08/09/2026
মত বিনিময় সভার বিজ্ঞপ্তি
--------------------------------------
ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর সকল প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বছর জানুয়ারী - ২০২৭ সালে একটা জমকালো পুনর্মিলনী অনুষ্ঠান করার লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর রোজ শনিবার সন্ধ্যা সাতটায় বিদ্যালয় এর ২য় তলায় হলরুমে প্রাক্তন ছাত্র ছাত্রীদের শুধুমাত্র ব্যাচ প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র সকল ব্যাচ ( শুরু থেকে ২০২৬ ব্যাচ) প্রতিনিধিদের উক্ত মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কিভাবে একটা সুন্দর অনুস্টান আয়োজন করা যায়,সে বিষয়ে সকল ব্যাচ প্রতিনিধিদের মুল্যবান মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ করা প্রয়োজন, কোন ব্যাচ প্রতিনিধি কে ব্যক্তিগত ভাবে ফোন করা সম্ভব হবে না।
সবাই কে একে অপরের সহযোগিতায় উক্ত সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল।
আমার এই পোস্টটি সকল প্রাক্তন ছাত্র ছাত্রী শেয়ার করে আমাদের কে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।।
বিশেষ প্রয়োজনে
০১৮১৯ ৮৪১৭৭৮ নম্বরে যোগাযোগ করবেন।।
আমাদের প্রানের বিদ্যপিঠের সকল সিনিয়র / জুনিয়র প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই বোনদের পক্ষে :
নুরুল আবছার
প্রাক্তন ছাত্র
১৯৯০ ব্যাচ
Copy post