Bangladesh Red Crescent Society, Sunamganj Unit

Bangladesh Red Crescent Society, Sunamganj Unit মানবতার সেবায় নিয়োজিত

17/05/2026

🌊 “Emergency Water Rescue Operation Rehearsal” 🚨

The volunteers of Bangladesh Red Crescent Society, Sunamganj Unit, are continuously preparing themselves to stand beside distressed and vulnerable people during disasters. 🫡❤️

Every second in water rescue operations is crucial, and so are proper training, teamwork, and a humanitarian mindset.
Today’s rehearsal was not just a practice session; it was a commitment and preparation to save countless lives in the future.

Two rescue techniques were demonstrated during the rehearsal:
🔹 Safely bringing a drowning person to shore by providing rear support.
🔹 Rescuing victims using a boat and transporting them to a safe location.

📍 Organized by:
Youth Red Crescent, Sunamganj Unit.

"মানবতায় ঐক্যবদ্ধ"'United in Humanity'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্য...
07/05/2026

"মানবতায় ঐক্যবদ্ধ"

'United in Humanity'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬'। আর্তমানবতার সেবায় আমাদের এই যাত্রা অব্যাহত থাকুক। 🩸🌍

"

07/05/2026
**দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান-‎তারিখ:-২৮ এপ্রিল ২০২৬,রোজ মঙ্গল...
28/04/2026

**দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান-

তারিখ:-২৮ এপ্রিল ২০২৬,রোজ মঙ্গলবার—

‎সাম্প্রতিক সময়ে সারাদেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় সরকার পরিচালিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে সুনামগঞ্জ সদরস্থ ও মোল্লাপাড়া ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অত্র ইউনিটের সম্মানিত সেক্রেটারি, কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, এবং ইউনিটের যুব সদস্য বৃন্দ হাম রুবেলার টিকা নিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

‎হাম-রুবেলা রোগ থেকে শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাই হচ্ছে একমাত্র কার্যকর উপায়। এই টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল ২০২৬ হতে শুরু হয়েছে যা ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই টিকা কেন্দ্রে প্রদান করা হচ্ছে।

‎আপনার শিশুর জন্মনিবন্ধন এর ১৭ ডিজিটের নাম্বার দিয়ে vaxepi.gov.bd ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন হাম-রুবেলার টিকা নিতে পারবেন।


💉 **আপনার শিশুর সুরক্ষা আপনার হাতেই—সময়মতো টিকা দিন, হাম থেকে নিরাপদ রাখুন।**


বজ্রপাত হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।Bangladesh Red Crescent Society(BDRCS)  সকলকে অনুরোধ...
06/04/2026

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Bangladesh Red Crescent Society(BDRCS) সকলকে অনুরোধ করছে, আগামী দিনের সম্ভাব্য বজ্রপাতের সময় নিজের এবং পরিবারের সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় জেনে রাখুন।

📌 মনে রাখুন:
একটি ছোট ভুল সিদ্ধান্তও বড় বিপদের কারণ হতে পারে।

👉 এই পোস্টের সঙ্গে দেওয়া লিফলেটে দেখুন:
✔️ বজ্রপাতের সময় কী করবেন
❌ কী করা থেকে বিরত থাকবেন

👨‍👩‍👧‍👦 আপনার সচেতনতা হতে পারে আপনার পরিবারের সুরক্ষা।




হাম প্রতিরোধে সচেতন হোন, আপনার শিশুকে সুরক্ষিত রাখুনবর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা শিশুদের জন্য অ...
31/03/2026

হাম প্রতিরোধে সচেতন হোন, আপনার শিশুকে সুরক্ষিত রাখুন

বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসতর্কতায় হামের কারণে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই রোগ সম্পর্কে সঠিক তথ্য জানা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া আমাদের সকলের দায়িত্ব।

হামের লক্ষণগুলো চিনে নিন (৩-সি মনে রাখুন):
১. তীব্র কাশি
২. সর্দি ও নাক দিয়ে জল পড়া
৩. লাল চোখ বা চোখ ওঠা এসবের পাশাপাশি শরীরজুড়ে লালচে দানা বা Rash দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

হাম কেন ভয়াবহ?

একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে।

শরীরে Rash ওঠার আগেই এই রোগ ছড়ায়।

সঠিক চিকিৎসা না হলে নিউমোনিয়া, অন্ধত্ব এমনকি মস্তিষ্কের ক্ষতির মতো জটিলতা দেখা দিতে পারে।

আমাদের করণীয়:

টিকা নিন: সঠিক সময়ে হাম-রুবেলা (MR) টিকা নিন। এটি সম্পূর্ণ নিরাপদ।

ভিটামিন-এ: আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ খাওয়ান।

সুরক্ষা: মাস্ক ও গ্লাভস ব্যবহার নিশ্চিত করুন।

আলাদা রাখা: আক্রান্ত শিশুকে আলাদা রাখুন এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আতঙ্কিত না হয়ে সচেতন হোন। আপনার সামান্য সচেতনতা একটি শিশুর জীবন বাঁচাতে পারে।

সচেতনতায়— স্বাস্থ্য বিভাগ, Bangladesh Red Crescent Society(BDRCS)

#হাম_প্রতিরোধ #সচেতনতা



সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই অনাকাঙ্ক্ষিত দ...
30/03/2026

সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করতে অদ্য ৩০-০৩-২০২৬ ইং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের সম্মানিত সেক্রেটারি, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার এবং স্বেচ্ছাসেবকবৃন্দ। এসময় অত্র ইউনিটের সম্মানিত সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে সরাসরি কথা বলে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।

বিপদ ও দুর্যোগে আর্তমানবতার সেবায় সর্বদা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট প্রস্তুত।

অদ্য ২৯-০৩-২০২৬ আনুমানিক রাত ১১ ঘটিকায় সুনামগঞ্জের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট   ভয়াবহ অগ্নি দূর্ঘটনা সংগঠিত হয়।আগুন নিয়...
30/03/2026

অদ্য ২৯-০৩-২০২৬ আনুমানিক রাত ১১ ঘটিকায় সুনামগঞ্জের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট ভয়াবহ অগ্নি দূর্ঘটনা সংগঠিত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগেনর সাথে সহযোগিতা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে রেড ক্রিসেন্ট, সুনামগঞ্জ ইউনিটের প্রাথমিক চিকিৎসা দল।

২৬ ই মার্চ ২০২৬ খ্রিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোল...
26/03/2026

২৬ ই মার্চ ২০২৬ খ্রিঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলন, সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিট।
🔹 এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর ইউনিট লেভেল অফিসার, যুব প্রধান, উপ যুব প্রধান ও প্রাণ প্রিয় যুব সদস্যবৃন্দ।

Address

কালিবাড়ি, সুনামগঞ্জ।
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Red Crescent Society, Sunamganj Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Red Crescent Society, Sunamganj Unit:

Share