Poriborton - পরিবর্তন

Poriborton - পরিবর্তন As human beings, for the sake of humanity, everyone has a desire for something. Human beings have a

Poriborton - পরিবর্তন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ফোটা তৈরিতে লিংক ফলো করু...
05/05/2026

Poriborton - পরিবর্তন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।
ফোটা তৈরিতে লিংক ফলো করুন https://canva.link/gb175y3l2uqzwe5

প্রিয় দেশও বাসি, সম্মানিত সেচ্ছাসেবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আজ ৫ই মে Poriborton - পরিবর্তন    ১০ম তম বর্ষপূর্তি ...
05/05/2026

প্রিয় দেশও বাসি, সম্মানিত সেচ্ছাসেবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,

আজ ৫ই মে Poriborton - পরিবর্তন ১০ম তম বর্ষপূর্তি উৎসব ও ১১ বছরে পদার্পণ ।
আজকের এই দিনে মানবতার সেবা করার লক্ষ্য নিয়ে গঠিত হয় পরিবর্তন।
হাঁটি, হাঁটি পা, পা করে পরিবর্তন আজ ১১তম বছরে পর্দাপন করছে।
আমাদের এই কঠিন পথ চলা সহজতর হয়েছে আপনাদের ভালোবাসায় ও সহযোগীতায়। আমরা আশা করবো আগামীদিন গুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ জানাই পরিবর্তন'র সকল সদস্য বিন্দুদের যাদের চেষ্টা ও ভালোবাসায় আমরা এত দূর পথ আসতে পেরেছি। করোনাভাইরাস বিশ্ববাসী কে আক্রান্ত করেছে, আক্রান্ত করছে আমাদের প্রিয় মাতৃভূমি কে। এই কঠিন সময় আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। পরিবর্তন এর 'সদস্যবৃন্দ" জীবন বাজি রেখে দিয়ে গেছে অক্সিজেন সেবা।এর পাশাপাশি আমার যাকাত স্বাবলম্বী প্রজেক্ট করে অসংখ্য মানুষকে সহযোগিতা করেছি,অসংখ্য বোনের, অসুস্থ রোগীর পাশে থেকেছি।
আমরা আশা করি আগামী দিন গুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় আমাদের কে জড়িয়ে রাখবেন।

04/05/2026

আসসালামু আলাইকুম , টিম Poriborton - পরিবর্তন 'র স্বাবলম্বী করণ প্রজেক্ট-২০২৬ এর কার্যক্রম চলছে।

আমরা এই প্রজেক্টে আপনাদের সহযোগিতায় আমাদের সামর্থ্য আর সাধ্যের মধ্যে কিছু পরিবারকে স্থায়ী ভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার চেষ্টা করি। আপাতত এই বছর আমাদের টার্গেট ফেনী জেলার ফুলগাজী উপজেলার কিছু পরিবারকে সহযোগিতা করা। সেক্ষেত্রে আপনারা যদি কাউকে রেফার করতে চান প্রয়োজনীয় তথ্য সহ আমাদের গুগল ফর্ম পূরণ করুন, আর প্রয়োজনে আমাকে ইনবক্সে নক করুন। (গুগল ফর্ম লিংক কমেন্টে দিয়ে দেবো)

আমাদের এই প্রজেক্টের মূল আইডিয়া হচ্ছে আমরা সাধারণত মানুষকে অগোছালো ভাবে দান করি, ৫০০-৫০০০ টাকা নগদ দিলে সেগুলো দিয়ে তারা হয়তো কয়েকদিন সাময়িক বাজার সদায় বা প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু দিনশেষে আবারও হাত পাততে হয় অন্যদের নিকট। সেখানেই টিম পরিবর্তন ভিন্নধর্মী চিন্তা নিয়ে হাজির হয়েছে। গত কয়েক বছর ধারাবাহিক ভাবে আমরা সেবা গ্রহীদের এক্সপার্টিজ বা দক্ষতা অনুযায়ী , পারিপার্শ্বিকতা , বাস্তবতার উপর নির্ভর করে তাদেরকে উপার্জনের মতো পরিবেশ তৈরি তে সহযোগিতা করি। ধরুন কোনো পরিবারে একজন আছে ভ্যান গাড়ি চালাতে পারে, তাকে ভ্যান গাড়ি নিয়ে দিলাম, কারো ছোট খাটো চা দোকান করার জন্য মালামাল প্রয়োজন সেটা কিনে দিলাম , কেউ সেলাই পারে তাকে সেলাই মেশিন কিনে দিলাম, কেউ তরকারি দোকান করতে পারবে তাকে সেটা করে দিলাম। মোদ্দাকথা এই ধরনের বিষয় গুলো বিচার বিশ্লেষণ করে আমরা দারিদ্র্য দূরীকরণে কাজ করছি। আমরা তো পুরাদেশে সবার দায়িত্ব নিতে পারবোনা কিন্তু টিম পরিবর্তন পুরা দেশে আইডিওলজি ছড়িয়ে দিতে চায়। তাই যেকোনো সংগঠন বা যেকেউ যদি দেশের কোনো প্রান্তে ভালো কাজ করতে চায় আর আমাদের কোনো সহযোগিতা লাগে (পরিকল্পনা, বাস্তবায়ন ) আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো। যত ছোট পরিসরেই হোক না কেন শুরু করে দিতে পারেন এখনি, কারণ "ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল"।

আর কেউ টিম পরিবর্তনের স্বাবলম্বী করণ প্রজেক্টে অর্থনৈতিক ভাবে সহায়তা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন।

ধন্যবাদ সবাইকে।

ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব (CBDC) এর ১০ প্রতিষ্ঠা বার্ষিকীতে টিম Poriborton - পরিবর্তন প্রিয় সদস্য Md Sahidul Islam ...
18/04/2026

ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব (CBDC) এর ১০ প্রতিষ্ঠা বার্ষিকীতে টিম Poriborton - পরিবর্তন প্রিয় সদস্য Md Sahidul Islam Sahi & Rahat Khondokar
ধন্যবাদ ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব

Eid MubarakPoriborton - পরিবর্তন
20/03/2026

Eid Mubarak
Poriborton - পরিবর্তন

📢 ফান্ড আপডেট (সর্বশেষ):🔹 মোট সংগ্রহ: ১,৪৬,৩০৬৳আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই ফান্ড থেকে🔹 ৩৩,২৮০৳ টাকার পাঞ্জাবি মাদ্রাসার ...
08/03/2026

📢 ফান্ড আপডেট (সর্বশেষ):
🔹 মোট সংগ্রহ: ১,৪৬,৩০৬৳

আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই ফান্ড থেকে
🔹 ৩৩,২৮০৳ টাকার পাঞ্জাবি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

🔹 স্বাবলম্বী প্রজেক্টের জন্য অবশিষ্ট: ১,১৩,০২৬৳
ইনশাআল্লাহ, এই অবশিষ্ট অর্থ দিয়ে খুব শীঘ্রই কিছু অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

🤝 ডোনেশন তথ্য:

📱 বিকাশ / নগদ / রকেট: 01882133117
🏦 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
আনন্দপুর কালিরহাট বাজার এজেন্ট ব্যাংকিং
অ্যাকাউন্ট নাম: আতিকুর রহমান মজুমদার
অ্যাকাউন্ট নম্বর: 20507770212391336

ইনশাআল্লাহ, আপনার দান বদলে দিতে পারে একটি জীবন, একটি পরিবার।
জাযাকাল্লাহু খাইরান। 🤍

🌙✨ আলহামদুলিল্লাহ! ✨🌙Poriborton - পরিবর্তন -এর উদ্যোগে রমজান উপলক্ষে পাঞ্জাবী উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে...
04/03/2026

🌙✨ আলহামদুলিল্লাহ! ✨🌙
Poriborton - পরিবর্তন -এর উদ্যোগে রমজান উপলক্ষে পাঞ্জাবী উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পৌঁছে গেছে কুরআনের পাখিদের মাঝে।

ফতেহপুর হাবীবিয়া দারুস-সুন্নাহ মাদ্রাসার, ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার হস্তান্তর হয়।

একটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাসিমাখা মুখ আমাদের অনুপ্রাণিত করেছে আরও বড় পরিসরে কাজ করতে।

🤲 যারা এই মহৎ উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি Sazim Feroz, সাধারণ সম্পাদক Atikur Rahaman Mozumder , সাংগঠনিক সম্পাদক Saddam RoNy , অর্থ সম্পাদক Rahat Khondokar, সদস্য Naim।

🌿 পরিবর্তন ভবিষ্যতেও এমন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

🌙 রমজান ২০২৬ ফান্ড কালেকশন 🌙🌿 Poriborton - পরিবর্তন  🌿✨ আমাদের এবারের উদ্যোগ দুটি-🔹 স্বাবলম্বী প্রজেক্ট:বন্যা ক্ষতিগ্রস্...
01/03/2026

🌙 রমজান ২০২৬ ফান্ড কালেকশন 🌙
🌿 Poriborton - পরিবর্তন 🌿

✨ আমাদের এবারের উদ্যোগ দুটি-

🔹 স্বাবলম্বী প্রজেক্ট:
বন্যা ক্ষতিগ্রস্ত ও অসহায় একটি পরিবারকে ছোট ব্যবসা/আয়বর্ধক উপকরণ প্রদান করে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
🔹 পাঞ্জাবি উপহার:
রমজানের সম্মান ও ভালোবাসা থেকে মাদ্রাসার কিছু ছাত্র ও শিক্ষকদের জন্য পাঞ্জাবি প্রদান।

আমরা এক মাসের ইফতার নয়, বরং দীর্ঘমেয়াদি উপকারের লক্ষ্যে ফান্ড সংগ্রহ করছি।
📢 ফান্ড আপডেট (বর্তমান সংগ্রহ):
১) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫১০৳
২) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
৩) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
৪) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
৫) নাম প্রকাশে অনিচ্ছুক – ৪০০০৳
৬) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
৭) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
৮) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
৯) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
১০) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০২৫৳
১১) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
১২) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫০০০৳
১৩) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫০০৳
১৪) নাম প্রকাশে অনিচ্ছুক – ৩০৭৮৳
১৫) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
১৬) নাম প্রকাশে অনিচ্ছুক – ৩০০০৳
১৭) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০৫০৳
১৮) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০২০৳
১৯) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
২০) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০,০০০৳
২১) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০,০০০৳
২২) নাম প্রকাশে অনিচ্ছুক – ১,০১৮৳
২৩) নাম প্রকাশে অনিচ্ছুক – ১৫,০০০৳
২৪) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
২৫) নাম প্রকাশে অনিচ্ছুক – ৮০০৳
২৬) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
২৭) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
২৮) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০২০৳
২৯) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
🔹 মোট সংগ্রহ: ৭৭,০২৩৳

🤝 ডোনেশন তথ্য:
📱 বিকাশ / নগদ / রকেট: 01882133117
🏦 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
আনন্দপুর কালিরহাট বাজার এজেন্ট ব্যাংকিং
অ্যাকাউন্ট নাম: আতিকুর রহমান মজুমদার
অ্যাকাউন্ট নম্বর: 20507770212391336

ইনশাআল্লাহ, আপনার দান বদলে দিতে পারে একটি জীবন, একটি পরিবার।
জাযাকাল্লাহু খাইরান। 🤍

🌙 রমজান ২০২৬ ফান্ড কালেকশন 🌙🌿 Poriborton - পরিবর্তন  🌿✨ আমাদের এবারের উদ্যোগ দুটি—🔹 স্বাবলম্বী প্রজেক্ট:বন্যা ক্ষতিগ্রস্...
28/02/2026

🌙 রমজান ২০২৬ ফান্ড কালেকশন 🌙
🌿 Poriborton - পরিবর্তন 🌿
✨ আমাদের এবারের উদ্যোগ দুটি—
🔹 স্বাবলম্বী প্রজেক্ট:
বন্যা ক্ষতিগ্রস্ত ও অসহায় একটি পরিবারকে ছোট ব্যবসা/আয়বর্ধক উপকরণ প্রদান করে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
🔹 পাঞ্জাবি উপহার:
রমজানের সম্মান ও ভালোবাসা থেকে মাদ্রাসার কিছু ছাত্র ও শিক্ষকদের জন্য পাঞ্জাবি প্রদান।
আমরা এক মাসের ইফতার নয়, বরং দীর্ঘমেয়াদি উপকারের লক্ষ্যে ফান্ড সংগ্রহ করছি।
📢 ফান্ড আপডেট (বর্তমান সংগ্রহ):
১) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫১০৳
২) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
৩) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
৪) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
৫) নাম প্রকাশে অনিচ্ছুক – ৪০০০৳
৬) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
৭) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
৮) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
৯) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০০০৳
১০) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০২৫৳
১১) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
১২) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫০০০৳
১৩) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫০০৳
১৪) নাম প্রকাশে অনিচ্ছুক – ৩০৭৮৳
১৫) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
১৬) নাম প্রকাশে অনিচ্ছুক – ৩০০০৳
১৭) নাম প্রকাশে অনিচ্ছুক – ২০৫০৳
১৮) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০২০৳
১৯) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০০৳
২০) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০,০০০৳
২১) নাম প্রকাশে অনিচ্ছুক – ১০,০০০৳
২২) নাম প্রকাশে অনিচ্ছুক – ১,০২০৳
🔹 মোট সংগ্রহ: ৫৫,২০৩৳
🤝 ডোনেশন তথ্য:
📱 বিকাশ / নগদ / রকেট: 01882133117
🏦 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
আনন্দপুর কালিরহাট বাজার এজেন্ট ব্যাংকিং
অ্যাকাউন্ট নাম: আতিকুর রহমান মজুমদার
অ্যাকাউন্ট নম্বর: 20507770212391336
ইনশাআল্লাহ, আপনার দান বদলে দিতে পারে একটি জীবন, একটি পরিবার।
জাযাকাল্লাহু খাইরান। 🤍

Address

Darbarpur Road, Old Munshirhat, Fulgazi, Feni
South Sreepur
3943

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801859708901

Alerts

Be the first to know and let us send you an email when Poriborton - পরিবর্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Poriborton - পরিবর্তন:

Share