08/01/2026
কক্সবাজার পলিথিন বিকল্প প্রশিক্ষন।
১)গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারের অনুদান সাপেক্ষে যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের ৬ জনের যারা যাবেন আংশিক খরচ বহন করা হবে।(যদি কেউ না যায় সেখানে বিকল্প নেওয়া যাবে না,টাকা ফেরত দিতে হবে)
২) কক্সবাজার জেলা পরিষদের গেস্ট হাউজ থাকার জন্য আবেদন করা হয়েছে আজ।
৩) নতুন কেউ যেতে চাইলে, যদি আমাদের সদস্য হন,তবে সম্পুর্ন খরচ নিজে বহন করতে হবে,তবে ট্রেইনিং ফী, বা ট্রেইনিং খরচ ব্র্যাক বহন করবে,সে ক্ষেত্রে কেউ আগ্রহী হলে আবেদন Let's করা হবে।
৪) প্রকল্পের কাজ যেহেতু ফেব্রুয়ারিতে শুরু হবে,তাই জানুয়ারিতেই প্রশিক্ষন হবে, আগামী রবিবার তারিখ জানিয়ে দেওয়া হবে।
৫) গ্রুপ হিসাবে যাতায়াত ও সকল ব্যাবস্থা করা হবে, যেহেতু কক্সবাজার থাকা ও ১০ কি: মি: দূরে প্রশিক্ষন, পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প একস্থানেই করা হবে।
৬)যাত্রা সিলেট ও ঢাকা থেকে করা হবে,সিলেটের বাইরে যদি কেউ নিজ খরচে যেতে আগ্রহী থাকেন,তবে ঢাকা থেকে গ্রুপ করা হবে।
৭) কক্সবাজার জেলা কমিটি অপ্যায়ন ও স্থানীয় ব্যাবস্থাপনার দায়িত্বে থাকবে,এ ছাড়া সময় করতে পারলে কক্সবাজার গ্রাসরুটস এর শ্বো-রুম সহ: প্রতিসঠিত ১০/১৫ জন সদস্যের ব্যাবসা প্রতিসঠান ভিজিট করা হবে,যাতে বিজনেস নেটোয়ার্ক গড়ে তোলা যায়।
কেন্দ্রীয় কমিটির উপদেস্টা আসাদুজ্জামান খান মাসুম (শ্রীমংগল জাতীয় সম্মেলনে নির্বাচিত)যেহেতু কক্সবাজার থাকেন, সার্বক্ষণিক যোগাযোগ তার সাথে রাখা হবে।
TTC র প্রশিক্ষনে অংশগ্রহণ প্রসংগে:
থাইলেন্ড বিউটিশিয়ান কোর্স অরিয়েন্টেশনে ইতিমোদ্ধ্যে যে সকল আবেদন জামা পরেছে বা পরবে,সিলেট বিভাগ শনিবার ৯ জানুয়ারি বেলা ৩ টার মদ্ধ্যে জেইল রোড কার্যালয়ে, অন্যান্ন জেলা ১০ জানুয়ারি সন্ধ্যার মদ্ধ্যে ঢাকা GRAM এর শ্বো-রুমে এবং পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহ কক্সবাজার জেলা আহব্বায়ক নুহের আপা অথবা প্রিয়াংকা তাঞ্চাংগা র সাথে যোগাযোগ করবেন।
নিজ ব্যাবসায় উন্নয়নের স্বার্থে এবং অল চায়না ওমেন্স ফেডারেশনের ( বন্ধু সংগঠন) সাথে মতবিনিময়ের জন্য কারো যাওয়ার আগ্রহ থাকলে আবেদন রাখবেন,যাতায়াত ভাতা অথবা থাকা খাওয়া যে কোন একটি খরচ ( সময়ে জানান হবে) সংগঠন বহন করবে।
জানুয়ারীতে রংপুর ও সুনামগঞ্জ আই,সি,টি প্রশিক্ষন সফল করুন।