28/11/2025
ড. হাইয়াত শহীদ শিপন, শাবিপ্রবি সমাজবিজ্ঞান পরিবারের ১ম ব্যাচের শিক্ষার্থী। আমাদের প্রিয় শিপন ভাই লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। তাঁকে স্বাগত জানাতে আজ সন্ধ্যায় (শুক্রবার, ২৮ নভেম্বর) জিন্দাবাজার সিটি সেন্টারের রুফটপে অবস্থিত স্পাইসি রেস্তোরাঁয় এক জম্পেশ আড্ডার আয়োজন করা হয়।
যারা ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারেননি, আশা করি পরবর্তী আড্ডায় আপনাদের সঙ্গেও জম্পেশ আড্ডা হবে।
উল্লেখ্য, শিপন ভাই আমাদের সবার জন্য ডিনারের আয়োজন করেছিলেন।
এলামনাইয়ের সাবেক ও বর্তমান সভাপতি, সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক, এবং উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ আড্ডাটিকে আরও প্রাণবন্ত, আনন্দমুখর ও স্মরণীয় করে তুলেছে।
সবার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।