সুহৃদ

সুহৃদ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।

দায়িত্বপ্রাপ্ত সকল সিনিয়রদের শুভেচ্ছা ও অভিনন্দন 🤍
18/05/2026

দায়িত্বপ্রাপ্ত সকল সিনিয়রদের শুভেচ্ছা ও অভিনন্দন 🤍

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন- (IDA)
ডা. মিছবা- ডা. রাফিন পরিষদ (২০২৫-২০২৬)
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

দায়িত্বপ্রাপ্ত সকল ইন্টার্ন ডাক্তারদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা....
17/05/2026

আজ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্যারসহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনের কার্যক্রমের সূচনা করেন।

দীর্ঘদিন বন্ধ থাকা ক্যান্টিনটি পুনরায় চালু করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিওমেক এবং কলেজ প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আশা করা যায়, আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সকল কার্যক্রম সুশৃঙ্খল ও স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

একইসঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া এবং কলেজ ও হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সিওমেক ছাত্রদল ও কলেজ প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে বলে প্রত্যাশা রাখি। সুহৃদদের পক্ষ থেকে আমরাও শিক্ষার্থীবান্ধব সকল উদ্যোগে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএসের চিকিৎসক ও সিওমেক-৫৩ ব্যাচের সিনিয়র ডা: নাসির-এর উপর সংঘটিত ন্যাক্কারজনক হাম...
16/05/2026

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএসের চিকিৎসক ও সিওমেক-৫৩ ব্যাচের সিনিয়র ডা: নাসির-এর উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা 'সুহৃদ’ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর পক্ষ থেকে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

শ্রদ্ধেয় ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্যারকেঅধ্যক্ষ পদে উন্নীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সৌজন্যে: সুহৃদ ক্রীড়া ...
11/05/2026

শ্রদ্ধেয় ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্যারকে
অধ্যক্ষ পদে উন্নীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সৌজন্যে: সুহৃদ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, সিওমেক

নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে পহেলা বৈশাখে সুহৃদের সার্বিক উদ্যোগে সিওমেক ক্যাম্পাস ধারণ করেছিল এক নান্দনিক রূপ। অতীতের জী...
26/04/2026

নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে পহেলা বৈশাখে সুহৃদের সার্বিক উদ্যোগে সিওমেক ক্যাম্পাস ধারণ করেছিল এক নান্দনিক রূপ। অতীতের জীর্ণতা পেছনে ফেলে নববর্ষের প্রতিটি ক্ষণ রঙিন হয়ে উঠেছিল প্রাণের উচ্ছ্বাস, সংস্কৃতির ঐশ্বর্য ও সম্মিলিত আনন্দে—যার আবেশ ছড়িয়ে পড়েছিল ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে। এবারের বৈশাখী মেলায় আপনাদের আন্তরিক উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উষ্ণ সম্পৃক্ততাই আয়োজনে পূর্ণতা এনে দিয়েছে। আপনাদের এই সম্পৃক্ততাই আমাদের প্রেরণা ও শক্তি। সুহৃদ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা।

ভবিষ্যতেও সিওমেক ক্যাম্পাসে এমন সৌন্দর্যমণ্ডিত ও প্রাণবন্ত আয়োজনের ধারাবাহিকতায় আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশা রইল। আবারও মিলিত হবো নতুন কোনো উৎসবে, নতুন অনুভবে।

14/04/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আজকের নববর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নাগরদোলা, যা সিরাজগঞ্জ থেকে গতকাল রাতে রওনা হয়েছিল, তা নরসিংদীর নিকটবর্তী এলাকায় বিরূপ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা আজ ভোরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অবগত হই।

এই অনিবার্য পরিস্থিতির জন্য আমরা সুহৃদ-এর পক্ষ থেকে সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনা একটি অনিয়ন্ত্রিত ও অপ্রত্যাশিত ঘটনা—যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

তবে, নাগরদোলা ব্যতীত বাকি সকল কার্যক্রম যথাসম্ভব পূর্ণ উদ্যমে পরিচালিত হচ্ছে। সীমিত সময়ের মধ্যে আমরা স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। নাগরদোলা বাদে বাকিসব জিনিসগুলো সব রয়েছে।

আপনাদের সহযোগিতা, সহানুভূতি ও ইতিবাচক মনোভাব আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় সাজানো বিভিন্ন স্টলে আপনাদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনক...
13/04/2026

শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় সাজানো বিভিন্ন স্টলে আপনাদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে পরিপূর্ণতা দেবে—এসে উপভোগ করুন, অংশ নিন, এবং বৈশাখের আনন্দ ছড়িয়ে দিন।

বাংলা শুভ নববর্ষ ১৪৩৩প্রিয় সুধী,ঋতুরাজের শেষে নববর্ষের এই শুভলগ্নে আপনাকে স্বাগতম!নববর্ষ উপলক্ষে সুহৃদ আয়োজিত বর্ষবরণ ও ...
13/04/2026

বাংলা শুভ নববর্ষ ১৪৩৩

প্রিয় সুধী,
ঋতুরাজের শেষে নববর্ষের এই শুভলগ্নে আপনাকে স্বাগতম!
নববর্ষ উপলক্ষে সুহৃদ আয়োজিত বর্ষবরণ ও বৈশাখী মেলায় আপনাকে সাদর আমন্ত্রণ।

স্থানঃ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

আয়োজনে: সুহৃদ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, সিওমেক।

সহযোগিতায়: Ojaantrik Film Society
SOMC Photography Club
SOMC Sports Club
SOMC Dental Club

13/04/2026

আপনারা সকলে আমন্ত্রিত
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩🌼

Address

Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহৃদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share