02/04/2026
মানবতার সমাজ গঠনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং তারা আমাদের সমাজের সমান অধিকারসম্পন্ন ও সম্ভাবনাময় নাগরিক। সঠিক সুযোগ, সহযোগিতা এবং সম্মান পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাইযবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (মাইআপ) সকলকে আহ্বান জানায়—আসুন আমরা বৈষম্যহীন, সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে একসাথে কাজ করি। প্রতিবন্ধী মানুষদের প্রতি সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের জীবনকে আরও সুন্দর ও স্বাবলম্বী করতে আমরা সবাই এগিয়ে আসি।
মানবতার কল্যাণে, মানুষের পাশে
মাইযবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম