Desperately Seeking Sylhet-DSS

Desperately Seeking Sylhet-DSS ❤️ We are Sylhety ❤️

গতকাল সন্ধ্যা ৬.৮ মিনিটে আমাদের বাসা পেট ফুড স্টোর থেকে এর নিচ থেকে পার্সিয়ান বিড়াল বসা ছিলো , মটু নাম। ওরে এক মেয়ে কাস্...
03/01/2025

গতকাল সন্ধ্যা ৬.৮ মিনিটে আমাদের বাসা পেট ফুড স্টোর থেকে এর নিচ থেকে পার্সিয়ান বিড়াল বসা ছিলো , মটু নাম। ওরে এক মেয়ে কাস্টমার নিচ থেকে কোলে করে নিয়ে গেসে। সিটি টিভি ফুটেজ আছে।
মেয়ে কে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরষ্কার
(পোস্ট টা সবাই শেয়ার করবেন প্লিজ।)
মেয়ের বাসা টিলাগড় এর আশপাশ

Sylhet Pet Store

20/06/2024

⚠️ সিলেটে অজ্ঞান পার্টির কবলে প্রাণ গেল যুবকের!! ⚠️

সিলেটের গোলাপগঞ্জ থেকে ছোট বোনকে দেখতে নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু আবুল হাসান (২৮)। মঙ্গলবার রাতে এই ঘটনায় তার এক আত্মীয় আহত হয়েছেন। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অপহরণ করে নগরীর আম্বরখানা এলাকার একটি ভবনের ওপর আটকে মুক্তিপন দাবি ও মারধর করে।

পরে রাতেই নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হাসান। তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার পূর্বভাগ কলাশহর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

হাসান স্থানীয় বাজারের ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সন্তান। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। নিহতের ছোট বোনের স্বামী মোস্তফা আকমল জানান, তার স্ত্রীকে দেখতে সম্বন্ধি আবুল হাসান রাত ৮টার দিকে সিএনজি অটোরিকশায় গোলাপগঞ্জের ভাদেশ্বর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে তার এক আত্মীয় ও এক যাত্রী ছিলেন। কদমতলী ওভারব্রিজ এলাকায় আরেক যাত্রী সিএনজিতে ওঠেন। এর পর তারা আর কিছু বলতে পারেননি। জ্ঞান ফিরলে তারা সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি ভবনের ছাদের ওপর নিজেদের দেখতে পান। এ সময় কয়েক যুবক তাদের মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের কাছ থেকে তারা মোবাইল ফোন ও ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হাসানের সঙ্গে থাকা ওই আত্মীয় আহত অবস্থায় নিচে নেমে স্থানীয়দের ঘটনাটি জানান। পরে হাসানকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত ১টার দিকে হাসান মারা যান।

বুধবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দাফনের আগে আবার ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। দাফনের আগে আবার লাশটি সিলেট নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

❤️ We are Sylhety ❤️

আজ আর একটি ছিনতাইকারী চক্র  ছিনতাইকারী লায়েক সহ আটক সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ৭০৭ এর...
23/05/2024

আজ আর একটি ছিনতাইকারী চক্র ছিনতাইকারী লায়েক সহ আটক

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ৭০৭ এর অনুসন্ধান কমিটির মাধ্যমে আজ অভিযান পরিচালনা করা হয় মহানগরে বিভিন্ন পয়েন্টে হঠাৎ করে আমাদের অভিযান সিলেট কোর্ট পয়েন্টে আমাদের অভিযান কারী রুবেল আহমদ সিএনজি গাড়ি সহ তিনজন ছিনতাইকারী আটক করেন

এদের ভালো করে চিনে রাখুন আমাদের অভিযান অব্যাহত থাকবে

প্রিয় সিলেট বাসী সিলেট শহর ও তার আশপাশে অপরিচিত লোকের সাথে সিএনজি যাত্রী হলে  কিছু সতর্কতা অবলম্বন করতে হবে…..১. সিএনজি ...
19/05/2024

প্রিয় সিলেট বাসী সিলেট শহর ও তার আশপাশে অপরিচিত লোকের সাথে সিএনজি যাত্রী হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে…..

১. সিএনজি গাড়িতে যাত্রী ৩ জন থাকলে আপনি একটু সতর্কতার সহিত উঠবেন

২. পিছনে ২ জন বসা থাকলে ১ জন নেমে আপনাকে মধ্যে খানে বসতে বললে আপনি সতর্কথা অবলম্বন করতে হবে

৩. আপনার গন্তব্য যাওয়ার সময় ড্রাইবার বিকল্প রাস্তায় যেতে চাইলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে

৪. গামছা অথবা কোন কাগজ পড়তে দিলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে

৫. যে কোন অবস্থায় আপনার সন্দেহ হলে আপনি গাড়ি থেকে নেমে যাবেন, এবং নিকট পুলিশ দের কে বিষয়টি জানাবেন, তা না হলে জরুরি সেবা ৯৯৯ কল করে গাড়ির নাম্বার রোড বলে দিবেন

উল্লেখ্য আমি দুই বার যাত্রী বেশি সিএনজি হাইজেকারদের কবলে পড়েছিলাম তাই তাদের লক্ষন কিছুটা তুলে ধরলাম ধন্যবাদ সবাই কে।

সিলেট ⚠️ছি ন তা ই ⚠️চক্র আজকে দুপুর  ২:৩০ এর দিকে আমি  আম্বরখানা থেকে বন্দর এর জন্য রিক্সা খুঁজতেছি হঠাৎ একটা সিএনজি এসে...
18/05/2024

সিলেট ⚠️ছি ন তা ই ⚠️চক্র
আজকে দুপুর ২:৩০ এর দিকে আমি আম্বরখানা থেকে বন্দর এর জন্য রিক্সা খুঁজতেছি হঠাৎ একটা সিএনজি এসে জিজ্ঞেস করলো যাবো কিনা ,
আমি ও তাড়াহুড়া থাকায় সিএনজি তে উঠে যায় ,
সিএনজি তে একজন মহিলা ছিলেন বোরকা পরা।
উঠার পর হঠাৎ ঐ মহিলা উনার মাথার হিজাব খুলে ফেলেন
এন্ড নিজের মাথায় তেল দিতে থাকেন এন্ড সিএনজির মধ্যেই মাথায় তেল দিয়ে ম্যাসাজ করা শুরু করেন।
তেল টা কি তেল আমি জানিনা তবে সেই তেল এর ঘ্রাণে আমার চোখ খোলা রাখা অসম্ভব ছিলো প্রায়
ঘ্রাণ টা সুন্দর ছিলো কিন্তু কোনো তেল এর ঘ্রান এমন আমি কখনো পাই নাই
পরে হঠাৎ করে কয়েকদিন আগের সিএনজির কথা আমার মনে পরে যাওয়া তে আমি ভাবি রিস্ক নিবো না নেমে যাবো
ড্রাইভার কে বলি আমাকে নামানোর জন্য কিন্তু উনি ফোনে কার সাথে কথা বলেই যাচ্ছেন
বার বার বলা তে উনি অনেক বিরক্ত
শেষমেশ জ্যামে আটকা পড়ে এন্ড আমি সিএনজি থেকে নেমে যায় ,ঐ মহিলা তখনও মাথায় তেল দিয়ে যাচ্ছেন
আমার নেমে যাওয়া তে ড্রাইভার এতো টা ই বিরক্ত যে উনি আমার থেকে ভাড়া টা নেন নাই , আমি ও জোড় করি নাই
কারণ ঘ্রাণে আমার ঘুমে অবস্থা খারাপ

সেন্ট্রাল ফার্মেসীর কাছে নেমে পানি মুখে দিয়ে
একটু স্বাভাবিক হয় তারপর ও সারাদিন আমার মাথায় ধরা ই ছিলো।

জানিনা বিষয় টা স্বাভাবিক কিনা তবে আমার একদম স্বাভাবিক মনে হয় নাই

সিএনজি গাড়িতে সাবধানে উঠবেনপাশের সিটের ব্যাক্তি থেকে সাবধান⚠️ডেবিলস ব্রেথ ড্রাগস বা স্প্রে নাকে ডুকলেই মস্তিষ্ক শেষ।প্রস...
17/05/2024

সিএনজি গাড়িতে সাবধানে উঠবেন

পাশের সিটের ব্যাক্তি থেকে সাবধান⚠️ডেবিলস ব্রেথ ড্রাগস বা স্প্রে নাকে ডুকলেই মস্তিষ্ক শেষ।

প্রসাশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে , জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

⚠️ ছি -ন - তা - ই চক্র ⚠️সিলেট থ ১১-৭২৮২সাবধান ছিলাম বলে ফোনটা এখনো হাতে আছে।দ্বিতীয় বারের মতো অভিজ্ঞতা হুমায়ুন রশীদ চত্...
17/05/2024

⚠️ ছি -ন - তা - ই চক্র ⚠️

সিলেট থ ১১-৭২৮২
সাবধান ছিলাম বলে ফোনটা এখনো হাতে আছে।
দ্বিতীয় বারের মতো অভিজ্ঞতা

হুমায়ুন রশীদ চত্তর বাঁধের নিচ থেকে সিএনজি তে উঠি।
উঠা মাত্রই দেখলাম ড্রাইভার সাব অকারণে ব্রেক মারতেছে। মাঝের লোকের হাতে একটা ফাইল। তৎক্ষণাৎ আমার আগের ঘটনা মনে পরে যায়। ফাইলের নিচ দিয়ে বারবার আমার পকেটের মোবাইল নেয়ার জন্য হাত ঢুকাচ্ছে। টের পেয়ে প্রতিবাদ করলে সবাই দেখি ঐ লোকের পক্ষে। দেখি উল্টো আমার বিপদ হয়ে যাবে। সিএনজি বন্দর যাওয়ার কথা, তারা ঐদিকে আর না গিয়ে চন্ডিপুল দিকে রওনা। বুঝলাম ঝামেলা করলে আমার বিপদ হতে পারে। নামিয়ে দিতে বললে সিএনজি না থামিয়ে হালকা স্লো করে, আমি তাড়াহুড়ো করেই নেমে গেলাম। সাথেসাথে ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করলে, তারা 999 এ ফোন দিতে বলেন।
999 এ দুইবার ফোন দিয়েও কোনো লাভ হয় নি।
No Response
যাক সাবধান থাকাই শ্রেয়

Rapid Action Battalion-9, Sylhet
Prime Sylhet
ট্যুরিস্ট পুলিশ সিলেট জোন Tourist Police Sylhet Zone
somoynews.tv

16/05/2024

সিলেট আর আগের সিলেট রইছে না💔

একটা কাহিনী আইজে সবর লগে শেয়ার কররাম🚫

আইজ সকাল ১০ টাত আমি আর আমার খালা বন্দর জাইতাম করি বারইছি বাসা তাকি বটেশ্বর সিনেমা হলর সামনে আইয়া আমরা উবাইছি গাড়ির লাগি অউ সময় একটা CNG আইছে খালি পরে আমরা উটছি গাড়িত এর একটু সামনে গিয়া আরেক জন বেটা মানুষ উটছইন সামনে দেখতে খুব ভদ্র মনে অইছে এর আরেকটু সামনে গিয়া আরেক জন উটছইন ফুয়া বয়সি কিচ্ছু না মাতিয়া ই ফুয়া পিছে আইয়া বইছে আমার গালাবায় অউ সময় আরেকজন মানুষএ জিকাইছইন বন্দর জাইবা নি কিন্তু তানরে তুলছে না
সামনে যেইন আছলা তাইন কত সময় পরে পরে কল দিরা কারে র কইরা অউ জাগাত আছি হেন তেন মাতিরা তার পরে আমরা মিরাবাজার যাওয়ার পরে ড্রাইভারে কারে কল দিয়া কর যে আইচ্ছি বেশি সময় লাগতো না তখন আমার মন অইছে যে কয়দিন আগে একটা পোস্ট পরছিলাম নতুন চক্র বারইছে তারা ফুরিন তরে টার্গেট করে কিন্তু ই সময় আমি কিতা করতাম নিজেউ বুজরাম না খালারেও কিচ্ছু কইতাম পাররাম না খালি আল্লাহরে ডাকরাম মনে মনে যেন জ্যামও পরি 🥹 নাইওরপুল পয়েন্ট ও গিয়া জ্যাম ও পরছি ওউ সময় খালার কল আইছে তাইন কইরা আমরা নাইওরপুল পয়েন্ট ও আছি ওউ সময় আমি হঠাৎ দেখি আমার গালাত যে ফুয়া ওগ্গে স্প্রে মারের গাড়িত লুকাইয়া এর পরে আমি খালারে কইছি নামও ওনও আমার তুরা দরকার কইয়াও তানরে লইয়া নামতাম গাড়ি স্টার্ট দিলাইছে আমরাও লগালগ নামি গেছি পরে গাড়ি টান দিয়া গেছে গি 🥹 কিন্তু সব তাকি বড় কথা তারা বন্দর না গিয়া অন্য রাস্তা বায় গেছে আর আমার বায়দি খুব রাগি চোখে চাইছে 🥲

বইন অকল আমার পোস্ট করার কারন অইল আমরা সবও দরকারে বারই সব একটু সচেতন থাকিও নিজ নিজ এলাকার CNG Stand তাকি গাড়িত উটিও কে খারাপ আার কে ভালা কিচ্ছু বুঝার উপায় নাই

আমার মুখ বান্দা আছিল তাও স্প্রে অকটার লাগি ১ ঘন্টার মতো আমার শরীর খারাপ আছিল

সিলেট সিটি কর্পোরেশন
Sylhet Metropolitan Police

❤️ We are Sylhety ❤️

25/12/2023

সতর্কতা মূলক পোস্ট:

ইদানীং সিলেটে সিএনজি অটো রিক্সা ব্যবহার করে একটি চক্র মোবাইল ছিনতাই করে আসছে।
আপনারা যাতায়াতে সিএনজি অটো ব্যবহারে সতর্কতা অবলম্বন করবেন , রিসেন্টলি Rajib Haldar Rupom Das M H Nayem সহ পরিচিত আরো অনেকে মোবাইল ছিনতাই কারীর পাল্লায় পরে মোবাইল হারিয়েছেন।
তাই সন্দেহ মূলক কিছু পেলে অন্য গাড়িতে উঠবেন / গাড়িতে বসে পকেট খেয়াল রাখবেন, নেক্সট ফোন যেন আপনার/ পরিচিত কারোর না হয় ।

গঠনার বিবরণ ০১:
রাজীব হালদার: আমি মদিনা মার্কেট থেকে সিএনজি তে উঠার আগে ড্রাইভার আর পেছনে ২ জন যাত্রী ছিলো, সামনে কোন যাত্রী নাই, আমি ড্রাইভারের পাশের সিটে বামপাশে বসলাম গাড়ী চালাতেই ড্রাইভার বল্লো ভাই আপনি পিছনে বসেন এখানে আমার অসুবিধা হচ্ছে তাই আমি পিছনে চলে যাই পিছনে বামপাশে বসতে দেও আমাকে, সুবিদবাজার পয়েন্টে সিএনজি থেকে নেমে দেখি পকেটে মোবাইল নাই, এর মধ্যে গাড়ী তো চলেই গেছে।

ঘটনার বিবরণ ০২:
রূপম দাস: টার্মিনাল থেকে টিলাগড় যাওয়ার জন্যে গাড়ি খুঁজছি, ৩৫০-৪০০টাকা ভাড়া দাবী করছে , পরে তুলনামূলক কম ভাড়ায় রাজি হওয়ায় একটি গাড়িতে উঠলাম পেছনে একজন পেসেঞ্জার ছিলো, ড্রাইভার বললো উনাকে একটু সামনে নামিয়ে দিবে, রাজি হয়ে গেলাম , ড্রাইভার একটু পরে পরে ব্রেক চাপছিলো, পরে বললো গাড়িতে সমস্যা যাবে নাহ । নেমে দেখি ফোন নেই ।

এছাড়াও বন্দর জিন্দাবাজার এলাকায় ৪-৫ জন এর গ্রুপ করে করে পকেট মারি চলছে , বিশেষ করে মহিলাদের ব্যাগ থেকে ফোন নিয়ে নিচ্ছে । বিশেষ কায়দায় তারা ফোন মানিব্যাগ হাতিয়ে নিয়ে সাথে সাথে তাদের গ্রুপ এর অন্যদের কাছে পাচার করে দেয় , আপনি হাতেনাতে ধরলেও দেখবেন তার কাছে ফোন নেই ।

তাই গণসমাগম এলাকায় এবং সিএনজি চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন ।

জনস্বার্থে পোস্ট টি শেয়ার করবেন

Sylhet Metropolitan Police

❤️ We are Sylhety ❤️

17/12/2022

আজকের একটা incident কিছুতেই ভুলতে পারছিনা! আসলে আমার সাথে এরকম আগে কখনো হয়নি! একটা trauma র ভেতর দিয়ে যাচ্চি সারাদিন যাবৎ
সকাল ১১ঃ২০-১১ঃ৩৫ এই সময়ে- সিলেট ওসমানি মেডেকেল থেকে একটা সিএনজি উঠি! উঠার সময়ই আমার কেমন যেনো লাগছিলো,driver ছিলো মাঝবয়সী! বন্দরের জন্য যাবো ঠিক করলাম, কতক্ষন থাকালো আমার দিকে, উইয়ার্ড লাগছিলো খুব,তারপর চোখ দিয়ে ইশারায় বললো- আসো! উঠার সাথে সাথে গাড়ির glaস আমার দিকে মেবি তাক করলো! পরেই শুরু করলো কথা বলা- আমাকে নাকি আগে দেখছে,আমি তারে দেখছি কিনা,কখনো তার গাড়িতে উঠছি কি না,এমন প্রশ্ন! first এ নিরব ছিলাম, আমার রীতিমত ভয় করছিলো তখনই, তবুও বারবার আস্ক করছিলো- বললাম, আমি এখানে পরীক্ষা দিতে আসছি,আমি আপনাকে দেখবো কেনো? এখন আরো প্রশ্ন- কোথায় পরীক্ষা,কলেজ কই এই সেই,আমি আর কিছু বলিনা৷ পরে বলে- 'হপার 'যাবেন? বললাম না, শিবগঞ্জ! এর মাঝে ১ জন লোক বndর যাবে কিনা বললো- সে বলে, না বন্দর যাবোনা! টেনশন বেড়ে গেলো আরো!ভাবলাম নেমে যাই! তারওপর কথা তো আছেই,বলেই যাচ্চে,কি একটা কথা খুব রাগ করে উওর দিছি( আমি একদম কথা বলিইনি বলা যায়) পরে দেখলাম একজনকে গাড়িতে তুললো! তখন শান্তি লাগছিলো! মাঝখানে একজন মহিলা উঠতে চাইলেন, পরে আর উঠলেননা, সে কি মুখের ভাষা এই লোকের( driver). বড় বড় গালি দিতে লাগলো! সাথে, মেয়েরা এমন তেমন এই সেই বলছে! নতুন লোক টা গাড়িতে উঠার পর উনার সাথেই কথা বলছিলো, পাগল মনে হচ্ছিল মা**তাল টাইপ! আবার বলছো- বিদেশ গেলাম- সেখানেও খারাপ কাজ করলে- দেশে পাঠাই দেয়,কপালটাই খারাপ। আবার passenger উনাকে আস্ক করে,এখানে কোনো কলেজ আছে,উনি বলে -নেই! এখন বলে, না একজন বললো এখানে কলেজে নাকি পরীক্ষা দিতে আসছে! এখন বারবার বলে- শিবগঞ্জের এই দিকে পাম্প কয়টা আছে( ঐ লোক এইসবেই কিছুই চেনেনা মনে হলো) সে নাকি আজকে ঐদিকেই যাবে! এরকম আরো মাঝে মাঝে নানাধরনের বাজে বাজে গালি দিচ্ছিল। বন্দরে এসে উনি নেমে যায়,আমিও ভয়ে নেমে যাই,ভাড়া দিয়ে! ও জানেইনা, এখানের ভাড়া কত! অন্যজনকে আস্ক করছিলো! আমি কোনোরকমে পালিয়ে যেনো চলে আসছিলাম,অথচ গাড়িতে থাকতে মনে হচ্ছিলো অন্তত গাড়ির নাম্বার টা নিয়ে আসবো, তাও করিনি! আমি কিছুতেই এটা ভুলতে পারছিনা,আমরা মেয়েরা একা চলাফেরা করা একদম ঠিক না! আমি যথেস্ট শালিন পোশাকে ছিলাম- বোরকা,নিকাবও ছিলো!

post

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desperately Seeking Sylhet-DSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share