12/08/2026
জাতীয় গ্রিড থেকে স্বরূপকাঠীর সাব-স্টেশন গুলোতে (পূর্বপাড় ও পশ্চিমপাড়) দৈনিক ঠিক কত মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই হিসাব বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সার্বক্ষণিক থাকে। এই বরাদ্দের ওপর ভিত্তি করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি যদি তাদের অফিশিয়াল ফেসবুক বা সাব-স্টেশন ভিত্তিক ফেসবুক পেইজ ব্যবহার করে লোডশেডিংয়ের একটি সম্ভাব্য আগাম সময়সূচি প্রতিদিন জানিয়ে দিত, তবে আমাদের জনগণের অনিশ্চিত দুর্ভোগ অনেকটাই কমে যেত।
কেন এই আগাম তথ্য অত্যন্ত জরুরি?
💡 শিক্ষার্থীদের জন্য: পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনার সময় আগে থেকে নির্ধারণ করা সম্ভব হতো।
💼 ব্যবসায়ীদের জন্য: চার্জিং ব্যাকআপ রাখা, জেনারেটর ব্যবহার বা উৎপাদন ও বেচাকেনার সঠিক পরিকল্পনা করা সহজ হতো।
🏠 সাধারণ মানুষের জন্য: পানির পাম্প চালানোসহ ঘরের জরুরি গৃহস্থালি কাজগুলো মানুষ বিদ্যুৎ থাকাকালীন গুছিয়ে নিতে পারত।
লোডশেডিং হয়তো এই মুহূর্তে শতভাগ এড়ানো সম্ভব নয়, কিন্তু "আগাম তথ্য পাওয়ার অধিকার" আমাদের অবশ্যই আছে। তথ্যের এই অনিশ্চয়তার কারণে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছে আর আমাদের দুর্ভোগ বাড়ছে।
আসুন,আমরা সবাই এই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরি। বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, যেন তারা প্রতিদিনের এই ভোগান্তি থেকে আমাদের কিছুটা স্বস্তি দিতে দ্রুত এই ডিজিটাল ও কার্যকরী পদক্ষেপটি গ্রহণ করে।
বিদ্যুৎ বিভাগ ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুমতির আশায়।
সকল সদস্য বৃন্দ স্বরুপকাঠী এক্সপ্রেস \\ Nesarabad,Pirojpur ||
Uno Nesarabad Pirojpur Nesarabad Swarupkati Press Club সাংবাদিক আনোয়ার হোসেন সাউথ বাংলা নিউজ ২৪ Habibulla Methu Jonokontho Nesarabad @