Al Isra Dawah Academy - IDA

Al Isra Dawah Academy - IDA IDA একটি অরাজনৈতিক ও অলাভজনক তরুণ সংঘ। শিক্ষা, সেবা সহ দাওয়াহ্ই এর মূল
লক্ষ্য।

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো ছোট দারোগারহাট উত্তর কলাবাড়িয়া তাকওয়া জামে মসজিদে। 📢হালাকাহ-তে আলোচনা হয়েছে উম্মাহর ক...
16/05/2026

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো ছোট দারোগারহাট উত্তর কলাবাড়িয়া তাকওয়া জামে মসজিদে।

📢হালাকাহ-তে আলোচনা হয়েছে উম্মাহর কিংবদন্তিদের জীবনী ও ইসলামের শত্রুদের নানা কুচক্রান্ত নিয়ে।

স্থানীয় শিশু-কিশোর ও যুবকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন আমাদের হালাকায় আলহামদুলিল্লাহ।

📌হালাকাহ্ নং- ২৯

প্রিয় ভাই,আজ আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে নানামুখী বৈশ্বিক ফিতনা আমাদের দ্বীন ও ঈমান নিয়ে টানাটানি করছে প্রতিনিয...
12/05/2026

প্রিয় ভাই,
আজ আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে নানামুখী বৈশ্বিক ফিতনা আমাদের দ্বীন ও ঈমান নিয়ে টানাটানি করছে প্রতিনিয়ত। এই ফিতনাময় সময়ে আমাদের অন্তরকে দ্বীনের উপর অটল রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারমধ্যে অমুসলিমরাও ঈমান বিধ্বংসী বিভিন্ন এজেন্ডা নিয়ে আমাদের চারপাশে ওৎ পেতে আছে ঈমান চুরি করার হীন প্রচেষ্টায়।

হে ভাই আমার, এখনো যদি আমরা সতর্ক না হই হয়তো অদূর ভবিষ্যতে আমাদের পরিবারের কেউ না কেউই ঈমান হারিয়ে ফেলবেন। এখনো যদি নিজের চোখ-কানের ব‍্যাপারে বেখেয়াল থাকি তাহলে হয়তো বড্ড দেরী হয়ে যাবে।
তাই নানামুখী ফিতনা ও অমুসলিমদের অপতৎপরতা সম্পর্কে জানতে চলে আসুন আমাদের আগামী হালাকাহ্-তে এবং দাওয়াত পৌঁছে দিন আপনার পরিচিতদের মাঝে।

🕌স্থান:
উত্তর কলাবাড়িয়া তাকওয়া জামে মসজিদ, ছোট দারোগার হাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

📅সময়:
১৫ই মে, ২০২৬ইং
শুক্রবার, বাদে মাগরিব।

📍গুগল লোকেশন:
https://maps.app.goo.gl/ZbQb9cVsvNqJBTDh8?g_st=ic

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো সীতাকুণ্ডের উত্তর ভাটেরখীল জামে মসজিদে। 📢হালাকাহ-তে আলোচনা হয়েছে প্রকৃত মুসলিমদের বৈশ...
03/05/2026

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো সীতাকুণ্ডের উত্তর ভাটেরখীল জামে মসজিদে।

📢হালাকাহ-তে আলোচনা হয়েছে প্রকৃত মুসলিমদের বৈশিষ্ট্য ও ইসলামের শত্রুদের নানা কুচক্রান্ত নিয়ে।

স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের পাশাপাশি দাড়িপাঁকা বৃদ্ধরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন আমাদের হালাকায় আলহামদুলিল্লাহ।

📌হালাকাহ্ নং- ২৮

প্রিয় ভাই! আপনাকে বলছি-একটু চিন্তা করুন তো, আপনার চারপাশে আমরা যারা মুসলিম নামধারী বসবাস করছি প্রকৃত অর্থে তাদের মধ্যে ক...
29/04/2026

প্রিয় ভাই! আপনাকে বলছি-
একটু চিন্তা করুন তো, আপনার চারপাশে আমরা যারা মুসলিম নামধারী বসবাস করছি প্রকৃত অর্থে তাদের মধ্যে কি মুসলিমদের বৈশিষ্ট্য দেখতে পান?

যারা কুরআন ও হাদিসের বর্ণনায় মুসলিম তারা কি আপনার চারপাশের লোকের মত?

নাকি বেশিরভাগ মানুষ শুধুমাত্র মুসলিমদের নামটা ধারণ করে রেখেছে আর বাদ বাকি সবটাই অমুসলিমদের নামে লিখে দিয়েছে!

প্রিয় ভাই! নিজেকে জানতে, নিজের অস্তিত্ব জানতে এবং প্রকৃত মুসলিমদের চিনতে চলে আসুন আমাদের হালাকাহ-তে।
আমরা আপনার কল‍্যাণকামী হয়ে শুধু আপনার জন্য আসছি আপনার এলাকায়। তাই নিজে আসুন এবং পরিচিতদের সাথে করে নিয়ে আসুন, যাদের সাথে আপনি জান্নাতে একসাথে থাকতে চান।

📆সময়-
১লা মে, ২০২৬ইং
শুক্রবার, বাদে মাগরিব।

🕌স্থান-
উত্তর ভাটেরখীল জামে মসজিদ, উত্তর ভাটেরখীল, সীতাকুণ্ড।

📍গুগল লোকেশন-
https://maps.app.goo.gl/U2gz8ePfWqy1NaKdA?g_st=ic

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো সীতাকুণ্ডের পশ্চিম আমিরাবাদ খলিফার জামে মসজিদে।  স্থানীয় কিশোর ও যুবকদের উপস্থিতিতে ...
18/04/2026

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো সীতাকুণ্ডের পশ্চিম আমিরাবাদ খলিফার জামে মসজিদে।

স্থানীয় কিশোর ও যুবকদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল মসজিদ চত্ত্বর আলহামদুলিল্লাহ।

📌হালাকাহ্ নং- ২৭

প্রিয় ভাই,আজ আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে নানামুখী বৈশ্বিক ফিতনা আমাদের দ্বীন ও ঈমান নিয়ে টানাটানি করছে প্রতিনিয...
15/04/2026

প্রিয় ভাই,
আজ আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে নানামুখী বৈশ্বিক ফিতনা আমাদের দ্বীন ও ঈমান নিয়ে টানাটানি করছে প্রতিনিয়ত। এই ফিতনাময় সময়ে আমাদের অন্তরকে দ্বীনের উপর অটল রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারমধ্যে অমুসলিমরাও ঈমান বিধ্বংসী বিভিন্ন এজেন্ডা নিয়ে আমাদের চারপাশে ওৎ পেতে আছে ঈমান চুরি করার হীন প্রচেষ্টায়।

হে ভাই আমার, এখনো যদি আমরা সতর্ক না হই হয়তো অদূর ভবিষ্যতে আমাদের পরিবারের কেউ না কেউই ঈমান হারিয়ে ফেলবেন। এখনো যদি নিজের চোখ-কানের ব‍্যাপারে বেখেয়াল থাকি তাহলে হয়তো বড্ড দেরী হয়ে যাবে।
তাই নানামুখী ফিতনা ও অমুসলিমদের অপতৎপরতা সম্পর্কে জানতে চলে আসুন আমাদের আগামী হালাকাহ্-তে এবং দাওয়াত পৌঁছে দিন আপনার পরিচিতদের মাঝে।

🕌স্থান:
পশ্চিম আমিরাবাদ খলিফার জামে মসজিদ,
সীতাকুণ্ড, চট্টগ্রাম।

📅সময়:
১৭ই এপ্রিল, ২০২৬ইং
শুক্রবার, বাদে মাগরিব।

📍গুগল লোকেশন:
https://maps.app.goo.gl/raEMA2tesBdRii9V6?g_st=awb

প্রিয় দ্বীনি ভাইয়েরা,সিয়ামের এই বরকতময় মাসে নিজেদের ঈমানী চেতনাকে শাণিত করতে এবং ইলম অর্জনের প্রয়াসে আল-ইসরা পরিবার আয়োজ...
02/03/2026

প্রিয় দ্বীনি ভাইয়েরা,
সিয়ামের এই বরকতময় মাসে নিজেদের ঈমানী চেতনাকে শাণিত করতে এবং ইলম অর্জনের প্রয়াসে আল-ইসরা পরিবার আয়োজন করতে যাচ্ছে বিশেষ শিক্ষামূলক হালাকাহ ও তাফতীর প্রোগ্রাম।
📌 প্রোগ্রামের বিস্তারিত:
📅 তারিখ: ১৬ই রমাদান, রোজ শুক্রবার।
📍 স্থান: পাকাঘাট জামে মসজিদ, কলেজ রোড, সীতাকুণ্ড।
💎 অনুষ্ঠানের মূল আকর্ষণসমূহ:
১. দ্বীনি আলোচনা:
• প্রথম সেশন (বিকাল ৩:৪৫ – ৪:৩০):
বিষয়: বদরের প্রেক্ষাপট, পর্যালোচনা ও শিক্ষা।
• দ্বিতীয় সেশন (বিকাল ৫:০০ – ৫:৪০):
বিষয়: ইতেকাফ; রবের সান্নিধ্যে দশ দিন।
২. কুইজ প্রতিযোগিতা:
ঐতিহাসিক বদর যুদ্ধের ওপর থাকছে ২০ মার্কের একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা।
• সিলেবাস: বদর যুদ্ধের প্রেক্ষাপট, মূল ঘটনা ও পরবর্তী ঘটনাপ্রবাহ।
• সময়: ১৫ মিনিট (৩ঃ৩০ থেকে শুরু হবে)।
• 🎁 পুরস্কার: অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার!

আলোচনা ও কুইজ শেষে উপস্থিত সকলের জন্য থাকবে ইফতারের সুব্যবস্থা ইনশাআল্লাহ।
উক্ত আয়োজনে প্রত‍্যেক দ্বীনি ভাইদের উপস্থিত থাকার জন্য সবিশেষ অনুরোধ রইল।

আমরা বিশ্বাস করি একদিন আমাদের মসজিদগুলো মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হবে। আমরা স্বপ্ন দেখি মসজিদগুলো যুবকদের পদচারণায় ত...
01/03/2026

আমরা বিশ্বাস করি একদিন আমাদের মসজিদগুলো মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হবে। আমরা স্বপ্ন দেখি মসজিদগুলো যুবকদের পদচারণায় তাঁর প্রাণ ফিরে পাবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিল বাড়বকুন্ডের মিয়াজী পাড়া জামে মসজিদে।

📌হালাকাহ নং: ২৬

প্রিয় ভাই! মানুষ হিসেবে আমরা প্রত‍্যেকেই একটা সমাজে বাস করি, একটু খেয়াল করলে দেখবেন সমাজে চলতে গিয়ে আমরা সামাজিক কিছু ব...
26/02/2026

প্রিয় ভাই!
মানুষ হিসেবে আমরা প্রত‍্যেকেই একটা সমাজে বাস করি, একটু খেয়াল করলে দেখবেন সমাজে চলতে গিয়ে আমরা সামাজিক কিছু বিধানকে আল্লাহর বিধানের উপরে স্থান দিয়ে রাখি। দ্বীনের পথে চলতে গেলে কিছু অদৃশ্য বিষয় আমাদেরকে বাধা দেয়। যেমন- সমাজ কি বলবে? অমুক কি বলবে? এরকম নানা প্রশ্ন উঁকি দেয় মনের মধ্যে।
এই প্রশ্নগুলো থেকে নিজেকে গুটিয়ে কিভাবে দ্বীনের পথে অটল ও অবিচল থাকা যায় তা জানতে আসুন, বসুন, নিজেকে একটু সময় দিন।

⏱️সময়:
২৭শে ফেব্রুয়ারি ২০২৬ইং।
সময়- বিকাল ৩ঃ৩০

📌স্থান:
মিয়াজি পাড়া জামে মসজিদ,
মিয়াজি পাড়া, বাড়বকুন্ড, সীতাকুণ্ড।

14/01/2026

আমাদের গত শুক্রবারের হালাকাহ্ ছিলো সীতাকুণ্ডের জামান-বাহার জামে মসজিদে।
স্থানীয় কিশোর ও যুবকদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল মসজিদ চত্ত্বর।
এইসব মসজিদ থেকেই একদিন পরিবর্তন শুরু হবে এই সমাজ ও জনপদের।
দ্বীনের দাওয়াহ পৌঁছে যাবে প্রতিটি কাঁচা-পাকা ঘরের কোণে কোণে ইনশাআল্লাহ।

আমরা সেইদিনের অপেক্ষায়………

📌হালাকাহ্ নং- ২৫

ইন্টারনেট ও মিডিয়ার উন্নয়নে আজ আমরা পৃথিবীর নানান প্রান্তের খবর মূহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি। যা বিভিন্ন ক্ষেত্রে কল‍্য...
07/01/2026

ইন্টারনেট ও মিডিয়ার উন্নয়নে আজ আমরা পৃথিবীর নানান প্রান্তের খবর মূহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি। যা বিভিন্ন ক্ষেত্রে কল‍্যাণকর হলেও আমাদের অদূরদর্শীতা কারণে আমরা হয়ে উঠেছি বেপরোয়া। নগ্নতা, নির্লজ্জতা, মাদকতা ও জুয়ার মতো জীবন বিধ্বংসী কাজে জড়িয়ে পড়ছি প্রতিনিয়ত। যা বিষপোড়ার মত আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে একটি প্রজন্মকে। আমরা ভুলতেই বসেছি আমাদের রবকে।
তাই আসুন আমাদের হালাকায়- নতুন করে বাঁচার তাগিদে। যেই বেঁচে থাকাটা হবে রবের জন্য, রবকে পাওয়ার জন্য, নিজেকে জানার জন‍্য।
হয়তো দ্বীনের পথে যাত্রাটা এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।

⏱️সময়:
৯ই জানুয়ারি ২০২৬ ইংরেজি, শুক্রবার,
বাদে মাগরিব।

📌স্থান:
জামান বাহার জামে মসজিদ, গোলাবাড়ীয়া ত্রিমোহনির হালকা উত্তরে, পশ্চিম মহাদেবপুর, সীতাকুণ্ড।

📍গুগল লোকেশন:
https://maps.app.goo.gl/VxKW8TECdCE1FPow6

Address

College Road
Sitakund

Telephone

+8801829577587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Isra Dawah Academy - IDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Isra Dawah Academy - IDA:

Share