09/03/2026
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন- সিলেট জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি
প্রিয় শায়েখ M***i Shamim Mojumder হাফি: ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি।
এই গৌরবময় সাফল্যের পেছনে আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞাময় দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রম অবিস্মরণীয়। তাঁর সাহসী পদক্ষেপ, প্রেরণাদায়ী আহ্বান এবং দ্বীনের খেদমতের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের সবাইকে নতুন উদ্যমে সংগঠনের কাজে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি,তিনি যেন আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয়কে সুস্থতা, দীর্ঘায়ু ও দ্বীনের খেদমতে অটল থাকার শক্তি দান করেন। ইনশাআল্লাহ, তাঁর প্রজ্ঞাময় নেতৃত্বে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন আরও শক্তিশালী হবে এবং এই পরীক্ষিত ইউনিটের অনুপ্রেরণায় অসংখ্য দ্বীনপ্রেমী মানুষ সংগঠনের পতাকার তলে সমবেত হয়ে দ্বীনের খেদমতে অগ্রণী ভূমিকা পালন করবে।
ইনশাআল্লাহ