর কুলাউড়ায় অনেকেই এই করনা সংকটের মধ্যে এগিয়ে এসেছেন অসহায়দের সাহায্যার্থে। তাদের মধ্যে অনেকে হয়তো আমরা চিন...
05/06/2020

আমাদের শহর কুলাউড়ায় অনেকেই এই করনা সংকটের মধ্যে এগিয়ে এসেছেন অসহায়দের সাহায্যার্থে। তাদের মধ্যে অনেকে হয়তো আমরা চিনি জানি আর অনেকেই হয়তো পর্দার আড়ালে।
যারা এই দুর্যোগ সময় কুলাউড়ায় সামনের সারিতে থেকে জনসাধারণের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই। আপনি বা আপনার পরিচিত কেউ যদি উপরোল্লেখিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ হয়ে থাকেন দয়া করে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করুন অথবা কমেন্ট করে জানান।

It has been more than 37 years landless and living without husband and children.Because of nothing else, but for revert ...
01/06/2020

It has been more than 37 years landless and living without husband and children.
Because of nothing else, but for revert from Hinduism to Islam and witness "Ashhadu Allah Ilaha Illallahu Asadhu Anna Muhammadan Abduhu Warasuluhu" with sincerity for the sake of Allah.
I went to meet her today with some basic food and some amount for medicine. Despite the harassment of coronavirus, I could not return back without talking to her, without hearing her story.
The story of her embracing Islam remained with me for you. InshaAllah I will present it as soon as possible.
Just pray for me and for the sister in faith who has not turned away from Islam in last 37 years by the will of Allah. She has only one dream, if someone would arrange for her a little place to stay, a place to rest her head, where she can die in peace and she can worship Allah (swt) with one mind.
©️Nazrul Islam Ibn Tasir
৩৭ বছরের চাইতেও বেশি সময় ধরে স্বামী-সন্তান আর ভূমিহীন। কারণ আর কিছুই নয়, হিন্দু ধর্মাবলম্বী হতে " আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অসাধু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু' " ইসলাম গ্রহণ।
আজকে গিয়েছিলাম উনার সাথে দেখা করতে কিছু খাবার আর ঔষধ এর খরচ নিয়ে। যদিও করুনার উপদ্রব তথাপি উনার সাথে গল্প না করে আর উনার গল্প না শুনে ফেরত আসতে পারলাম না।
উনার ইসলামে ফিরে আসার গল্পটি গচ্ছিত রইল আমার কাছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ সময় হলেই উপস্থাপন করব আপনাদের সামনে।
শুধু এটুকুই চাওয়া দোয়া করবেন আমার জন্য আর আমার ওই মায়ের জন্য যিনি ৩৭ বছরেও ইসলাম বিমুখ হননি আল্লাহর ইচ্ছায়। একটিই স্বপ্ন উনার, যদি কেউ উনার জন্য ব্যবস্থা করে দিত একটুকু থাকার জায়গা, মাথা গোঁজার ঠাঁই, যেখানে উনি শান্তিতে মরতে পারেন আর ডাকতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা কে একাগ্রচিত্তে।
©️ নজরুল ইসলাম ইবনে তছির

On the second day of Eid, I would like to thank all of my brothers and volunteers for responding to my call despite bein...
26/05/2020

On the second day of Eid, I would like to thank all of my brothers and volunteers for responding to my call despite being the family busyness and the risk of Covid-19.
Today we have tried not to feed the hungry but to light a handful of hope at the door of the hopeless.
I thank my beloved friend Shimul again for cooking so well, may Allah bless you and your cooking.

ঈদের দ্বিতীয় দিনে পারিবারিক ব্যস্ততা এবং Covid-19 এর ঝুঁকি নিয়েও আমার ডাকে সাড়া দিয়ে ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ জানাই আমার বন্ধু ভাই এবং সকল স্বেচ্ছাসেবকদের।
আজ আমরা ক্ষুধার্তকে খাবার নয় কিন্তু আশাহত দের দরজায় একমুঠো আশার আলো জ্বালাতে চেষ্টা করেছি।
আমি শিমুল কে আবারো ধন্যবাদ জানাই এত ভাল রান্না করার জন্য, আল্লাহ তোমার রান্নার হাতে বরকত দান করুন।

Address

Sylhet
3230

Alerts

Be the first to know and let us send you an email when URREF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to URREF:

Share