SOMC Crush & Confession

SOMC Crush & Confession অব্যক্ত কথা প্রকাশ করুন আমাদের মাধ্য?

No-27To:- Hasan Muhaimin Alam Towsif (Somc D-15)From:-অচেনা অবয়বে চেনা কেউ।কিছু মানুষের জীবনে হয়তো কোনো বসন্ত আসার কথা থ...
26/05/2026

No-27

To:- Hasan Muhaimin Alam Towsif (Somc D-15)
From:-অচেনা অবয়বে চেনা কেউ।

কিছু মানুষের জীবনে হয়তো কোনো বসন্ত আসার কথা থাকে না, তবুও হুট করে একটা দমকা হাওয়া এসে মনের সব হিসেব-নিকেষ ওলটপালট করে দিয়ে যায়। আমার পরিচিত হয়েও অপরিচিত একজনকে উদ্দেশ্য করে এই বেনামী চিঠি, যে হয়তো আমার সম্পর্কে ভাবেও না।সে হয়তো আমাকে চিনে, হয়তো বা আমাকে চিনে না।আমি তাকে কতটুকু চিনি তা ও জানা নেই।ভালোবাসতে হলে হয়তো অতো কথার প্রয়োজনও পড়ে না।
​খুব অদ্ভুত না? মনের অজান্তেই কখন যে দূর থেকে মানুষটার টুকরো টুকরো স্বভাব আর তার ব্যক্তিত্বকে ভালোবেসে ফেলেছি, তা আমার অজানা।সে নাকি আবার ফুটবল খেলে।কখনো দেখার সৌভাগ্য হবে কিনা সৃষ্টিকর্তাই জানেন।তবে হলে মন্দ হয় না। আমি কখনো চাইনি কাউকে এভাবে মনের গভীরে জায়গা দিতে, নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে। কিন্তু মন তো আর নিয়মের ধার ধারে না। না চাইতেও, কোনো এক গভীর মোহে আমি আজ তোমার মায়ার জালে জড়িয়ে গেছি।

​আমি জানি, এই কনফেশনটা হয়তো তোমার টাইমলাইন পর্যন্ত পৌঁছালেও তুমি কোনোদিন বুঝতে পারবে কিনা যে এই ডায়েরির পাতার মতো লিখা গুলো তোমার জন্য কে লিখেছিলো। অজানাই থাক তবে।কিছু গল্প আড়ালে থাকলেই বোধহয় বেশি সুন্দর হয়।
শুধু একটা কথাই তোমাকে বলতে চাই...কেউ একজন দূর থেকেই তোমার ভালো চাওয়ার দলে আছে,হয়তো ভালোবাসারও।

​ভালো থেকো ভীষণ, আমার চেনা জগতের সবচেয়ে সুন্দর ‘অচেনা’ মানুষ!

No-26To: তপতি রায়প্রিয় নীলিমা,আপনাকে দেখার পর থেকেই আমার মনে হয় হার্টবিট বন্ধ হয়ে যায় যায় অবস্থা। আপনার মনোমুগ্ধকর হাসি,...
29/04/2026

No-26

To: তপতি রায়
প্রিয় নীলিমা,

আপনাকে দেখার পর থেকেই আমার মনে হয় হার্টবিট বন্ধ হয়ে যায় যায় অবস্থা। আপনার মনোমুগ্ধকর হাসি, চশমা আর চশমার সামনের চুলগুলো দেখার পর থেকেই আমার চোখে ঘুম নেই। আমি আপনার প্রেমে পড়ে গেছি, ডাক্তার।

আপনাকে সবচেয়ে বেশি কিউট লাগে যখন আপনি নীল শাড়ি পড়েন। আমার হার্টবিটের চিকিৎসা আপনার কাছেই আছে, শুধু ডাক্তার।

মনের কথাগুলো আপনাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না, কারণ আপনার কাছে আমি একজন অপরিচিত। আপনাকে তিন থেকে চার বার এড ফ্রেন্ড দিয়েছিলাম। কিছু মানুষ আছে শুধু বার বারই ব্যর্থ হয়, তবুও একটু সফলতার আশায় দিন কাটছে।

আমি একজন সাধারণ মানুষ। আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যখন ডাক্তার হয়ে যাবেন তখন আপনার এলাকায় মানুষদের ফ্রিতে চিকিৎসা করবেন।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা ❤️❤️

আপনার জন্য অপেক্ষায় থাকবো।

ইতি,
মেসেজ করা ছেলেটা

19/04/2026

No-24
From: খুঁজে নিও
To: Kainath Nahian

প্রিয়,
মনের কথা এভাবে প্রকাশ করা সোজা না, আসলে কঠিন, তবুও ক্ষুদ্র চেষ্টা।। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম আমার মাঝে আমি ছিলাম না, কোথায় ছিলাম আজও জানিনা হয়তো জানা হবেও না৷ সে এক অন্য অনুভূতি বর্ণনাতীত; এ বর্ণনা অর্থহীন, নিছকই বৃথা চেষ্টা মাত্র। তোমার মাঝে বিশেষ কিছু আছে কিনা জানিনা, জানার দরকার হয়নি আসলে অনেক বেশি বিশেষ বিশেষ আছে৷ আমার চোখদিয়ে তোমাকে দেখলে ক্যাটরিনা, ঐশ্বরিয়া, এঞ্জেলিনা জোলিকেও তোমার কাছে তাদের তুচ্ছ লাগে৷ তুমি চোখের আড়াল হলেও তারা তোমার পাশেই তুচ্ছ, নগন্যই রয়ে যায়৷ এমনকি তোমার অনুপস্থিতিও আস্টে-পিষ্টে জেকে ধরে, তীব্রভাবে আকর্ষণ করে আমাকে । মেয়ে তুমি কি জানো? তোমার কঠোরতার মাঝেও এক অন্যরকম ভালোলাগার অনুভূতি খেলা করে৷
তোমার নীরবতা ঘন অরণ্যের চেয়েও গহীনতম মনে হয়। তোমার শান্ত দৃষ্টি যেন আকাশের বিশালতাকেও ছাপিয়ে যায়।
বালিকা, তুমি আমার হৃদপিন্ডের শিরা-ধমনীর দখল নিয়ে নিয়েছো, তোমকেই দায়িত্ব নিতে হবে৷
তোমার চোখের দিকে তাকিয়ে এক জীবন কাটিয়ে দেওয়া আমার জন্য অসম্ভব বা কষ্টকর হবেনা বরং সুখকর আর জীবনটা খুবই সংক্ষিপ্তই লাগবে৷
তোমার কথা ভাবলে জীবনের নতুন মানে খুঁজে পাই, বেচে থাকার সাহস পাই, উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। এ শহরের ব্যস্ততার মাঝে তুমি যে এক স্নিগ্ধ শীতল আশ্রয়, এই ভীরুর অসীম প্রশ্রয়৷ মন এই প্রশ্রয়েই থাকতে চায়, আবদ্ধ করে রাখতে চায় তোমাতে৷

23To : DINA Anbar batch:62 Assalamuwalikum Dina ,কিছু অনুভূতি শব্দ খুঁজে পায় না, তবুও আজ চেষ্টা করছি—কারণ আপনি সেই নীরব ...
14/04/2026

23

To : DINA Anbar
batch:62
Assalamuwalikum Dina ,

কিছু অনুভূতি শব্দ খুঁজে পায় না, তবুও আজ চেষ্টা করছি—কারণ আপনি সেই নীরব অনুভূতির নাম। আমি আপনার খুব পরিচিত একজন। তাই হয়তো আমি কখনোই চাইনি এমন কিছু বলতে, যাতে আমাদের স্বাভাবিক সম্পর্কটা অস্বস্তিকর হয়ে যায়।
তবুও মনে হলো, আপনাকে জানানো উচিত—আপনার আশেপাশেই এমন একজন আছে, যে আপনাকে নিঃশব্দে, গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে পছন্দ করে । মেসেজ টা লিখতেও আমার হাত কাপছে ,,,,,,তাই লিখা অগোছালো হতে পারে,,,
এমন একটা নম্র ভদ্র, শান্তশিষ্ট, সাহসী, মাল্টিটেলেনন্টেড মেয়ে কে ভালো লাগার ই কথা । কার কাছে আপানার definition কেমন তা আমি জানি না ।আপনার স্নিগ্ধ হাসি যেন শ্রাবণের নরম বৃষ্টি, যা নিঃশব্দে এসে যে কারো মনকে প্রশান্তিতে ভিজিয়ে দেয়। আর আপনার চোখ…এক পলক চাহনি,,,, শান্ত হৃদয়ে নিমিষেই ঢেউ তুলে।এখন তো একটা অভ্যাসই হয়ে গেছে প্রতিদিন আপনার প্রোফাইলে একবার হলেও ঘুরে আসি।বার বার দেখি ,অভ্যস্ত হয়ে দেখি ।ফোনের দিকে তাকিয়ে কিসের যে এক অপেক্ষা,,,। মাঝে মাঝে মনে হয়, আপনি কোনো গল্পের চরিত্র যাকে বাস্তবে পাওয়া যায় না, শুধু অনুভব করা যায়।
কিন্তু আমি তো বাস্তবে আপনার ব্যস্ত রুটিনের অংশ হতে চাই । নববর্ষের শুভেচ্ছা।
From:
আপনার পরিচিতি কেউ , হয়তো জানতে পারবেন না কে।
Batch:62

 #22To: Enamul Hasan Rozin Batch:59প্রিয় রজিন ভাই,আমি অবাক হই, এই দুনিয়াতে আপনার মত হাস্যোজ্বল মানুষ হয়! মাঝেই মাঝেই ...
12/10/2025

#22
To: Enamul Hasan Rozin
Batch:59
প্রিয় রজিন ভাই,
আমি অবাক হই, এই দুনিয়াতে আপনার মত হাস্যোজ্বল মানুষ হয়! মাঝেই মাঝেই আপনাকে ক্যাম্পাসে দেখি। বিশেষ করে ক্যান্টিনে, সরাসরি তাকানোর সাহস পাই না।তাই আর্চোখেই তাকাই। এইখানে আমার একটা অভিযোগ আছে, আপনি সবসময় Bad Boys দের সাথে কেন ঘুরেন? আপনি ওদের থেকে দূরে থাকবেন। আপনার দাড়ি গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে দেখলেই আমার স্টোমাকে বাটারফ্লাই উড়ে। মাঝে মাঝে ইচ্ছে করেই আপনার হাসি দেখতে ক্যান্টিনে যাই। আপনাকে আমি ভালবাসি। জানি না এই জীবনে সামনাসামনি কোনোদিন বলতে পারবো কিনা। আপনি অন্য মেয়েদের থেকে দূরে থাকবেন । আপনি ইন্টার্নি তে উঠলে আমি আপনকে প্রোপোজ করব যদি আপনি সিঙ্গেল থাকেন। ঠিক ভাবে লেখা পড়া করেন ।বিসিএস দেন । আর মনে রাখবেন , একজন আপনাকে গোপনে অনেক ভালোবাসে💝
ইতি
আপনার জুনিয়র কেউ

 #21From: আপনার  জন্য অপেক্ষাকারীTo:ফারজানা ইয়াসমিনBatch:62 তোমাকে একবারই দেখেছিলাম—ভিড়ের ভেতর তুমি ছিলে একটুকরো নির্জনত...
14/06/2025

#21
From: আপনার জন্য অপেক্ষাকারী
To:ফারজানা ইয়াসমিন
Batch:62

তোমাকে একবারই দেখেছিলাম—
ভিড়ের ভেতর তুমি ছিলে একটুকরো নির্জনতা।
চোখে পড়েছিলে হঠাৎ করে,
ঠিক যেমন সন্ধ্যার আগে হালকা এক ঝলক হাওয়া এসে চুল এলোমেলো করে দিয়ে যায়।

সেই একবারের দেখাতেই তুমি থেকে গেলে।
মনে, দৃষ্টিে, ভাবনায়— এমনকি ঘুমের ফাঁকেও।

তারপর...
ভাগ্য আমাদের আর দেখা দেয়নি।
তবুও মন হাল ছাড়েনি।
তোমার নাম, চেনা মুখের ছায়া খুঁজতে খুঁজতে
শেষমেশ মেসেঞ্জারে তোমার প্রোফাইলে পৌঁছালাম।
সাহস করে লিখে ফেললাম দুটো লাইন—
জানি না, ভালোবাসা ছিল কি না,
তবে একরাশ অনুভব ছিল সেখানে।

তুমি এখনো দেখোনি।
হয়তো মেসেজটা পড়ে আছে অচেনা কোনো অনুরোধের তালিকায়,
হয়তো তুমি একবার স্ক্রল করেও থামোনি।

আমি এখনো অপেক্ষায়।
তুমি পড়বে, একদিন—হয়তো নিঃশব্দে হাসবে, হয়তো উত্তর দেবে,
হয়তো কিছুই বলবে না।
তবুও এই অদেখা, অজানা অপেক্ষার মাঝেও
তোমার সেই একবারের দেখা
আমার সমস্ত দিন গুনে যাচ্ছে।

বি.দ্র : মেসেজ রিকুয়েষ্ট চেক করিয়েন,প্লিজ

 #20To: Runa AkterBatch :62প্রিয় রুনা আক্তারজানি না কখন, কীভাবে… তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন নিজের অজান্তেই তোমার ...
11/06/2025

#20
To: Runa Akter
Batch :62
প্রিয় রুনা আক্তার

জানি না কখন, কীভাবে… তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন নিজের অজান্তেই তোমার প্রতি একটা আলাদা টান অনুভব করতে শুরু করি। তোমার হাসি, তোমার সরলতা, আর তোমার চোখের গভীরতা—সব কিছুতেই আমি হারিয়ে গেছি।

তুমি জামালপুর শহরের এক টুকরো সুন্দর সকাল, যাকে দেখে দিনের ক্লান্তি ভুলে যাওয়া যায়। হয়তো আমার সাহস হয়নি এতদিন তোমাকে বলতে, কিন্তু আজ আর না বলে থাকা যাচ্ছে না…

আমি তোমাকে ভালোবাসি, রুনা।

হ্যাঁ, খুব সাধারণভাবে বলা একটা কথা, কিন্তু আমার প্রতিটা অনুভবের ভেতর থেকে উঠে আসা সত্যি। আমি চাই, এই জীবনের প্রতিটা দিন তোমার পাশে থাকতে, তোমার হাসির পেছনে কারণ হতে।

তুমি হয়তো এখন ভাবছো, এটা হঠাৎ কেন? হয়তো এটা অপ্রত্যাশিত… কিন্তু বিশ্বাস করো, এই অনুভূতিটা আমি অনেকদিন ধরে বয়ে চলেছি। আজ সাহস করে বলে ফেললাম—তোমাকে হারানোর ভয়কে পাশে রেখে, শুধু তোমার কাছে আমার মনের কথা জানাতে।

তুমি কি একবার ভেবে দেখবে… আমাদের গল্পটা একসাথে শুরু হতে পারে কি না?

ভালোবাসায়,
তোমার চেয়ে ঠিক ছয় ব্যাচ সিনিয়র কেউ একজন।

 #19To:Jubaer Ahmed Kamran62 Batchপ্রতিদিন সকালটা শুরু হয় একটা অদ্ভুত উত্তেজনা নিয়ে—তোমাকে আবার দেখব বলে। ক্লাস,লেকচার,আ...
04/06/2025

#19
To:Jubaer Ahmed Kamran
62 Batch

প্রতিদিন সকালটা শুরু হয় একটা অদ্ভুত উত্তেজনা নিয়ে—তোমাকে আবার দেখব বলে। ক্লাস,লেকচার,আইটেম মানেই টেনশন, ঘুমকাতুরে মুখ, প্রশ্নের ভয়… কিন্তু তার মাঝেও তোমাকে একটুখানি দেখা মানেই যেন সবকিছু ছাপিয়ে একরাশ শান্তি।

তুমি হয়তো জানো না, কিন্তু তোমার চোখে আমার দিকে হালকা করে তাকানোটা, অথবা স্যারের প্রশ্ন শুনে তোমার একটু নার্ভাস হয়ে যাওয়াটা… এত সুন্দর লাগে! আমি খেয়াল করি, তুমি কী পরো, কীভাবে বসো, কখন কলম কামড়াও—তোমার সব কিছুতেই একটা আলাদা ভালো লাগা কাজ করে।🖤🖤
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়"

আমি জানি, এই অনুভূতির কোনো সিলেবাস নেই, আর একে বুঝিয়ে লেখার মতো কোনো কেস নেই। কিন্তু তাও, আমার মনের আকাঙ্ক্ষা তোমাকে জানিয়ে দিলাম—হয়তো তুমি বুঝবে, হয়তো না।
খুঁজে নিও আমায়, ধরা দিও আমার হৃদয় কোণে।
Someone from 62

Confession no 18To:Bokhtiyar Batch:62প্রিয় বখতিয়ার🥰**তোমাকে বলা হয়নি এখনো, একটি কথাও মধুর,তবুও তুমি রোজ ছুঁয়ে যাও আমার ভ...
24/05/2025

Confession no 18
To:Bokhtiyar
Batch:62
প্রিয় বখতিয়ার🥰
**তোমাকে বলা হয়নি এখনো, একটি কথাও মধুর,
তবুও তুমি রোজ ছুঁয়ে যাও আমার ভাবনার সুর।
চোখে রাখো আলো, মুখে রাখো চাঁদের হাসি,
তোমার নামটা শুনলেই মন বলে ভীষণ ভালোবাসি।

তোমায় দেখলেই বুকের ভেতর জমে ওঠে কুয়াশা,
শব্দ হারায়, মনে শুধু বাজে একটানা প্রশ্বাসের ভাষা।
তুমি বুঝো না, আমি কতবার ভেবেছি—
তোমায় বলব, "তুমি আমার সব চেয়ে বেশি কাছের অনুভব।"

তোমার প্রতি আমার অনুভূতি শুধু পছন্দ নয়,
তা প্রেমের মতো গভীর, একেবারে নিঃশব্দ অস্থির স্রোত।
আমি চাই, তুমি জানো—তুমি শুধু ব্যাচমেট নও,
তুমি আমার দিনের সবচেয়ে সুন্দর ভাবনা।

তুমি যদি চাও, আমি তোমার পাশে থাকতে চাই,
হাতে হাত রেখে হাঁটতে চাই প্রতিদিনের গল্প গায়ে মেখে।
আর যদি না-ও চাও, জানবে—তুমি একবার হলেও কারো হৃদয়ের কবিতা হয়েছিলে।**

ইতি,
তোমার চিরস্মিতা

Confession no 17To: Afroza MumuBatch: BDS 13thসব জানি কেমন এলোমেলো লাগছে কারণ এখন আপনাকে নিয়েই লিখছি।জানেন আপনাকে দেখলেই...
13/05/2025

Confession no 17
To: Afroza Mumu
Batch: BDS 13th
সব জানি কেমন এলোমেলো লাগছে কারণ এখন আপনাকে নিয়েই লিখছি।জানেন আপনাকে দেখলেই আমার এমন অনুভূতি হয় সব কেমন এলোমেলো হয়ে যায়।আপনি যেন এক অপরুপ মায়াবতী,সবার সাথে কি সুন্দরভাবে সহজে মিশে যান,তবে আপনাকে দেখে মনে হয় না আপনি এত মিশুক। আপনি সহজ সরল খুব সাধারণ থাকেন যা আমার আপনার প্রতি মুগ্ধতার কারণ।

লেকচার ক্লাসে আমার চোখ বারেবারে আপনার মায়ায় আটকে যায়।আপনার চোখদুটোই খুব মায়া আপনি কি জানেন?আপনি কি আমার আয়তলোচনা হবেন?
আপনাকে খুব কম দেখতে পায় ইদানীং, জানি আপনার পরীক্ষা তাই হয়তো।

খুব সাহস করে একদিন আপনাকে নক দিয়ে ফেলি হোয়াটসঅ্যাপে,কিন্তু দুর্ভাগ্য আমার,আপনি রেসপন্স করেননি।আমি জানি কখনো আপনাকে পাওয়া হবে না,তবুও মনে হলো মনের কথা জানিয়ে অশান্ত মনটাকে শান্ত করি একটু।

পারমিশন ছাড়া ছবি নেওয়ার জন্য ক্ষমা করবেন।
আপনাকে জানানোর আর কোনো উপায় না পেয়ে এখানে বলতে হলো।
Batch 62nd

Confession no 16To: মৌমিতা হকব্যাচ: 63 প্রিয় মনখারাপির কারণ,তোমার আমার পরিচয়ের সময়টুকু হয়তো অল্প কিছু সময়, কিন্তু তারও আ...
07/05/2025

Confession no 16
To: মৌমিতা হক
ব্যাচ: 63

প্রিয় মনখারাপির কারণ,

তোমার আমার পরিচয়ের সময়টুকু হয়তো অল্প কিছু সময়, কিন্তু তারও আগে আমরা পরিচিত ছিলাম অপরিচয়ে।

আমাদের অপরিচয়ের সময় কয়েক শত বছর, কিংবা কয়েক কোটি যুগেরও ঢের বেশি।
..আর তোমার আমার দূরত্ব? হাজার কোটি আলোকবর্ষ দূরত্ব হলেও মিটিয়ে নিও, যা কখনো বলা হয়নি, যা এখনো বলা বাকি, বলিয়ে নিও।

তবুও রোজ রোজ একটা মধ্যবয়সী তারার সাথে তোমার আমার দূরত্বের পরিধি মাপতে গিয়ে দেখি, এখনো একটা মিল্কিওয়েতে কবিতার মিছিলে পাড়ি জমাতে হবে তোমার অপেক্ষায়।

তবু, তুমি ফিরে এসো, এ মন সারাতে!

ইতি
অবিনীত নিবেদক

Address

MAG Osmani Medical College
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOMC Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share