05/10/2026
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতি গঠনের মহান কারিগর শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সরকারের প্রতি আবেদন
- মাওলানা আবু ওয়াক্কাস
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষে দেশের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, আলেম-ওলামা ও শিক্ষাবিদদের প্রতি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ইসলামে শিক্ষকের মর্যাদা অপরিসীম। প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ বলেছেন, "আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি।" পবিত্র কুরআন মাজিদের প্রথম বাণীই ছিল "ইকরা" অর্থাৎ, পড়। মূলকথা হলো, যে জাতি শিক্ষকদের কদর করতে জানে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না।
বর্তমান সময়ে অত্যন্ত দুঃখের সাথে লক্ষণীয়, শিক্ষকরা নানাভাবে অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছেন। শিক্ষা ব্যবস্থা থেকে নৈতিকতা ও দ্বীনি শিক্ষাকে পরিকল্পিত ভাবে দূরে সরিয়ে দেয়া হচ্ছে। আমরা মনে করি, একটি আদর্শ ও নৈতিক দায়িত্বজ্ঞান সম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
সরকারের নিকট অনতিবিলম্বে শিক্ষকদের সকল ন্যায্য দাবি মেনে নিয়ে তাঁদের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ সম্পন্ন কারিকুলাম প্রণয়ন করে শিক্ষার্থীদের ধর্মীয় এবং নৈতিক শিক্ষা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।
পরিশেষে, দেশ গঠনে নিবেদিত সকল শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মর্যাদাপূর্ণ জীবন কামনা করছি।
*H