সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। রেজিঃ নং ১৯৩৩.

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। রেজিঃ নং ১৯৩৩.

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। রেজিঃ নং ১৯৩৩. সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। যেকো?

প্রেস বিজ্ঞপ্তি:                                          তারিখ ঃ ২৬/০৫/২০২৩ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন উর্দ্ধগ...
26/05/2023

প্রেস বিজ্ঞপ্তি: তারিখ ঃ ২৬/০৫/২০২৩

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদ: পরিষেবা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গতকাল ২৬মে পরিষেবা বিল বাতিলের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিকেল ৪টার সময় সংগঠনের মেজরটিলাস্থ আঞ্চলিক কার্যালয় হতে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জয়নাল মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সুরুজ আলী, আরো বক্তব্য রাখেন; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল এ.সি কলেজ শাখার অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আনছার আলী, অর্থ সম্পাদক মুহিদুল ইসলাম, তালতলা আঞ্চলিক কমিটির আহŸায়ক সাহাবুদ্দিন মিয়া, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সায়েদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়াসহ ব্যাটারি রিক্সা ইজিবাইক মিশুক শ্রমিক সংঘের নেতৃবৃন্দু প্রমুখঃ
বক্তারা বলেন, সরকার ক্ষমতাকে পাকাপোক্ত ও দীর্ঘস্থায়ী করতে একের পর এক দমনপীড়ন মূলক কালা-কানুন জারি করে চলছে। যার মধ্যে গত ২৬ এপ্রিল সংসদে উত্থাপিত “অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২৩” যা নিসন্দেহে শ্রমিক স্বার্থ বিরোধী কালো আইন। সা¤্রাজ্যবাদী লগ্নিপুজিঁর স্বার্থে সরকার এ ধরনের বিল সংসদে উত্থাপন করে। যখন ১৩৮-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি মহান মে দিবস যখন পৃথিবীব্যাপী পালিত হচ্ছে ঠিক সেই সময় এমন একটি কালো আইন উত্থাপন করা হিতাহিত কর্মকান্ড বলে উল্লেখ্য করেন। বক্তারা সরকারের এরকম কর্মকান্ডের তীব্র সমালোচনা করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান এবং আসন্ন নির্বাচনকে উল্লেখ করে বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জণগনের প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। প্রতিবছর অন্তর নির্বাচন আসলে নানারকম মার্কার ফুলঝুড়ি নিয়ে আসেন। কিন্তু নির্বাচন পর তাদের কথার সাথে কাজের কোনা মিল পাওয়া যায়না। এ প্রসঙ্গে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের দেওয়া নির্বাচনী প্রতিশ্রæতি ইসলামপুরস্থ টেক্সটাইল মিল চালু করার কথা দিলেও তিনি তা রক্ষা করেননি। যা ছিল এলাকার অনেক বেকার মানুষের কর্মসংস্থানের জায়গা। শহরতলীর বিসিকে কর্মরত অবস্থায় আছে হাজার হাজার শ্রমিক কিন্তু তাদের দেওয়া হচ্চেনা ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিশেষত কাজ শেষে রাত্রীকালীন নারী শ্রমিকদের যাতায়াতে নিরাপত্তার কোনা ব্যবস্থা নেই এমনকি শ্রম আইন মোতাবেক সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকলেও তারা সেক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হন। বক্তারা বিদ্যুৎ অপচয়ের অজুহাত তুলে ব্যাটারি চালিত রিকসা-ভ্যান উচ্ছেদ করা অযৌক্তিক বলে দাবি করেন ও হাজার হাজার শ্রমিকদের জীবন ও জীবিকা রক্ষার্থে ব্যাটারি চালিত রিকসা-ভ্যান উচ্ছেদ অভিযান বন্ধ এবং সকল ধরনের পরিবহন শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করার দাবি জানান।

বার্তা প্রেরক
জয়নাল মিয়া
সাধারণ সম্পাদক
মোবা.০১৭৬৩-৮৮২৪১৯

23/05/2023

গত ২১ মে, বিকেল ৫ টায় “অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩” বাতিল বিস্তারিত

সিলেট জেলা  হোটেল শ্রমিক ইউনিয়ন কদমতলী আঞ্চলিক কমিটির কর্মিসভা অনুষ্টিত হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন, শ্রম আইন বাস...
21/10/2022

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কদমতলী আঞ্চলিক কমিটির কর্মিসভা অনুষ্টিত


হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন, শ্রম আইন বাস্তবায়ন এবং কমিটি পূর্ণগঠনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কদমতলী আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল ২০ অক্টোবর'২২, রাত ৯ টায় ইয়াসিন প্লাজার সামনে দক্ষিণ সুরমা উপজেলাকমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং সুনু মিয়া সগরের পরিচালনায় কমকর্মিসভায় অনুষ্টিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী,সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি এ. কে আজাদ সরকার, জাতীয় ছাত্রদল এম.সি কলেজ শাখার অন্যতম নেতা বদরুল আজাদ।
আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী এবং চন্ডিপুল, পাবনা,হুমায়ুন রশিদ চত্বর আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা, হোটেল শ্রমিকদের উপর শোষন, নির্যাতনেত চিত্র তুলে দরেন এবং শ্রম আইন বাস্তবায়নকারী দপ্তর /অধিদপ্তর সমূহের ঘুষ,দুর্নীতি, মালিক তুষান নীতির তিব্র নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সাথে সংজ্ঞতি রেখে নিম্নতম মজুরি নির্ধারন, শ্রম আইনের সুযোগ সুবিধা সমূহ বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে সুষ্ঠ কর্মপরিবেশ, পর্যাপ্ত নির্রাপত্তা ব্যবস্থার দাবি জানান এবং আব্দুল মোমিন রাজুকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাসেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ পাট করান বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক রমজান আলী পটু।


বার্তা প্রেরক
নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক
কদমতলী আঞ্চলিক কমিটি

হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও  শ্রম আইন বাস্তবায়নের দাবিতে  নগরীতে মিছিল সমাবেশ হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠ...
16/10/2022

হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে নগরীতে মিছিল সমাবেশ


হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বন্দরবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ১৬ অক্টোবর'২২, বিকেল ৪ টায় নগরীতে মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।মিছিলটি কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগ পয়েন্টে এসে আনোয়ার হোসেন'র সভাপতিত্বে ও ইমাম উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সংগ্রামী সভাপতি মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স'মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ছাত্রদল এম,সি কলেজ শাখার অন্যতম নেতা বদরুল আজাদ।
আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ সভাপতি জালাল মিয়া, কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, শাহপরাণ থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, তালতাল কমিটি সহ-সভাপতি সাহাব উদ্দিন মিয়া,চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগরসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা, হোটেল শ্রমিকদের উপর শোষন, নির্যাতনেত চিত্র তোলেধরেন এবং শ্রম আইন বাস্তবায়নকারী দপ্তর /অধিদপ্তর সমূহের ঘুষ,দুর্নীতি, মালিক তোষণ নীতির তীব্র নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরি নির্ধারণ, শ্রম আইনের সুযোগ সুবিধা সমূহ বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে সুষ্ঠ কর্মপরিবেশ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান এবং অবিলম্বে তা বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুসিয়ারী উচ্চারণ করেন।

বার্তা প্রেরক
ইমাম উদ্দিন
সাধারণ সম্পাদক
বন্দরবাজার আঞ্চলিক কমিটি

শোক বিবৃতিসিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুর উপজেলা কমিটির সহ-সভাপতির বাবার মৃত্যুতে শোক প্রকাশ সিলেট জেলা হোটেল শ...
15/10/2022

শোক বিবৃতি

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুর উপজেলা কমিটির সহ-সভাপতির বাবার মৃত্যুতে শোক প্রকাশ

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৯৩৩) জৈন্তাপুর উপজেলা কমিটির সহ-সভাপতি মো. ফয়জুল ইসলাম এর বাবা গতকাল ১৪ অক্টোবর ভোর ৫.৪৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল (৬৫) বছর। উনার মৃত্যুতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক আনছার আলী এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেন।

বার্তা প্রেরক
রাশেদ আহমদ ভূইয়া
প্রচার সম্পাদক
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন
মোবা: ০১৭৪১-৬১৭৪১৭

নতুন মজুরি বোর্ড গঠন ও  শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বন্দরবাজার আঞ্চলিক কমিটির কর্মীসভা হো...
07/10/2022

নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বন্দরবাজার আঞ্চলিক কমিটির কর্মীসভা

হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বন্দরবাজার আঞ্চলিক কমিটির উদ্যেগে আজ ৭ অক্টোবর'২২, রাত ৮ টায় জেলা কার্যালয়ে আনোয়ার হোসেন'র সভাপতিত্বে ও আনছার আলীর পরিচালনায় কর্মীসভা অনুষ্টিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মোঃ সাদেক মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রমজান আলী পটু, আজাদ সরকার, আবদুর রশিদ , আরো উপস্থিত ছিলেন মুহিদুল ইসলাম,ইমান আলী, রাজু আহমেদ, জালাল উদ্দীনসহ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

কর্মীসভায় বক্তারা বলেন ঃ হোটেল রেস্টুরেন্টের শ্রমিকরা দেশের শ্রমিক-কৃষক-জনগণ থেকে বিচ্ছিন্ন নয়। শ্রমিক-কৃষক-জনগণ আজ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক সংকটে জর্জরিত। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে চলছে। এমনকি জীবনরক্ষকারী ঔষধপত্রের দামও ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে হোটেল রেস্টুরেন্টের শ্রমিকসহ নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী অনাহারে-অর্ধাহারে দিনানিপাত করতে বাধ্য হচ্ছে। তেমনি অসুস্থ্য হয়েও নূন্যতম চিকিৎসাটুকু করাতে পারছে না।
বক্তারা বলেন, বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ না হওয়ার কারণে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে জীবন যাপন করতে হচ্ছে ; মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানান।
বক্তারা আরো বলেন ঃবাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের যে সকল সুযোগ সুবিধা আছে তা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।অথচ সরকারের শ্রমআইন বাস্তবায়নের জন্য জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগী শ্রম অধিদপ্তর ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা গ্রহন করেন না। শ্রম আইন লঙ্ঘন করলেও সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ মালিকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন কার্যকর করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানান এবং সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

বাংলাদেশ শ্রম আইনের ৫ ধারা অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ১০৮ ধারা অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস ও অধিককাল কর্মে...
21/09/2022

বাংলাদেশ শ্রম আইনের ৫ ধারা অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ১০৮ ধারা অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস ও অধিককাল কর্মের জন্য দ্বিগুণ মজুরি, ১০৩ ধারা অনুযায়ী সপ্তাহে দেড় দিন ছুটি, ১১৫ ধারা অনুযায়ী বছরে ১০দিন নৈমিত্তিক ছুটি, ১১৬ ধারা অনুযায়ী বছরে ১৪ দিন অসুস্থতা ছুটি, ১১৭ ধারা অনুযায়ী ২০ দিনের অর্জিত ছুটি, ১১৮ ধারা অনুযায়ী বছরে ১১দিন উৎসব ছুটি এবং ৪৬ ধারা অনুযায়ী ১৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, ১ মাসের মজুরি সমান বৎসরে দুইটি উৎসব বোনাসের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে গত ২০ সেপ্টেম্বর'২২ রাত ৭ শাহপরাণ থানা কমিটির কার্যালয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরাণ থানা কমিটির কর্মী সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন থানা কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়া। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সংগ্রামী সভাপতি মোঃছাদেক মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ শাহপরাণ থানা কমিটির সভাপতি খোকন আহমদ, আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি জালাল মিয়া ও শাহপরাণ থানা কমিটির নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
সাহেদ আহমদ
সাংগঠনিক সম্পাদক

মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশহোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্র...
07/09/2022

মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ

হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যেগে আজ ৭ সেপ্টেম্বর ২২, বিকেল ৫ টায় কদমতলী পয়েন্টে জমায়েত হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হুমায়ুন রশিদ চত্বরে সমাবেশ অনুষ্টিত হয়।

সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মোঃমনির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোঃ ছাদেক মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ সমিল শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন ঃ হোটেল রেস্টুরেন্টের শ্রমিকরা দেশের শ্রমিক-কৃষক-জনগণ থেকে বিচ্ছিন্ন নয়। শ্রমিক-কৃষক-জনগণ আজ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক সংকটে জর্জরিত। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে চলছে। এমনকি জীবনরক্ষকারী ঔষধপত্রের দামও ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে হোটেল রেস্টুরেন্টের শ্রমিকসহ নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী অনাহারে-অর্ধাহারে দিনানিপাত করতে বাধ্য হচ্ছে। তেমনি অসুস্থ্য হয়েও নূন্যতম চিকিৎসাটুকু করাতে পারছে না।
বক্তারা বলেন, বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ না হওয়ার কারণে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে জীবন যাপন করতে হচ্ছে ; মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানান।
বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের যে সকল সুযোগ সুবিধা আছে তা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।অথচ সরকারের শ্রমআইন বাস্তবায়নের জন্য জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগী শ্রম অধিদপ্তর ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা গ্রহন করেন না। শ্রম আইন লঙ্ঘন করলেও সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ মালিকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না । সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন কার্যকর করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর ব্যাবস্থা গ্রহনের দাবি জানান।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন  হুমায়ুন রশিদ চত্বর আঞ্চলিক কমিটির  সহ সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক...
04/09/2022

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর আঞ্চলিক কমিটির সহ সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মিয়ার পরিচালনায় কর্মিসভা অনুষ্টিত

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী পটু বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, জেলা কমিটির কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, বাবনা আঋলিক কমিটির সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক মুমিন আহমেদ, হুমায়ুন রশিদ চত্বর আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক শামীম আহমেদ,সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদ,কদমতলী আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক এনামুল হক প্রমুখ;
সভায় নেতৃবৃন্দরা বলেন: হোটেল রেস্টুরেন্টের শ্রমিকরা দেশের শ্রমিক-কৃষক-জনগণ থেকে বিচ্ছিন্ন নয়। শ্রমিক-কৃষক-জনগণ আজ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক সংকটে জর্জরিত। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে চলছে। এমনকি জীবনরক্ষকারী ঔষধপত্রের দামও ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে হোটেল রেস্টুরেন্টের শ্রমিকসহ নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী অনাহারে-অর্ধাহারে দিনানিপাত করতে বাধ্য হচ্ছে। তেমনি অসুস্থ্য হয়েও নূন্যতম চিকিৎসাটুকু করাতে পারছে না।
বক্তারা বলেন, বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ না হওয়ার কারণে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে জীবন যাপন করতে হচ্ছে ; মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এ শ্রমিকদের নিয়োগপত্র - পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানের কথা থাকলেও মালিকরা তা প্রদান করেন না। এমনকি সরকারের শ্রমআইন বাস্তবায়নের জন্য জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগী শ্রম অধিদপ্তর ও কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা গ্রহন করেননা। শ্রম আইন লঙ্ঘন করলেও সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ মালিকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেন না।

তাই সংশ্লিষ্ট সকল কতৃপক্ষকে হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর করার দাবি জানান
বার্তা প্রেরক
সাধারণ সম্পাদক
আনছার আলী

27/08/2022
24/08/2022

স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজারের বরিশাল হোটেলে অগ্নিদগ্ধে ৬ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সকল দায়ী ব্....

চক বাজার অগ্নিকান্ডে নিহতদের ক্ষতিপূরণের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশরাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে হোটলে শ্রমিক নিহত হওয়ার ...
20/08/2022

চক বাজার অগ্নিকান্ডে নিহতদের ক্ষতিপূরণের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে হোটলে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিহতদের সারাজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবিতে আজ দেশব্যাপী বাংলাদেশ হোটেল রেস্টূরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর চক বাজারের বরিশাল হোটলেরে ৬ জন হোটেল শ্রমিক নিহত হওয়ার ঘটনায়
সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। ২০ আগস্ট শনিবার , বিকেল ৪ ঘটিকার সময় সুরমা মার্কেটস্থ জেলা অফিসে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে এসে ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলীর সিলেট কেন্দ্রীয় শহীদ পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখনে , বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু , সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া , শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া , দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু , চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া (সাগর) সহ প্রমুখঃ

Address

Sylhet
৩১০০

Telephone

+8801731216355

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। রেজিঃ নং ১৯৩৩. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category