21/06/2025
বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামের এক অসহায় পরিবারের বসতঘর নির্মাণের জন্য বিসিএল ওয়েলফেয়ার ট্রাষ্ট্রের পক্ষ থেকে উপহার স্বরূপ নগদ ৫০,০০০ টাকা প্রদান…
অসহায়, গরীব ও দুঃখী মানুষের কল্যাণে গঠিত বিসিএল ওয়েলফেয়ার ট্রাষ্ট্র প্রতিষ্টা লগ্ন থেকে ধারাবাহিক ভাবে অন্ন, বস্ত্র, বাসস্হান ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
মহান আল্লাহর দয়া লাভের একটি সহজ মাধ্যম হলো- আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা। উপকারের হাত বাড়িয়ে দেওয়া। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (স.) বলেছেন, ‘যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন।’ (মুসলিম: ৬৭৪৬) অন্য হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি ব্যয় করো, আমিও তোমার জন্য প্রতি ব্যয় করব।’ (বুখারি: ৫৩৫২)
বসবাসের জন্য ঘরবাড়ি মানুষের অতীব প্রয়োজন। যে ব্যক্তি কোনো গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেবে তার সওয়াব মৃত্যুর পরও সে কবরে পেতে থাকবে। এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের সওয়াব সম্পৃক্ত থাকবে, তা হলো ইলম শিক্ষা দেওয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাব গ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সদকা করা।’ (সহিহ ইবনে খুজাইমা:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রবাদ কে সামনে রেখে আর্তমানবতার কল্যাণে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে বিসিএল ওয়েলফেয়ার ট্রাস্ট।
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের এক অসহায় পরিবারের বসতঘর নির্মাণের জন্য গতকাল বিসিএল ওয়েলফেয়ার ট্রাষ্ট্রের পক্ষ থেকে উপহার স্বরূপ নগদ ৫০,০০০ টাকা প্রদান করা হয়।
উক্ত মানবসেবা মূলক কর্মকান্ড পরিচালনার সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিয়ানীবাজার এর প্রবীণ ব্যবসায়ী জনাব খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নও বেলাল ফার্মেসির পরিচালক ও সাংবাদিক জনাব হাসান আহমদ, বিসিএল ওয়েলফেয়ার ট্রাষ্টের সম্মানীত ডিরেক্টর, যুক্তরাষ্ট্র প্রবাসী হোসাইন আহমদ, , BCL W.T ডিরেক্টর, যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব রুবেল খান, BCL W.T ডিরেক্টর ও বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের এর উপদেষ্টা জনাব এ.আর.আনিছ, BCL W.T ডিরেক্টর ও জুবায়ের ইলেকট্রিক এর সত্বাধিকারী জনাব জুবায়ের আহমেদ, ব্যবসায়ী জনাব আকমল হোসেন, ব্যবসায়ী ও নিদনপুর চাষী এন্ড ইয়ূত ক্লাবের সাবেক ক্রিকেটার জনাব কাওছার আহমেদ।
দেশে ও বিদেশে অবস্হানরত বিসিএল ওয়েলফেয়ার ট্রাষ্টের সকল ডিরেক্টরবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই বরাবরের ন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ আপনাদের মহত কাজের উত্তম বদলা দুনিয়া ও আখিরাতে দান করুক। আমীন….