Sreebordi Helpline

Sreebordi Helpline We are not alone, we are all together.

সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার আইন ও বিধি সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে নির...
08/09/2026

সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার আইন ও বিধি সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই। এছাড়া একগুচ্ছ তথ্য সংযুক্ত করেছে ইসি।

গতকাল রাতে উত্তর বাজারে মাদক সহ ধরা এই সেই ২ মাদক ব্যবসায়ী। #মাদকমুক্তসমাজ  #সচেতনতা
06/09/2026

গতকাল রাতে উত্তর বাজারে মাদক সহ ধরা এই সেই ২ মাদক ব্যবসায়ী।

#মাদকমুক্তসমাজ #সচেতনতা

শ্রীবরদীতে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল ইসলাম (৩২) হত্যা মামলার পলাতক মূল আসামি মো. শাহজাহানকে (৩৩...
06/09/2026

শ্রীবরদীতে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল ইসলাম (৩২) হত্যা মামলার পলাতক মূল আসামি মো. শাহজাহানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্প।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার থানার বড় শালঘর এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি আভিযানিক দল র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের সহায়তায় অভিযানটি পরিচালনা করে শাহজাহানকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের শাহালম ও তার পরিবারের সঙ্গে শাহজাহানসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৬ মে রাত ৯টার দিকে শাহজাহানের নেতৃত্বে কয়েকজন শাহালমের বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে এবং নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এর দুই দিন পর ১৮ মে সকাল সাড়ে ৯টার দিকে শাহজাহানের নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে শাহালমের ভাই আশরাফুল ইসলামকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। একই ঘটনায় শাহালমসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় আশরাফুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই শাহালম বাদী হয়ে ১৯ মে শ্রীবরদী থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, এ মামলার অন্যতম আসামি আবুল হাশেম সরকারকে গত ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের পুবাইল থানার মীরের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহজাহানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৩:০০ টায়  শুরু হতে যাচ্ছে "জেলা...
05/09/2026

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৩:০০ টায় শুরু হতে যাচ্ছে "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬"।

তারুণ্যের উদ্দীপনা ও সুস্থ মনন গঠনে খেলাধুলার বিকল্প নেই। আসুন, মাঠের লড়াই উপভোগ করি এবং খেলোয়াড়দের উৎসাহিত করি।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীবরদী সরকারি কলেজ মাঠ সংস্কার শুরু হয়েছে! 🏟️খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের আশা পূরণ...
03/09/2026

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীবরদী সরকারি কলেজ মাঠ সংস্কার শুরু হয়েছে! 🏟️

খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে। আশা করি মাঠটি খুব শীঘ্রই এক নতুন ও দৃষ্টিনন্দন রূপে ফিরে আসবে।

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এ...
02/09/2026

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্তবর্তী সিংগাবরুনা মোড় এলাকার মতিন সরকারের বাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—কর্ণঝোড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. হাসান (১৯) ও সিংগাবরুনা গ্রামের এনামুল কবিরের ছেলে মতিন সরকার (২৯)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

শ্রীবরদী থানার ওসি নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাল থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দেয়ার সুযোগ আছে।শেরপুর সরকারি কলেজে ...
01/09/2026

কাল থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দেয়ার সুযোগ আছে।

শেরপুর সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান শাখা : জিপিএ-৪.৫০
মানবিক শাখা : জিপিএ-৪.০০
ব্যবসায় শিক্ষা শাখা : জিপিএ-৩.৫০

অনলাইনে আবেদনের তারিখ:
০২/০৯/২০২৬ (বুধবার) থেকে
১০/০৯/২০২৬ (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত।

শ্রীবরদী ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা, শেরপুর জেলা সদর এবং বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্র...
01/09/2026

শ্রীবরদী ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা, শেরপুর জেলা সদর এবং বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারেন।

#সারডিলার #নিয়োগ #শ্রীবরদী #শেরপুর

শেরপুর সিভিল সার্জন অফিস সংলগ্ন চলন্ত প্রাইভেট কারে আগুন!
30/08/2026

শেরপুর সিভিল সার্জন অফিস সংলগ্ন চলন্ত প্রাইভেট কারে আগুন!

অসহায় কল্যাণ ফাউন্ডেশন, শেরপুরের পক্ষ থেকেশিশুদের মাঝে কাঁঠাল, পেয়ারা ও আমসহ বিভিন্ন ফলজ গাছের চারা উপহার দিয়ে বৃক্ষরোপণ...
30/08/2026

অসহায় কল্যাণ ফাউন্ডেশন, শেরপুরের পক্ষ থেকে
শিশুদের মাঝে কাঁঠাল, পেয়ারা ও আমসহ বিভিন্ন ফলজ গাছের চারা উপহার দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 🌿❤️

Address

Sribordi
2130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreebordi Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share