20/11/2025
রাস/RAS সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক Drupad Chowdhury Nupur এর ওপর একটি চমৎকার প্রোফাইল উপস্থাপন করার জন্যে হিমকর তালুকদার বাঁধন (এল এল এম শিক্ষার্থী) কে অসংখ্য ধন্যবাদ!
"দ্রুপদ চৌধুরী নূপুর, এক মানবতার প্রতীক!.........................হিমকর তালুকদার বাঁধন
দ্রুপদ চৌধুরী নূপুর একজন উন্নয়ন সংগঠক, কবি, গীতিকার, লেখক ও ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রমে ওতপ্রোতভাবে জড়িত থেকে তিন যুগেরও বেশি সময় পার করে এক মানবতার প্রতীকে পরিণত হয়েছেন।
★ উন্নয়ন সংগঠক দ্রুপদ চৌধুরী নূপুর:
তিনি একজন উন্নয়ন সংগঠক এবং "Rural Advancement Society (RAS)" এর প্রতিষ্ঠাতা। বর্তমানে "রাস সংস্থার নির্বাহী পরিচালক হিসাবে মানবিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
★ নির্যাতিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর
বিষয়ে উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনার নজির রয়েছে।
★ মৃতদেহ সৎকার একটি গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক কাজ। এ ব্যাপারেও রয়েছে তাঁর অগ্রণী ভূমিকা। এলাকায় রয়েছে অনেক উদাহরণ।
★নির্যাতিত নারী ও শিশুদের আইনগত সহযোগিতার পাশাপাশি পূনর্বাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
★"রাস" সংস্থার মানবিক কার্যক্রম ও প্রকল্পের কাজ অব্যাহত রাখতে তহবিল সংগ্রহ করার লক্ষ্যে বিভিন্ন দেশী-বিদেশী দাতা সংস্থা, Alliance, Forum, Networks এর সহযোগিতা পেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরণের সহযোগিতাও পেয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :
UNESCO Commission, GIVE to ASIA, POPI-Oxfam, CSA for SUN, ADAB, NGO Forum, BRAC, Proshika, Bangladesh Government, CARE-Bangladesh, Etc
★ সাংবাদিকতায় দ্রুপদ চৌধুরী নূপুর:
বর্তমানে তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করেন। এর আগে দীর্ঘদিন বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত সাংবাদিকতা করেছেন।
★ কবি দ্রুপদ চৌধুরী নূপুর:
তিনি একজন কবি হিসেবে সুপরিচিতি। সপ্তম শ্রেণির ছাত্র থাকাকালীন সময় থেকেই ছড়া ও কবিতা লেখালেখি করে আসছেন। তার লেখা কবিতা ৩২০ ও ছড়ার সংখ্যা হবে ১২০। কবিতার মধ্যে: ইন্দিরা গান্ধী স্মরণে, শাহ আবদুল করিম স্মরণে, বঙ্গমাতা ঘুমিয়ে কেন, জোঁক, সেই ছেলেটি, আমার পরিচয়, আমার মা, শিক্ষাগুরু ও পিতা, কালনী, তারুণ্য, অতীত স্মৃতি, বন্ধ করো তামাসা, আমি, আমি কবি নই, বন্ধ করো রক্তের হোলি খেলা, মরেও আসবো ফিরে, মাঝি, ওরাই নেতা, মন্ত্রনার অবসান, শাখা সিঁদুর আলতা, টীপ, চন্দ্ররেখা, মাধবী লতা, দেবী, রামকালো কৃষ্ণকালো উল্লেখযোগ্য।
★ দ্রুপদ চৌধুরী নূপুর একজন ইংরেজি ভাষার কবি:
দ্রুপদ চৌধুরী নূপুর ইংরেজি ভাষাতেও কবিতা লিখে থাকেন। তাঁর ইংরেজি ভাষায় লেখা অনেক কবিতা ও গান রয়েছে। ইংরেজিতে লেখা উল্লেখযোগ্য কবিতা ও গানের মধ্যে : Sweet Dream, O My Beloved Mom, A Memorible Evening, O Woman, The Bengali Woman, True Love, A symbol of humanity, Justice, Pain, Etc.
★ছোটগল্প লেখক দ্রুপদ চৌধুরী নূপুর:
তিনি একজন ছোটগল্পের লেখকও বটে। তাঁর লেখা ১০০ ছোট গল্প রয়েছে। এর মধ্যে শ্রাবণের রজনী, কলির সন্ধ্যা, সম্পার বিদায়, বধুরাও শ্বাশুড়ি হয়, এক অমবশ্যার রাত, মাস্টার মশাই, মশারি উপখ্যান, মৃৎ শিল্পী উপেন্দ্র আচার্য্য, রাজেন্দ্র বাইন, একজন আদর্শ শিক্ষক, সংখ্যালঘুর মনের কষ্ট, গো রাখাল থেকে বাউল সম্রাট, ধলমেলা, কুমিল্লার রসমালাই, হিমছড়ির গল্প, জুরিখ থেকে টাঙ্গুয়া, কক্সবাজার ভ্রমণ, বরিশাল উপাখ্যান, মৌবাড়িয়ার উপখ্যান, পাকশী সেতু, কেরানির স্বপ্ন, মধুর ক্যান্টিন, খাসিয়া পুঞ্জির গল্প, কর্মকারের জীবন কথা, চা-শ্রমিকের জীবন ও জীবীকা, বেদের জীবন ও জীবীকা, গুলিস্তানের বেচাকেনা, উল্লেখযোগ্য।
★ নাট্যকার দ্রুপদ চৌধুরী নূপুর:
তিনি একজন নাট্যকারও বটে। তার লেখা নাটকের মধ্যে ডাক্তার মশাই, থার্মোমিটার, একজন হোমিওপ্যাথিকচিকিৎসক, লাল আলতা, একাত্তর, সংখ্যালঘু, সুদখোর মহাজন, চেয়ারম্যান, নৈশপ্রহরী, চোর না প্রেমিক, উল্লেখ্যযোগ্য রয়েছে।
★আধুনিক গানের গীতিকার দ্রুপদ চৌধুরী নূপুর :
আধুনিক গানের গীতিকার হিসেবেও দ্রুপদ চৌধুরী নূপুর সুপরিচিত। তার লেখা আধুনিক গানের সংখ্যা প্রায় ২৫৫। শিল্পী শেলী সমাজপতি, ত্রিবেণী পান্না ওরফে পান্না দত্ত, সুপ্রিয়া দে, অগ্নিতা সিকদার মুগ্ধ, সীমা পুরকায়স্থ (আসাম, ভারত) কর্তৃক তাঁর লেখা আধুনিক পরিবেশিত হয়েছে।
★লোকগানের গীতিকার দ্রুপদ চৌধুরী নূপুর:
লোকগানের গীতিকার হিসেবেও সুপরিচিত। তার লেখা লোকগানের সংখ্যা ৩৫০। প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুর, বাউল বশির উদ্দিন সরকার, বাউল বাবুল সরকার, বাউল শাহীনূর আলম সরকার, ত্রিবেণী পান্না ওরফে পান্না দত্ত, কনক দত্ত, সুপ্রিয়া দে, দেবদত্তা ভট্টাচার্য (পশ্চিমবঙ্গ), অগ্নিতা সিকদার মুগ্ধ, মিতালী দাশ দিব্যাণী, জুই ঠাকুর, পাগল আনোয়ারসহ অনেক গুণী শিল্পী কর্তৃক তাঁর লেখা গান পরিবেশিত হয়েছে।
লেখক: হিমকর তালুকদার বাঁধন, এল এল এম শিক্ষার্থী।