13/10/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🖤
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় কাইতকোনা গ্রামের ছোটভাই শেখ মুসলিম আজ দুপুর ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ২২ বছর।
মুসলিম শুধু একজন তরুণ ছিল না, সে ছিল আমাদের গ্রামের মাদকবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। মাদকের বিরুদ্ধে সে সবসময় প্রতিবাদী ছিল। তার সাহসী ভূমিকা ও প্রচেষ্টায় আমাদের গ্রামে মাদকের বিস্তার অনেকটাই কমে এসেছিল।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এলাকায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তার উপস্থিতি ও উৎসাহ ছিল সত্যিই দেখার মতো। যে তরুণটি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুন্দর পথে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখত, আজ সেই মানুষটিই আমাদের ছেড়ে চিরবিদায় নিল।
শেখ মুসলিম আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যমী যুব কল্যাণ সংঘ’-এর একজন সদস্য ছিল। তার মৃত্যুতে আমাদের সংগঠন, আমাদের গ্রাম এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ী তরুণদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আজ তার স্মৃতিগুলো রয়ে গেল, কিন্তু সে আর আমাদের মাঝে নেই। তার মতো সাহসী ও প্রতিবাদী তরুণদের অবদান কখনো ভোলার নয়।
মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় মুসলিমকে ক্ষমা করে দিন, তার কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲🖤