13/09/2026
মা-বাবা যতই গরিব অসহায় থাকুক না কেনো কোন মা বাবাই চাননা,তাদের সন্তান গরিব থাকুক বা জীবনে প্রতিষ্ঠিত না হোক।
সব মা বাবাই চান তাদের সন্তান স্ব শিক্ষিত হোক। লেখাপড়া করে মানুষের মত মানুষ হোক,সমাজে সম্মানের সঙ্গে নিজের পরিচয় তৈরী করুক।
একমাত্র এই শিক্ষাই পারে একটা কষ্টকর জীবনকে ভবিষ্যতে সম্মানজনক পথে নিয়ে যেতে।
তারই প্রেক্ষিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। 😊
শহরে রাস্তাঘাটে থাকা গরিব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের ছেলে-মেয়ে,নাতি নাতনি যারা লেখাপড়ায় করে,তাদের জন্য আমাদের নিজ উদ্দ্যোগে প্রায় ৩০ জন ছেলে মেয়েদেরকে স্কুল ব্যাগ,খাতা,কলম,গাইড বই,স্কুল ড্রেস,মাদ্রাসার শিক্ষার্থীদের পাঞ্জাবী প্রদান করেছি।
আমাদের এই ভালো কাজে যারা শ্রম ও সহযোগীতা করেছেন,তাদের সহযোগীতাকে আল্লাহ তা আলা কবুল করুক,আমীন।
যে সকল বাচ্চাদের জন্য আমরা হাত বাড়িয়েছি তারা মানুষের মত মানুষ হোক এই দোয়া করি,ভবিষ্যতেও লেখাপড়ার ক্ষেত্রে সব সময় গরিব অসহায় মানুষের পাশে থাকবো ইন শা আল্লাহ।