চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন
Directions

চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন একটি সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয়।

28/09/2026
11/08/2026

দ্বীনের কথা শুনতে, ঈমান-আমলকে সমৃদ্ধ করতে এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে আপনিও সপরিবারে আমন্ত্রিত।

10/08/2026

এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

১নং খলিলপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মুজাহিদ আলী সাহেব

🗣️দোয়া মাহফিল আসছে আগামী ১৬আগস্ট  রোজ রবিবারসময়:বাদ আসরস্হান:চানপুর  জামে মসজিদ উপস্থিত থাকবেন:হযরত মাওলানা মুফতি মুশতাক...
08/08/2026

🗣️দোয়া মাহফিল
আসছে আগামী ১৬আগস্ট রোজ রবিবার
সময়:বাদ আসর
স্হান:চানপুর জামে মসজিদ
উপস্থিত থাকবেন:
হযরত মাওলানা মুফতি মুশতাকুননবী কাসেমী,কুমিল্লা।

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পথচলার অন্যতম তিনজন দায়িত্বশীল সদস্য  যাঁরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে স...
06/07/2026

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পথচলার অন্যতম তিনজন দায়িত্বশীল সদস্য যাঁরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে সংগঠনের প্রতিটি কাজে অবদান রেখে আসছেন।

◾Md Yahiya
◾Skm Suhag
◾Jayed Ahmed

তাঁদের দাম্পত্য জীবনের সুন্দর পথচলাকে স্মরণীয় করে রাখতে এবং তাঁদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতায় হিসেবে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন-এর পক্ষ থেকে 'দাম্পত্য জীবনের স্মারক' তুলে দেওয়া হয়েছে।

স্বপ্নছোঁয়া পরিবারের পক্ষ থেকে সকল যুগলের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা তাঁদের দাম্পত্য জীবনকে ভালোবাসা, শান্তি, পারস্পরিক বোঝাপড়া ও অফুরন্ত বারাকাহে পরিপূর্ণ করুন। প্রতিটি দিন হোক সুখ, প্রশান্তি ও কল্যাণে ভরপুর। আমীন। 🤲

— স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন পরিবার 💚

৩৬ বছরের এক আলোকিত পথচলার আজ আনুষ্ঠানিক পরিসমাপ্তি।হেঁটে হেঁটে, পা পা করে, অগণিত শিক্ষার্থীর স্বপ্নকে ডানা মেলে দিয়ে, জ্...
30/06/2026

৩৬ বছরের এক আলোকিত পথচলার আজ আনুষ্ঠানিক পরিসমাপ্তি।

হেঁটে হেঁটে, পা পা করে, অগণিত শিক্ষার্থীর স্বপ্নকে ডানা মেলে দিয়ে, জ্ঞানের আলো ছড়িয়ে সম্মানিত প্রধান শিক্ষক বিপুল চন্দ্র বৈদ্য মহোদয় আজ তাঁর সুদীর্ঘ ৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন থেকে অবসরে যাচ্ছেন।

একজন শিক্ষক কখনো শুধু পাঠ্যবইয়ের পাঠ দেন না; তিনি মানুষ গড়েন, মূল্যবোধ শেখান, ভবিষ্যৎ নির্মাণ করেন। আপনার স্নেহ, শাসন, সততা ও নিষ্ঠার ছোঁয়ায় বেড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থী, যারা আজ সমাজের নানা ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

আজকের এই বিদায়, সাধারণ কোনো বিদায় না, এটা গৌরবময় অধ্যায়ের সমাপ্তি এবং অসংখ্য স্মৃতির সূচনা। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি করিডোর, প্রতিটি প্রাঙ্গণ আপনার পদচারণা ও অবদানকে আজীবন স্মরণ করবে।

আপনার আগামী দিনগুলো হোক সুস্বাস্থ্য, শান্তি, আনন্দ ও সম্মানে ভরপুর। আপনার রেখে যাওয়া আদর্শ ও কর্মনিষ্ঠা আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।

বিশেষভাবে আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের মূল্যবান সময়, উপস্থিতি এবং শুভকামনা আমাদের আয়োজনকে আরো সুন্দর বেগমান ও সাফল্য করে তুলেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।

৩০জুন| মঙ্গলবার ~২০২৬

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সদস্য Jayed Ahmed বিবাহিত জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ উপলক্ষে আন্তরিক শু...
16/06/2026

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সদস্য Jayed Ahmed বিবাহিত জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ তা'আলা নবদম্পতির দাম্পত্য জীবনকে ভালোবাসা, শান্তি, সুখ ও বরকতে পরিপূর্ণ করে দিন। তাঁদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করুন এবং উভয়ের জীবনে কল্যাণ ও সফলতা দান করুন।

বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা‘আ বাইনাকুমা ফি খাইর

স্বপ্নছোয়া ফাউন্ডেশনের পথচলার অন্যতম দুই কাণ্ডারী, আমাদের অত্যন্ত প্রিয় ও দায়িত্বশীল ব্যক্তিত্ব।👤 Muhammad Kashem এবং👤 ...
12/06/2026

স্বপ্নছোয়া ফাউন্ডেশনের পথচলার অন্যতম দুই কাণ্ডারী, আমাদের অত্যন্ত প্রিয় ও দায়িত্বশীল ব্যক্তিত্ব।
👤 Muhammad Kashem এবং
👤 Kawser Al Hadi

পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায় শুরু করেছেন। তাঁদের এই বিবাহিত জীবনের সুন্দর মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এবং তাঁদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে স্বপ্নছোয়া ফাউন্ডেশন-এর পক্ষ থেকে যৌথ জীবনের স্মারকিলিপি হাতে তুলে দেওয়া হয়েছে।

স্বপ্নছোয়া পরিবারের পক্ষ থেকে নবদম্পতিদের জন্য রইল অফুরন্ত দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। মহান আল্লাহ তাআলা তাঁদের দাম্পত্য জীবনকে বারাকাহময় এবং সুখের করে তুলুন। আমীন!

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের বর্তমান অর্থ সম্পাদক Kawser Al Hadi বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন যাত্রা শুরু করলেন।দোয়া কর...
07/06/2026

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের বর্তমান অর্থ সম্পাদক Kawser Al Hadi বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন যাত্রা শুরু করলেন।

দোয়া করি, আল্লাহ তা'আলা তাঁদের পরস্পরের জন্য উত্তম সঙ্গী হিসেবে কবুল করুন এবং তাঁদের সংসারকে ভালোবাসা, রহমত ও বরকতে পরিপূর্ণ করে দিন।

বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জামা‘আ বাইনাকুমা ফি খাইর। 🌸

স্বপ্নছোঁয়া টিমের সবাই কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে, প্রকৃতির মাঝে নিজেদের সতেজ করতে এবং সংগঠনের বন্ধনকে আরও সুদৃঢ় কর...
30/05/2026

স্বপ্নছোঁয়া টিমের সবাই কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে, প্রকৃতির মাঝে নিজেদের সতেজ করতে এবং সংগঠনের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবার আমাদের গন্তব্য প্রকৃতির অপার বিস্ময়।

সিলেট, ভোলাগঞ্জ সাদাপাথর অভিযাত্রা সেশন টু।

Address

Sylhet
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share