AL-Harun Foundation

AL-Harun Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AL-Harun Foundation, Nonprofit Organization, Sylhet.

ফ্রান্স প্রবাসী লেখক এবং এম সি ইনস্টিটিউট ফ্রান্সের পরিচালক মাওলানা বদরুল বিন হারুন- এর চতুর্থ গ্রন্থ 'কুরআন বুঝার অনন্য...
22/10/2023

ফ্রান্স প্রবাসী লেখক এবং এম সি ইনস্টিটিউট ফ্রান্সের পরিচালক মাওলানা বদরুল বিন হারুন- এর চতুর্থ গ্রন্থ 'কুরআন বুঝার অনন্য কৌশল' সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি ইতোমধ্যে গুণীজনের হাতে পৌঁছেছে।
ছবিতে বই হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, ভাষা গবেষক আতাউর রহমান স্যার এবং অধ্যাপক ড. নূরে আলম স্যার

নৈতিকতাবিহীন শিক্ষা জাতির জন্য অভিশাপ।প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor কে ধন্যবাদ বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য।
11/06/2023

নৈতিকতাবিহীন শিক্ষা জাতির জন্য অভিশাপ।
প্রত্যয়ী ভ্রমর-Prottoyee Vromor কে ধন্যবাদ বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য।

নৈতিক অবক্ষয়
রেজাউল আলম নাসিম
।।।।।।।
মা: স্যার, ওরা আমার মেয়েকে অপহরণ করেছে। তাড়াতাড়ি আসেন স্যার। হাউমাউ করে কি কান্না মেয়ের জন্য!

পুলিশ: ওরা কারা? আপনার মেয়েকে কোথায় রেখেছে-এ ব্যাপারে কিছু জানেন?

মা: স্যার একটা ছেলেকে আমার সন্দেহ হচ্ছে। চলেন স্যার আমার অবুঝ মেয়েটাকে উদ্ধার করে দেন। সে আমার একমাত্র মেয়ে। তার বাবা বিদেশ থেকে খবর পেলে আমি এক্কেবারে শেষ হয়ে যাবো।

পুলিশ: ঠিক আছে আমাদের গাড়িতে উঠেন। মায়ের দেখানো পথে পুলিশের গাড়ি গিয়ে একটি বাড়িতে থামলো। বাড়িতে কেউ আছেন?
দরজা খোলামাত্র মেয়েটা বেরিয়ে আসলো।

মেয়ে: আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি, আমাকে কেউ জোর করে আনেনি। স্যার আমি ওকে ভালোবাসি। আমি আর বাড়ি ফিরে যেতে চাই না।

পুলিশ: দেখ মা, তোমার বয়স কম। তুমি ভুল করছো। তোমার মায়ের সাথে বাড়িতে ফিরে চলো। তোমার মা কষ্ট পাচ্ছে। তোমার বাবা বিদেশ থেকে এই ঘটনা জানলে সেও অনেক বেশি কষ্ট পাবে।

মেয়ে: আমি যাব না। এই মহিলা আমার মা না, আমি উনাকে চিনি না। আমি পলাশকে ছাড়া বাঁচবো না।

১৪ বছরের মেয়ে ১৬ বছরের ছেলে।

এমন ঘটনা প্রায়ই ঘটে যাচ্ছে আমাদের সমাজে। কিন্তু কেন হচ্ছে এমন? এখানে কার ব্যর্থতা? কি করলে এই আবেগ থেকে বের হয়ে আসা যাবে জাতির কাছে প্রশ্ন?

লেখক: মানবিক পুলিশ সদস্য, সিলেট মেট্রোপলিটন পুলিশ।




Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Harun Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share